
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ নেতাকর্মী অংশ নেন।
র্যালিটি নারায়ণগঞ্জ জেলা পরিষদের সামনে বিএনপির কার্যালয় ও নতুন কোর্ট এলাকা থেকে শুরু হয়ে চাষাঢ়া বিজয়স্তম্ভে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক। এ সময় সদস্যসচিব মশিউর রহমান রনি, যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নোবেল মীর, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার পাশাপাশি দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


























