Dhaka , Wednesday, 21 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিউইয়র্কে গ্ল্যামারাস লুকে ধরা দিলেন তমা মির্জা তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে নিজ দেশে বিক্ষোভের মধ্যেই হঠাৎ সৌদি সফরে ম্যাক্রোঁ মৌলভীবাজারে ১,০২২ মণ্ডপে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব হিমছড়ি সৈকতে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও ২ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : আবু সুফিয়ান এমপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে: এরশাদ উল্লাহ এমপি উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪৯ মধুপুর পৌরশহরে ২৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব রূপগঞ্জের যুবদল নেতা হত্যা মামলার আসামী সারোয়ার খান গ্রেফতার জাজিরায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ সবার সহযোগিতায় নির্বিঘ্নে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে: মেয়র ডা. শাহাদাত হোসেন কক্সবাজার সৈকতে দুর্গাপ্রতিমা বিসর্জন, লাখো মানুষের ঢল ‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে আ.লীগ’ ৬ বছরে স্কুলে যাওয়ার পথেই মৃত্যু ২,৫১৩ শিশুর বাংলাদেশের ভারতীয় হাই কমিশনারের সাথে কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়ের কুশল বিনিময় পাইকগাছায় এসএমবি ব্রিকসের নতুন বছরের যাত্রা শুরু সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬ আমরা ভালো না করলে জনগণ বিরোধী দলকেই ভোট দেবে- জিয়া মঞ্চে মনি বসিক নির্বাচন নিয়ে চলছে নীরব তৎপরতা : আলোচনায় রহমতুল্লাহ, আলাল, হেলাল ও প্রশাসক শিরিন ছাড়াও একাধিক নেতা নেত্রকোনার মদন পৌরসভা দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মির্জা কবির আহমেদ মাত্র ২ জন শিক্ষকে চলছে ৬ শ্রেণির পাঠদান, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় সরকারের কাজে ঈর্ষান্বিত হয়ে তাদের মাথা খারাপ হয়ে গেছে – এমপি খোকন তালুকদার দীঘিনালায় পূজামণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার, নিরাপত্তায় মাঠে সেনাবাহিনী চরভদ্রাসনে পুলিশের অভিযানে ৭ পিস ইয়াবাসহ আটক দুই সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অফিসে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

সাম্প্রদায়িক সম্প্রীতিতে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে: এরশাদ উল্লাহ এমপি

  • Reporter Name
  • আপডেট সময় : 09:02:47 pm, Wednesday, 21 October 2026
  • 4 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-০৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ এমপি।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ধর্মীয় ভিন্নতা কখনো যেন মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একে অপরের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখা শুধু কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের দায়িত্ব নয়; বরং এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।তিনি তার বক্তব্যে গত ২০শে অক্টোবর জেএমসেন হলে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপির আগমন ও পূজা মন্ডপ পরিদর্শন অনুষ্ঠানকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য মহানগর পূজা উদযাপন পরিষদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় চট্টগ্রামের মোহরা কালুরঘাটে কর্ণফুলী নদীর তীরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চান্দগাঁও থানা শাখার উদ্যোগে আয়োজিত বিজয়া দশমী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন-এর চট্টগ্রাম ব্যুরো চিফ সঞ্জীব বরণ নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মো. জাফর আহমদ, মো. আজম ও মো. আশ্রাফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীপংকর ভট্টাচার্য্য। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সঞ্চালনায় ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা শাখার সাধারণ সম্পাদক সমীরণ দাশ, চান্দগাঁও থানা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি টিটন চৌধুরী,মহানগর পূজা উদযাপন পরিষদ সাংস্কৃতিক সম্পাদক দীপংকর দেবনাথ, চট্টগ্রাম মহানগর হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব বাপ্পী দে,সৌরভ ধর,রাজদীব ভট্টাচার্য্য, উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
বিজয়া দশমী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে গ্ল্যামারাস লুকে ধরা দিলেন তমা মির্জা

সাম্প্রদায়িক সম্প্রীতিতে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে: এরশাদ উল্লাহ এমপি

আপডেট সময় : 09:02:47 pm, Wednesday, 21 October 2026