
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধেপরিচালিত বিশেষ অভিযানে ৩ জন সামারি ট্রায়ালে অভিযুক্ত এবং ২ জন পরোয়ানাভুক্ত (সিআর ও জিআর ওয়ারেন্ট) আসামিসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
রবিবার (১৮ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সামারি ট্রায়ালে অভিযুক্ত ৩ জন হলেন, সাগর হোসেন রিটন (৩২),গোদনাইল রসুলবাগ এলাকার মৃত আঃ সাত্তারের ছেলে।
রেজাউল করিম রায়হান (২৫), রসুলবাগ জিয়াম কটেজ ৬নং ওয়ার্ডের রহমত উল্লাহ। মোঃ সজিব মিয়া,কিশোরগঞ্জ করিমগাঁও বনশ্রী এলাকার রমজান আলীর ছেলে।
এছাড়াও ওয়ারেন্ট গ্রেপ্তারকৃত ২ জন হলেন, মোঃ সোহাগ, সিদ্ধিরগঞ্জের হিরাঝিল ৪ নম্বর গলির সফিকুর রহমানের ছেলে। মোঃ ফেকু (৫০), শিমুলপাড়া বিহারী কলোনীর মোঃ নুর উদ্দিন মিয়ার ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান,
গ্রেপ্তারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

























