Dhaka , Monday, 19 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আর আস্থা নেই যুক্তরাষ্ট্রের ওপর, বিকল্প যেসব দেশকে বন্ধু ভাবছেন নেতানিয়াহু এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর ইশরাকের মতো ত্যাগীদের পদত্যাগ হয়, আর হাইব্রিডরা বিএনপির ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা মঙ্গলবার রাজশাহীতে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী সিদ্ধিরগঞ্জে সাজাপ্রাপ্ত-রেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী চরভদ্রাসনে পূজামণ্ডপে শাড়ি ও ১০ হাজার টাকা দিলেন এমপি শহিদুল ইসলাম বাবুল প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে ১৫১ নারীর মাঝে শাড়ি বিতরণ রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা\ছাত্র গ্রেফতার ‎৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, দুই বছর ধরে চরম ভোগান্তিতে গাইবান্ধাবাসী সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই, প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর দীঘিনালায় ইক্বরা হিফজুল কোরআন মহিলা মাদ্রাসায় সবক প্রদান ও অভিভাবক সমাবেশ নেত্রকোনার পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা প্রতিষ্ঠাতা গ্রেপ্তার সীতাকুণ্ডে প্রকাশ্যে গুলি করে হত্যা, মূল আসামিসহ ৬ জন গ্রেপ্তার, এলজি, রিভলভার ও পিস্তল উদ্ধার ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিতে নাম না দেওয়াকে কেন্দ্র করে রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ঈদগাঁওতে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলা: ৫ দিন পর প্রধান আসামি গ্রেপ্তার বাউফলে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, পুড়ে গেল গরুর ঘর; ক্ষতিগ্রস্ত ২ গরু ও ৩ ছাগল সাতকানিয়ায় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হামলা, রডের আঘাতে গুরুতর আহত: থানায় লিখিত এজাহার আলোচনার মাঝেই পরীমনির নতুন ভিডিও ভাইরাল ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ তেলের দাম কবে কমবে, জানালেন রুশ উপপ্রধানমন্ত্রী সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি: আখতার হোসেন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৫ নম্বর দারিয়াপুর ইউনিয়নে এস এম সোহাগ মাহমুদের শুভেচ্ছা বার্তা থানা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’: দালালমুক্ত স্বচ্ছ ভূমিসেবায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত রূপগঞ্জে দিনে-দুপুরে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই

চরভদ্রাসনে পূজামণ্ডপে শাড়ি ও ১০ হাজার টাকা দিলেন এমপি শহিদুল ইসলাম বাবুল

  • Reporter Name
  • আপডেট সময় : 06:35:06 pm, Monday, 19 October 2026
  • 6 বার পড়া হয়েছে

আহম্মেদ আল ইভান,

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উৎসবের আয়োজন ঘুরে দেখেন। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতির হাতে একটি করে শাড়ি ও ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেন।

রবিবার (১৮ অক্টোবর) উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফর আলী। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র প্রস্তুত কমিটির আহবায়ক ওহিদুজ্জামান মোল্লা, বাজার বণিক সমিতি সভাপতি আলমগীর মোল্লা, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য আব্দুল কুদ্দুস আলী, প্রস্তুতি কমিটির সদস্যসচিব আব্দুল কুদ্দুস ভিপ বাদশা,
ওবাইদুর বাড়ি দীপু খাঁ, ফারুক হোসেন মৃধা, জাহাঙ্গীর আলম, গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মোল্লা, ছাত্রদলের শামীম রেজা সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে এমপি শহিদুল ইসলাম বাবুল সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, পূজারি ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। প্রতিটি পুজা মন্ডুপে তিনি নগদ ১০ হাজার টাকা ও ২টি শাড়ী সহ ১৫টি পুজা মন্ডুপে তিনি নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ও ৩০টি শাড়ী তুলে দিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন। তাঁর এ উদ্যোগে পূজামণ্ডপের আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

এ সময় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করে আমাদের সবাইকে পারস্পরিক সৌহার্দ্য, শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে। শারদীয় দুর্গোৎসব যেন আনন্দমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের বিভেদ, বিদ্বেষ কিংবা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া যাবে না। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এ সময় তিনি সংশ্লিষ্টদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।

উপজেলা পূজা উদযাপন কমিটির তথ্যমতে, চরভদ্রাসন উপজেলায় এ বছর মোট ১৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। এসব মণ্ডপে ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং দলীয় নেতাকর্মীরা দায়িত্ব পালন করছেন।

স্থানীয়দের মতে, উৎসবের সময় সংসদ সদস্যের সরেজমিনে পূজামণ্ডপ পরিদর্শন, আয়োজকদের সঙ্গে মতবিনিময় এবং আর্থিক সহযোগিতা প্রদান স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তাঁদের প্রত্যাশা, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে চরভদ্রাসনে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর আস্থা নেই যুক্তরাষ্ট্রের ওপর, বিকল্প যেসব দেশকে বন্ধু ভাবছেন নেতানিয়াহু

চরভদ্রাসনে পূজামণ্ডপে শাড়ি ও ১০ হাজার টাকা দিলেন এমপি শহিদুল ইসলাম বাবুল

আপডেট সময় : 06:35:06 pm, Monday, 19 October 2026