Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর জাতীয় যুব দিবসে ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ যুব সম্মাননা পেলেন অক্সিজেন এর প্রতিষ্ঠাতা ইমন কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর-আগ্নসংযোগ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ‎গাইবান্ধার সাঘাটায় ভূমি কর্মকর্তার অপসারণে বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দীঘিনালায় অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের মহড়া সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৪৮ কারখানায় সাধারণ ছুটি মৌলভীবাজারে এনপিবি নিউজের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজনগরে জাতীয় যুব দিবস পালিত, ১২ যুবক-যুবতী পেলেন ১২ লাখ ৬০ হাজার টাকা জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, চ্যান্সেলরের পদত্যাগ দাবি রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখার দাবি রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লা অপসারণ শুরু, স্বস্তিতে রোগী ও স্বজনরা সাজিনাজ হাসপাতাল ও রেডিসন ব্লু চট্টগ্রামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটে নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করার নির্দেশ প্রশাসক ডা. শাহাদাতের রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ১,৮১০ মামলা, ডাম্পিং ৪৯৮ গাড়ি পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত সাজেকের অবরোধ প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে পরিবহন শ্রমিকদের অবরোধ সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ মধুপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ কালিয়াকৈরে থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  দুর্গাপুরে লক্ষাধিক টাকার মালামালসহ এক তরুণ আটক ১৩৫ টন চালে ক্ষতিকর মাত্রায় অ্যাফ্লাটক্সিন পাওয়ার প্রতিবেদন নিয়ে শিপিং এজেন্টের আপত্তি নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সব উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান

৩ নং ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে হাফেজ মোহাম্মদ শফিউল ইসলাম শামীমকে দেখতে চায় এলাকাবাসী

  • Reporter Name
  • আপডেট সময় : 09:05:39 pm, Saturday, 10 October 2026
  • 29 বার পড়া হয়েছে

​সাগর আহমেদ জজ, (নেত্রকোনা) প্রতিনিধি,

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ৩ নং ঘাগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বইছে নির্বাচনী হাওয়া। ইউনিয়নের আনাচে-কানাচে, চা-স্টল ও মোড়ে মোড়ে এখন একটাই আলোচনা—আগামী দিনের ইউনিয়ন পরিষদের যোগ্য কাণ্ডারী কে হবেন? এই আলোচনায় সর্বস্তরের জনমানুষের পছন্দের শীর্ষে উঠে এসেছেন বিশিষ্ট সমাজসেবক হাফেজ মোহাম্মদ শফিউল ইসলাম শামীম। সর্বস্তরের এলাকাবাসী তাঁকে ৩ নং ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখতে চান।
​এলাকার অবহেলিত অবকাঠামো, কাঁচা রাস্তাঘাটের বেহাল দশা নিরসন এবং সামাজিক ও মানবিক কার্যক্রমে সবসময় অগ্রণী ভূমিকা পালন করায় তরুণ থেকে শুরু করে প্রবীণ—সব বয়সের মানুষের আস্থা অর্জন করেছেন তিনি।
​স্থানীয় অধিবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘাগড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ভেতরের রাস্তাঘাট দীর্ঘদিন ধরে অবহেলিত। একটু বৃষ্টি হলেই অনেক এলাকার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। হাফেজ মোহাম্মদ শফিউল ইসলাম শামীম তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও আর্থিক সহায়তায় বিভিন্ন সময়ে কাঁচা রাস্তা সংস্কার, সাঁকো নির্মাণ ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এছাড়া সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর পাশে তিনি সবসময় নীরব সেবক হয়ে কাজ করে যাচ্ছেন।
​এলাকার একাধিক প্রবীণ ব্যক্তি জানান, “আমরা এমন একজন অভিভাবক চাই যিনি ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে উঠে ইউনিয়নের উন্নয়ন করবেন। হাফেজ শফিউল ইসলাম শামীম ভাই সুখে-দুঃখে সবসময় আমাদের পাশে থাকেন। তাঁকে চেয়ারম্যান পদে পেলে আমাদের ইউনিয়নের কাঙ্ক্ষিত পরিবর্তন ও সুশাসন নিশ্চিত হবে।”
​তরুণ সমাজের প্রতিনিধিরা জানান, এলাকায় মাদক, সমাজবিরোধী কর্মকাণ্ড রোধ এবং খেলাধুলা ও তরুণদের সঠিক দিকনির্দেশনা দিতে হাফেজ শামীমের, বিকল্প নেই। অবহেলিত ৩ নং ঘাগড়া ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে তাঁর নেতৃত্ব এখন সময়ের দাবি।
​নিজের অনুভূতি ও পরিকল্পনার কথা জানাতে গিয়ে মোহাম্মদ হাফেজ শফিউল ইসলাম শামীম বলেন:
​”আমি ক্ষমতার লোভে বা পদের জন্য নয়, ৩ নং ঘাগড়া ইউনিয়নের আপামর মেহনতি মানুষের সেবা করতেই রাজনীতি ও সমাজসেবায় এসেছি। ঘাগড়ার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং একটি বৈষম্যহীন-দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। সাধারণ জনগণ যদি আমাকে সেবক হিসেবে বেছে নেন, তবে আমি ঘাগড়া ইউনিয়নকে পুরো পূর্বধলা উপজেলার মধ্যে একটি রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”
​বর্তমানে তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড, গ্রাম ও বাজারে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ বজায় রাখছেন এবং তাঁদের সুখ-দুঃখের কথা শুনছেন এর সর্বস্তরের জনগণের অভূতপূর্ব সাড়া দেখে সচেতন মহল মনে করছেন, আসন্ন নির্বাচনে তিনি বিজয়ের দৌড়ে বেশ এগিয়ে থাকবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

৩ নং ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে হাফেজ মোহাম্মদ শফিউল ইসলাম শামীমকে দেখতে চায় এলাকাবাসী

আপডেট সময় : 09:05:39 pm, Saturday, 10 October 2026