Dhaka , Saturday, 10 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বহিষ্কার আদেশ নিয়েই দলের পক্ষে কাজ করছেন- বাবু রূপগঞ্জের ভোলাবে ইউপিতে চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন টিটুর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন রূপগঞ্জে সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি, সরবরাহ সংকটে ক্রেতারা নিষিদ্ধ ঘোষিত আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল রামুর জোয়ারিয়ানালা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রফিক মিয়া আটক বিশ হাজার ইয়াবা নিয়ে দুই নারীসহ ৩ মাদক পাচারকারবারি গ্রেফতার করেছে ডিএনসি বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন নেত্রকোনার পূর্বধলায় বজ্রের ঝলকানির পর বৃষ্টি, স্বস্তি ফিরেছে কৃষক-শ্রমজীবীদের মনে দীঘিনালায় হারানো স্বর্ণ ফিরিয়ে প্রশংসায় আনসার সদস্য আবু হানিফ মাদারীপুরের একমাত্র বিনোদন কেন্দ্র শকুনি লেক বাঁচাতে এক টেবিলে সাংবাদিক-সুধী সমাজ জলাবদ্ধতা নিরসনে সামষ্টিক সমাধান নিশ্চিত করা হবে: অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ ফোরামের আবৃত্তি উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। চিহ্নিত সন্ত্রাসীকে দ্রুত গ্রেফতার না করলে “মার্চ টু পুলিশ কমিশনার ” কর্মসূচীর ঘোষনা সিআরএর গ্যাংস্টার মানিয়া সুরভের সঙ্গে কী সম্পর্ক ছিল নানা পাটেকরের? ম্যারাডোনার চিকিৎসায় অবহেলা, চিকিৎসকদের সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড দাবি জাতিসংঘের আমন্ত্রণ, যুক্তরাষ্ট্রের বাধা কার হাতে আসল ক্ষমতা? বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফন, প্রতি আউন্স ৪ হাজার ১৯০ ডলার ডেঙ্গুতে এক দিনে আরও ১ জনের মৃত্যু, অক্টোবরে প্রাণহানি ৫০ ‘অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা আর ফিরবেন না’: রাশেদ খাঁন নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের ডেঙ্গু প্রতিরোধে চবির মেস-কটেজে চাকসু এজিএস তৌফিকের মশা নিধন অভিযান পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক বসিকে চলছে গভীর ষড়যন্ত্র: শিরিনকে দুর্নাম করতেই নেওয়া হচ্ছে বিতর্কিত পদক্ষেপ, লক্ষ্য আগামীর মেয়র নির্বাচন জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় সীতাকুণ্ড থানা পুলিশের বিশেষ অভিযান: শর্টগান ও চাইনিজ পিস্তলসহ গ্রেফতার ৪ জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণে রপ্তানি বাড়াতে সমন্বিত উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার:- বাণিজ্যমন্ত্রী রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাড়ক ফের হকারদের দখলে: দুর্ভোগে যাত্রী ও পথচারী দুর্গাপূজার রঙে সাজছে পাঁচবিবি প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা মাদক-জুয়ার বিরুদ্ধে পাঁচবিবিতে পুলিশের কঠোর বার্তা

রূপগঞ্জের ভোলাবে ইউপিতে চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন টিটুর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট সময় : 12:41:34 pm, Saturday, 10 October 2026
  • 2 বার পড়া হয়েছে

মাকসুদুল হোসেন তুষার,

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আদলারটেক মজনু মার্কেট এলাকায় নির্বাচনী প্রচার ও গণসংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
​ভোলাবে ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আলমগীর হোসেন টিটুর সভাপতিত্বে এই উদ্বোধনী সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেন স্বপন।
​অনুষ্ঠানের উদ্বোধন করেন ভোলাবে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন।
​বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ মিয়া, ভোলাবে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম সবুজ, কালিগঞ্জ শ্রমিক কলেজের সাবেক ভিপি জামান শিকদার, ভোলাবে ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস ছামাদ এবং ভোলাবে ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোজাম্মেল হক প্রমুখ। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকাবাসী অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সজল মিয়া।
​জনসমুদ্রে রূপ নেয় উদ্বোধনী সভা
​উদ্বোধনী সভাটি একপর্যায়ে বিশাল জনসমুদ্রে রূপ নেয়। ২ নম্বর ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী ও সর্বস্তরের এলাকাবাসী ঢাকঢোল ও বাঁশি বাজিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন।
​এ সময় স্থানীয় মুরুব্বিরা বক্তব্যে বলেন, “বিগত স্বৈরাচার আমলে বহু হামলা-মামলার শিকার হয়েও আল্লাহর রহমতে আমরা আলমগীর হোসেন টিটুকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম। বিএনপি আজ ক্ষমতা জনগণের ভালোবাসায় তিনি তৃতীয়বারের মতো নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। আমরা হিন্দু-মুসলিম নির্বিশেষে সবাই আনন্দের সাথে ভোটকেন্দ্রে গিয়ে আলমগীর হোসেন টিটুকে ভোট দিয়ে বিজয়ী করে আনব।”
​
​প্রধান অতিথি মোফাজ্জল হোসেন স্বপন বলেন, “ভোলাবে ইউনিয়নের মাটি ও মানুষের আস্থার প্রতীক আলহাজ্ব আলমগীর হোসেন টিটু। তিনি সুখে-দুঃখে সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। আগামীতেও ভোলাবেবাসীর অধিকার রক্ষা এবং এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে টিটু ভাইয়ের মতো জনবান্ধব নেতৃত্বকে বিজয়ী করতে হবে। আপনারা সবাই এলাকার উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন।”
​
​সভাপতির বক্তব্যে আলহাজ্ব আলমগীর হোসেন টিটু বলেন, “আমার জীবনের প্রতিটি মুহূর্ত ভোলাবে ইউনিয়নবাসীর সেবা করার জন্য উৎসর্গ করেছি। আপনারা অতীতে যেভাবে আমাকে ভালোবেসে সেবা করার সুযোগ দিয়েছেন, ইনশাআল্লাহ আগামীতেও আপনাদের পাশে থেকে ভোলাবে ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। আজকের এই উদ্বোধনী সভা থেকে আমাদের যে পথচলা শুরু হলো, তা আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় বিজয়ের মাধ্যমে শেষ হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বহিষ্কার আদেশ নিয়েই দলের পক্ষে কাজ করছেন- বাবু

রূপগঞ্জের ভোলাবে ইউপিতে চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন টিটুর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন

আপডেট সময় : 12:41:34 pm, Saturday, 10 October 2026