Dhaka , Saturday, 10 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বহিষ্কার আদেশ নিয়েই দলের পক্ষে কাজ করছেন- বাবু রূপগঞ্জের ভোলাবে ইউপিতে চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন টিটুর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন রূপগঞ্জে সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি, সরবরাহ সংকটে ক্রেতারা নিষিদ্ধ ঘোষিত আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল রামুর জোয়ারিয়ানালা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রফিক মিয়া আটক বিশ হাজার ইয়াবা নিয়ে দুই নারীসহ ৩ মাদক পাচারকারবারি গ্রেফতার করেছে ডিএনসি বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন নেত্রকোনার পূর্বধলায় বজ্রের ঝলকানির পর বৃষ্টি, স্বস্তি ফিরেছে কৃষক-শ্রমজীবীদের মনে দীঘিনালায় হারানো স্বর্ণ ফিরিয়ে প্রশংসায় আনসার সদস্য আবু হানিফ মাদারীপুরের একমাত্র বিনোদন কেন্দ্র শকুনি লেক বাঁচাতে এক টেবিলে সাংবাদিক-সুধী সমাজ জলাবদ্ধতা নিরসনে সামষ্টিক সমাধান নিশ্চিত করা হবে: অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ ফোরামের আবৃত্তি উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। চিহ্নিত সন্ত্রাসীকে দ্রুত গ্রেফতার না করলে “মার্চ টু পুলিশ কমিশনার ” কর্মসূচীর ঘোষনা সিআরএর গ্যাংস্টার মানিয়া সুরভের সঙ্গে কী সম্পর্ক ছিল নানা পাটেকরের? ম্যারাডোনার চিকিৎসায় অবহেলা, চিকিৎসকদের সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড দাবি জাতিসংঘের আমন্ত্রণ, যুক্তরাষ্ট্রের বাধা কার হাতে আসল ক্ষমতা? বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফন, প্রতি আউন্স ৪ হাজার ১৯০ ডলার ডেঙ্গুতে এক দিনে আরও ১ জনের মৃত্যু, অক্টোবরে প্রাণহানি ৫০ ‘অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা আর ফিরবেন না’: রাশেদ খাঁন নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের ডেঙ্গু প্রতিরোধে চবির মেস-কটেজে চাকসু এজিএস তৌফিকের মশা নিধন অভিযান পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক বসিকে চলছে গভীর ষড়যন্ত্র: শিরিনকে দুর্নাম করতেই নেওয়া হচ্ছে বিতর্কিত পদক্ষেপ, লক্ষ্য আগামীর মেয়র নির্বাচন জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় সীতাকুণ্ড থানা পুলিশের বিশেষ অভিযান: শর্টগান ও চাইনিজ পিস্তলসহ গ্রেফতার ৪ জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণে রপ্তানি বাড়াতে সমন্বিত উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার:- বাণিজ্যমন্ত্রী রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাড়ক ফের হকারদের দখলে: দুর্ভোগে যাত্রী ও পথচারী দুর্গাপূজার রঙে সাজছে পাঁচবিবি প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা মাদক-জুয়ার বিরুদ্ধে পাঁচবিবিতে পুলিশের কঠোর বার্তা

মাদারীপুরের একমাত্র বিনোদন কেন্দ্র শকুনি লেক বাঁচাতে এক টেবিলে সাংবাদিক-সুধী সমাজ

  • Reporter Name
  • আপডেট সময় : 12:23:58 pm, Saturday, 10 October 2026
  • 3 বার পড়া হয়েছে

কাজল খান, স্টাফ রিপোর্টার,

একসময় মাদারীপুর শহরের সৌন্দর্যের অন্যতম প্রতীক ছিল শকুনি লেক। বিকেল নামলেই লেকপাড়ে জমত মানুষের আড্ডা, দূর-দূরান্ত থেকে আসত দর্শনার্থী। কিন্তু সময়ের সঙ্গে নানা অব্যবস্থাপনা, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা, ব্যবসাপ্রতিষ্ঠানের বর্জ্য এবং অবৈধ স্থাপনার কারণে হারাতে বসেছে ঐতিহ্যবাহী এ লেকের নান্দনিকতা। এবার সেই সৌন্দর্য ও ঐতিহ্য রক্ষায় একত্র হয়েছেন সাংবাদিক, সুধী সমাজ ও সচেতন নাগরিকরা।
শকুনি লেকের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শকুনি লেকের বর্তমান অবস্থা, পরিবেশ দূষণ, ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা এবং লেকপাড়ে গড়ে ওঠা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে খোলামেলা আলোচনা হয়। একই সঙ্গে লেকের জায়গা দখল কিংবা অবৈধ স্থাপনা গড়ে ওঠার সুযোগ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন উপস্থিতরা।
বক্তারা বলেন, শকুনি লেক শুধু একটি জলাশয় নয় এটি মাদারীপুরের দীর্ঘদিনের ঐতিহ্য ও নাগরিক জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ স্থান। এই ঐতিহ্য রক্ষা করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়; লেকপাড়ের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা, দর্শনার্থীসহ প্রত্যেক নাগরিকেরও দায়িত্ব রয়েছে।লেকের ভেতরে কিংবা পাড়ে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি লেকপাড়ের সৌন্দর্য নষ্ট করে এমন স্থাপনা ও কর্মকাণ্ড চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সচেতন মহলের প্রতিনিধিরা বলেন, শুধু আলোচনা করলেই হবে না; শকুনি লেককে রক্ষায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন, সাইনবোর্ডের মাধ্যমে সচেতনতা সৃষ্টি এবং লেকের পরিবেশ নষ্টকারীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে লেকের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত সবাই ঐতিহ্যবাহী শকুনি লেককে রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বহিষ্কার আদেশ নিয়েই দলের পক্ষে কাজ করছেন- বাবু

মাদারীপুরের একমাত্র বিনোদন কেন্দ্র শকুনি লেক বাঁচাতে এক টেবিলে সাংবাদিক-সুধী সমাজ

আপডেট সময় : 12:23:58 pm, Saturday, 10 October 2026