Dhaka , Saturday, 13 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি ফুলবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অটো রিকশায় গাঁজা পাচারকালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আটক 

পটুয়াখালীতে এলজিইডির দেড় কোটি টাকার সড়ক নির্মান নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট সময় : 11:22:12 pm, Saturday, 12 February 2022
  • 236 বার পড়া হয়েছে

পটুয়াখালীতে এলজিইডির দেড় কোটি টাকার সড়ক নির্মান নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

মিজানুর রহমান অপু,
পটুয়াখালী জেলা প্রতিনিধি।।

পটুয়াখালীতে এলজিইডি’র একটি সড়ক নির্মান নিয়ে এলাকাবাসী ও ঠিকাদারের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে এলাকাবাসী এবং আজ শনিবার(১২ফেব্রুয়ারি) ঠিকাদারী প্রতিষ্ঠান পটুয়াখালী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এলাকাবাসীর পক্ষে বশির হাওলাদার(৪২),ওয়ালি উল্লাহ(৫০), ফজলুল হক হাওলাদার(৬৫) ও রনি(২৬) অভিযোগ করে জানান,পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ২নং ব্রীজ থেকে কঁচাবুনিয়া খেয়াঘাট পর্যন্ত ৪.৩ কিলোমিটার সড়ক মেসার্স এনায়ে হোসেন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে পূর্ন:নির্মানের কার্যাদেশ প্রদান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে সড়কের নির্মান কাজ শেষ করার নির্দেশনা রয়েছে। তারা অভিযোগ করে বলেন,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান হাওলাদার এবং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো.গোলাম রাব্বানী কোন নিয়ম নীতি না মেনে সড়কের নির্মান কাজ শুরু করেন। দুই দলের দুই নেতা জোটবদ্ধ হয়ে নিন্মমানের ইট ব্যবহার করে তিন ইঞ্চি ম্যকাডামের স্থলে এক ইঞ্চির কম ম্যাকাডাম দিয়ে কাজ শুরু করলে এলাকাবাসী এতে বাঁধা দেন। এলাকাবাসীর বাঁধার প্রেক্ষিতে ঐ দুই নেতা প্রতিবাদকারী রনিকে চাঁদাবাজী মামলা দিবেন এবং কেটে দুই টুকরা করে ফেলবেন বলে হুমকী প্রদান করেন। এলাকাবাসীর দাবী ঐ সড়কটি দিয়ে কঁচাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়সহ চারটি শিক্ষা প্রতিষ্ঠানে শত শত শিক্ষার্থী যাতায়ত করে। চারটি ব্রীক ফিল্ডের মালামাল ঐ সড়কটি দিয়ে শহরে পৌছায়। এছাড়া সড়কটি ব্যবহার করে কালিচান্নাসহ ইউবাড়িয়া ইউনিয়নের তিন ভাগের একভাগ লোক জেলা শহরে যাতায়ত করে। যেনতেন ভাবে কাজ করে ঠিকাদার বিল নিয়ে গেলে উল্লেখিত এলাকার শিক্ষার্থী,ব্যবসায়ী ও সাধারন মানুষের দূর্ভোগের সীমা থাকবে না বলে দাবী করেন তারা। তাদের দাবী বার বার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে অনিয়মের বিষয়টি অবহিত করা হলেও তারা যথাযথ ব্যবস্থা গ্রহন করেন নি।
এদিকে শনিবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনে আবদুস সোবাহান হাওলাদার(৬৫) ও গোলাম রাব্বানী দাবী করেন শহর সংলগ্ন এই সড়ক পূন:নির্মানে কোন অনিয়ম করার সুযোগ নেই। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নিয়মিত তদারকীতে তাদের করতে হয়। স্থানীয় যুবক রনি একজন মাদক ব্যবসায়ী। ২০১৩ সালে একটি ৩৩২ বোতল ফেন্সিডিলসহ পুলিশের হাতে আটক হলে ঐ মামলার ১নং স্বাক্ষী ছিলেন গোলাম রাব্বানী। সেই মামলায় রনি ৬ বছর কারাবাস করার পর সম্পতি ছাড়া পেয়েছেন। কাজে অনিয়মের অভিযোগ তোলার মুল কারন আগের মামলায় স্বাক্ষী দেয়ার ক্ষোভ। তারা অভিযোগ করে বলেন,সড়কে গিয়ে রনি তাদের শ্রমিকদের মারধর করেছে এবং চাঁদা দাবী করেছে। বিষয়টি পটুয়াখালী সদর থানাকে অবহিত করেছেন তারা। মাদক ব্যবসায়ী এই যুবকের হয়রানী থেকে মুক্তির বিষয়ে সাংবাদিকদের সহয়তা চান তারা।

এ বিষয়ে পটুয়াখালী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দিন জানান,সড়ক নির্মানে খারাপ ইট ব্যবহারের কোন সুযোগ নেই। তারপরও স্থানীয় জনগনের অভিযোগের প্রেক্ষিতে প্রকৌশলী পাঠিয়ে সাইট থেকে ইট এনে ল্যাবরেটরীতে টেষ্ট করানো হয়েছে। স্থানীয় একটি কোন্দলকে কেন্দ্র করে এলজিইডির উপর দোষ চাপাতে একটি চক্র অপচেষ্টা করছে। সড়ক নির্মানে আগেও তদারকী ছিলো এবং কাজ শেষ না হওয়া পর্যন্ত তদরকী আরো বাড়ানো হবে বলেও দাবী করেন তিনি

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন

পটুয়াখালীতে এলজিইডির দেড় কোটি টাকার সড়ক নির্মান নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

আপডেট সময় : 11:22:12 pm, Saturday, 12 February 2022