Dhaka , Wednesday, 10 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে পুরুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে: গবেষণা বিশ্বকাপ ২০২৬: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দলের সম্ভাবনা বিশ্লেষণ দলীয় সম্পদ-প্রতীকও কি হারাতে পারেন মমতা? সেভেন আপের বোতলে দুধ ঢেলে গোসল করে সৌদিকে সমর্থন ব্রাজিল সমর্থকের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রযুক্তি নির্ভর আর্থিক সেবায় বদলে যাচ্ছে মানুষের জীবন ফটিকছড়ি হতে ০১ টি দেশীয় এলজি বন্দুক ও ০৭ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ ০১ জন’কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন যৌন নিপীড়নের অভিযোগে আইসিসির প্রধান কৌঁসুলি বরখাস্ত দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করে ইরানি যুবককে বিয়ে করলেন মার্কিন নারী ক্রীড়াবিদ কৃষক দল নেতার ক্ষমতায় হালিশহরে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ নোয়াখালীতে চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার অতিবৃষ্টিতে ক্ষতিপূরণ ও কৃষিঋণ মওকুফের দাবিতে দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ পাইকগাছায় মাটির রাস্তা থেকে এইচবিবি: বদলে গেল জনদুর্ভোগের চিত্র ১৭ জুন রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উন্নয়ন দাবিতে ৯ দফা প্রস্তুত

ভোলার দৌলতখানে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

  • Reporter Name
  • আপডেট সময় : 01:05:26 am, Thursday, 10 February 2022
  • 231 বার পড়া হয়েছে

ভোলার দৌলতখানে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

হোসাইন রুবেল ভোলা।।

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভোলার দৌলতখান উপজেলার প্রান্তিক জেলেদের মাঝে গরু বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে দৌলতখান উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

এ সময় প্রধান অতিথি আলী আজম মুকুল বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ভালোবাসেন। এ জন্য প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহারস্বরূপ উপজেলায় ১০ জেলের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এই ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে আজ বিশ্বদরবারে এগিয়ে যাচ্ছে। তার নির্দেশেই জেলা উপজেলার সব সরকারি কর্মকর্তা দেশের উন্নয়নের স্বার্থে একযোগে কাজ করে যাচ্ছেন।

দৌলতখান উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহফুজ হাসনাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর ইসলাম খান, দৌলতখান পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, ইলিশ সম্পদ ও ব্যবস্থাপনা প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মামুন অর রশীদ চৌধুরী প্রমুখ। এ ছাড়া উপজেলার সব ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি দৌলতখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০ জন প্রান্তিক নিবন্ধিত জেলেকে ১টি করে গরু বিতরণ করেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা

ভোলার দৌলতখানে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

আপডেট সময় : 01:05:26 am, Thursday, 10 February 2022