Dhaka , Friday, 22 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’ দুর্গাপুরে ডিএসকে হাসপাতাল সার্ভিস প্রমোশন মত বিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩ বছরের শিশু ধর্ষণ, আসামি ধরে নিয়ে আসতে গিয়ে অবরুদ্ধ পুলিশ পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে ধর্ষণের পর গুদামে শিশুর লাশ, নরসিংদী থেকে মূল আসামি গ্রেপ্তার নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণ নিহত বিএনপি মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করে : ড. মঈন খান চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চট্টগ্রাম ওয়াসার নতুন কাণ্ডারি প্রকৌশলী সেলিম মো. জানে আলম রূপগঞ্জের সংখ্যালঘু পরিবারের বসতঘর ভাংচুরের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন রাজধানীতে ছাত্রীর আত্মহত্যার পর স্কুলের চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ শিক্ষার্থীদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার পরপরই নেইমারকে নিয়ে দুঃসংবাদ নীলফামারীতে ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে যৌতুকের দাবিতে হত্যা: প্রধান আসামি আলামিনকে গ্রেফতার করেছে র‍্যাব ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে চারজনের রহস্য জনক মৃত্যু বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ চট্টগ্রামে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত পার্বত্যের কৃষকদের বাজারজাতকৃত পণ্যে পরিবহন পারিশ্রমিক যোগ করে পণ্য মূল্য নির্ধারণ করুন:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ গুগল সার্চবারে যোগ হবে এআই, আসছে বড় পরিবর্তন পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত দিনাজপুরে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান: লাইসেন্সবিহীন দুটি ইটভাটা ধ্বংস চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান বার্ষিক সাধারণ সভার পর দাপ্তরিক কাজেও আদালতের স্হিতিবস্হা ও নিষেধাজ্ঞা পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের অধীন PICU ডা: শাহনাজের উপর মিথ্যা অপবাদ ও দোষারোপের বিরুদ্ধে প্রতিবাদ চরভদ্রাসনে নামধারী পীরের বিরুদ্ধে ভাইয়ের পরিবারে বর্বর হামলা ও ঝড়ে বিধ্বস্ত ঘর মেরামত কাজেও বাধার অভিযোগ। পলাশে শিশু হত্যার প্রাধান আসামি সবুজ গ্রেফতার দীর্ঘ ২৩ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয় গ্রাফিতি ইস্যুতে অপপ্রচার না চালানোর আহ্বান: ড্যাব চট্টগ্রাম নেতৃবৃন্দ

ইন্দুরকানীতে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতা- আহত ১৩

  • Reporter Name
  • আপডেট সময় : 12:39:00 am, Thursday, 10 February 2022
  • 270 বার পড়া হয়েছে

ইন্দুরকানীতে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতা- আহত ১৩

মোঃ নুর উদ্দিন শেখ
পিরোজপুর প্রতিনিধি ।।

পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় -১৩ জন আহত হয়েছে। বিজয়ী ও পরাজিত দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটে।

মঙ্গলবার রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নরে কলারণ ৯ নম্বর ওয়ার্ডের তালুকদার হাটে এ ঘটনা ঘটে।

গত সোমবার ইউপি নির্বাচনে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে শাহাদাৎ হোসেন হিরু তালুকদার বিজয়ী হয়। নির্বাচনের পরের দিন মঙ্গলবার কলারণ তালুকদার হাটে ওই ওয়ার্ডের পরাজিত প্রার্থী সাবেক ইউপি সদস্য শাহজাহান হাওলাদার ও তার সমর্থকরা গেলে দুই পক্ষের মধ্যে কথার কাটাকাটিতে একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

পরাজিত প্রার্থী শাহজাহান হাওলাদারের চাচাত ভাই ফারুক তার ভাইকে সমর্থন না করে হিরু তালুকদারের সমর্থন করা নিয়ে পরাজিত প্রাথীর সমর্থকদের মধ্যে বাকবিতান্ডায় এ হামলার সূত্রপাত হয়।

হামলায় পরাজিত প্রার্থী শাহজাহান হাওলাদার, আনিসুর রহমান হাওলাদার, শামসুল হক হাওলাদার, রুবেল হওলাদার আহত হয়। অপরদিকে হিরু তালুকদারের সমর্থকদের মধ্যে ফারুক হাওলাদার, শামীম হাওলাদার, সোহেল হাওলাদার, সবুজ তালুকদার, মাসুদ তালুকদার, নাসির উদ্দিন সহ প্রায় ১২-১৩ জন আহত হয়।

আহতদের দ্রুত উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতাল ও মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির, ওসি (তদন্ত) শামীম আহম্মেদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিজয়ী ইউপি সদস্য শাহাদৎ হোসেন হিরু তালুকদার বলেন, আমার সমর্থকরা তালুকদার বাজারে গেলে পরাজিত সদস্য প্রার্থী শাহজাহান হাওলাদারের লোকজন ভোট না দেয়ার অভিযোগ এনে আমার সমর্থকদের উপর হামলা চালায়। এতে আমার ৬ থেকে ৭ জন কর্মী আহত হয়।

অপরদিকে পরাজিত সদস্য প্রার্থী শাহজাহান হাওলাদার বলেন, আমি তালুকদার বাজারে আমার সমর্থকদের সাথে দেখা করতে গেলে কোন উস্কানী ছাড়াই হিরু তালুকদারের লোকজন আমাকেসহ আমার ৭/৮ জন সমর্থকদের পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে। ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. শামীম আহম্মেদ জানান, বিজয়ী ও পরাজিত দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটিতে সংঘর্ষের সূত্রপাত হয়। হামলায় ৬ থেকে ৭ জন আহত হয়েছে বলে উভয় পক্ষের দাবী। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। আহতরা হাসপাতালে ভর্তি আছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’

ইন্দুরকানীতে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতা- আহত ১৩

আপডেট সময় : 12:39:00 am, Thursday, 10 February 2022