Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার স্কুলে থাকতেই পাইলট, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল নাথালিয়ার স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস শুধু ‘স্যরি’ বললেই কি মুছে যায় মনের কষ্ট? ‘ও আমাকে মা-বাবার চেয়েও বেশি বোঝে’ সরাইলে পাগলা কুকুরের কামড়ে নারীসহ ৮ জন আহত, এলাকায় আতঙ্ক কালিয়াকৈরে তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই রূপগঞ্জে সিম গ্রুপের পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ টেকনাফের সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাতের আঘাতে ১ জেলে নিহত! নবপ্রজন্মের মাঝে ইসলামের সৌন্দর্য ও শাশ্বত জীবনদর্শন তুলে ধরতে হবে – ইসলামী যুবসমাজ দুর্গাপুরে নাঈমুরের সাফল্যের হেট্রিক : টানা তিন পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নতুন ইতিহাস মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিল ‎গাইবান্ধায় এলজিইডির বাস্তবায়নে খানাখন্দের রাস্তা ফিরে পেল প্রাণ ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীর্ঘদিন পর সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান: সেরা রেস্তোরাঁ ও শেফদের বিসিএ সম্মাননা অনুষ্ঠিত মাদারীপুর সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বামী হত্যার পর অনিশ্চয়তায় দুই সন্তান, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার; ল্যাবএইডে চাকরি পেলেন সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রী সন্ত্রাস ও মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা, শিক্ষা ও সমাজসেবায় প্রশংসিত মোঃ কাউছার ভূঁইয়া চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ সকল বাধা পেরিয়ে সাফল্যের শিখরে: বিসিএস ক্যাডার হিসেবে অমিত খানের নতুন যাত্রা আবার উত্তপ্ত বরিশালের চরকাউয়া: বাস ও ইজিবাইক শ্রমিকদের দ্বন্দ্বে জিম্মি তিন উপজেলার প্রায় ৬০ হাজার মানুষ কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-২৭-এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি লুৎফুর রহমান কাজল

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের অধীন PICU ডা: শাহনাজের উপর মিথ্যা অপবাদ ও দোষারোপের বিরুদ্ধে প্রতিবাদ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:33:46 pm, Wednesday, 20 May 2026
  • 106 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের অধীন PICU ডা: শাহনাজের উপর মিথ্যা অপবাদ ও দোষারোপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে নেতৃবৃন্দ।

বিবৃতিতে বলা হয়,
আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত তিনটি মাস ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজের সর্বস্তরের চিকিৎসকগণ বিশেষ করে শিশু বিভাগ এবং তার অধীনস্থ বিভাগগুলো হাম এবং দুর্যোগকালীন মুহূর্তে রোগীদের সেবায় দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।। এ ধরনের রোগীর উন্নত চিকিৎসা সেবা প্রদান করার স্বার্থে বিশেষ সুযোগ-সুবিধা সম্পন্ন ইউনিট পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (PICU) সেবা চালু রয়েছে। কিন্তু দুঃখের বিষয় উক্ত ইউনিটে ২০টি শয্যা থাকলেও উন্নত সেবা দেওয়ার জন্য অপরিহার্য অংশ হাইফ্লো ন্যাজাল কেনুলা((HFNC) চালু রয়েছে মাত্র ১৪ টি (যার অধিকাংশই বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান হতে অনুদানপ্রাপ্ত) , যেখানে প্রতি রোগীর জন্য একটি থাকার কথা। কিন্তু দেখা যাচ্ছে কোন রোগী বেশি খারাপ হয়ে গেলে অপেক্ষাকৃত কম খারাপ রোগী হতে এই বিশেষ ক্যানুলাটি খুলে অন্য বেশি খারাপ রোগীকে দেয়া হয়, যাতে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে আগের ভালো হতে যাওয়া রোগী আবার খারাপ হয়ে পরে। বাকী ৬টি বেডে হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা না থাকার কারণে এই জটিলতার সৃষ্টি হয় এবং ক্রিটিক্যাল সময়ে রোগীর সঠিক চিকিৎসা প্রদানে বাধার সৃষ্টি করছে। এমতাবস্থায় গত ১৮ই মে এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়, যখন সেখানে হাই ফ্লো নেয়ার কেনুলার ব্যবস্থা করা যাচ্ছিল না তখন রোগীর অভিভাবক ডাক্তারের কাছে এই যন্ত্র লিখে দেওয়ার অনুরোধ জানায়। মানবিক ডাক্তার রোগী অভিভাবক কে প্রথমে বোঝানোর চেষ্টা করে এবং শেষে মানবিক দিক চিন্তা করে ডাক্তার রোগীকে তা লিখে দেয়।। যে উদ্যোগ প্রশাসনের নেয়া উচিত ছিল তা সঠিক সময় গ্রহণ না করায় এই হৃদয়বিদারক পরিস্থিতির অবতরণ হয়।। কিন্তু পরিতাপের বিষয় সাংবাদিক এবং প্রশাসন আজ সেই মানবিক ডাক্তারের বিরুদ্ধে এই যন্ত্র রোগীর অভিভাবকের মাধ্যমে বাহির থেকে ক্রয় করে আনার অভিযোগ এনেছে এবং শাস্তি মূলক ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নিচ্ছে।
পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন (চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল) এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং সাংবাদিক ও প্রশাসন তাদের ভুল স্বীকার করে বিবৃতি প্রকাশ না করলে বর্তমান হাম ও সামনের আপৎকালীন পরিস্থিতি মধ্যেও কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।।
পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন(চমেকহা) তার ট্রেইনীদের যেকোনো যৌক্তিক দাবির সাথে সর্বদা পাশে দাঁড়িয়েছে এবং প্রশাসনকে ও সহযোগিতা করেছে।। তাই প্রশাসনকে অবিলম্বে ভুল স্বীকার করে বিবৃতি ও পেডিয়াট্রিক ইনটেন্সিভ কেয়ার ইউনিটে পর্যাপ্ত HFNC ব্যবস্থা করার উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে।

বিবৃতিদাতারা হলেন, পোস্ট গ্র‍্যাজুয়েট ট্রেইনী ডক্টর’স এসোসিয়েশন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর সভাপতি ডা: তানভীর হাবিব তান্না ও সাধারন সম্পাদক ডা: মো: মোনাইম ফরহাদ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের অধীন PICU ডা: শাহনাজের উপর মিথ্যা অপবাদ ও দোষারোপের বিরুদ্ধে প্রতিবাদ

আপডেট সময় : 06:33:46 pm, Wednesday, 20 May 2026