Dhaka , Monday, 21 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টেকনাফে বনভোজন শেষে ‘জয় বাংলা’ স্লোগান, বিএনপি নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক বরিশালে কারখানার বর্জ্য ও নগরবাসীর পলিথিনে মরছে কীর্তনখোলা কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সুন্দরগঞ্জে পরপর তিন ককটেল বিস্ফোরণ, আতঙ্ক সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর গাজা ইস্যুতে মুখ খুললেন এড শিরান ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির আইফোন ছাড়াও অপ্রতিমকে হত্যার আরও যেসব কারণ জানালেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দরে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বিদেশ যাত্রীর গাড়িতে ডাকাতি, আহত ২ স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে বিএনপির বিক্ষোভ লায়ন্স হাসপাতালের উদ্যোগে আড়াইহাজারে বিনামূল্যে ছানি অপারেশন শ্রীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী নারী ও ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন সুন্দর সমাজ গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের মিছিল সিদ্ধিরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা পাইকগাছায় ডেঙ্গুর ছোবলে নিভে গেল অপুর জীবন পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ জাঁকজমকপূর্ণ আয়োজনে পল্লীকবি জসীম উদ্দীন স্মৃতি গোল্ড মেডেল স্কলারশীপ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ কর্ণফুলী ব্রিজ ও কেন্দ্রীয় কারাগারে দুটি ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গ্রাফিতি ইস্যুতে অপপ্রচার না চালানোর আহ্বান: ড্যাব চট্টগ্রাম নেতৃবৃন্দ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:27:28 pm, Wednesday, 20 May 2026
  • 116 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম উড়াল সেতুর পিলার থেকে জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলা নিয়ে সৃষ্ট বিতর্ককে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে ডক্টরস এসোসিয়েশন অব(বাংলাদেশ ) চট্টগ্রাম।

বুধবার (২০ মে) দুপুরে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির নেতৃবৃন্দ এসব তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, জুলাই আন্দোলনের সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নগর বিএনপির নেতাকর্মীদের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি আন্দোলনের মাঠে সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক ভূমিকা পালন করেন।

বিবৃতিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম ডা. শাহাদাত হোসেনের অনুসারী ছিলেন। এ ছাড়া তাঁর তিন অনুসারী আহত জুলাইযোদ্ধাদের তালিকায় রয়েছেন।

ড্যাব নেতৃবৃন্দ বলেন, গত ১৬ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে চট্টগ্রামে সবচেয়ে বেশি মামলা, হামলা ও কারাবরণের শিকার হয়েছেন ডা. শাহাদাত হোসেন। তারা বলেন, জুলাই-আগস্টের চেতনার বিরুদ্ধে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। গত ৩ আগস্ট তাঁর নিজের বাড়িতেও আগুন ও বোমা হামলার ঘটনা ঘটে।

বিবৃতিতে আরও বলা হয়, কেউ গ্রাফিতি আঁকতে চাইলে আর্ট কলেজের শিক্ষার্থীদের নিয়ে শৈল্পিক ও মানসম্মত গ্রাফিতি অঙ্কনের উদ্যোগ নেওয়া যেতে পারে। এ ধরনের উদ্যোগে ব্যক্তিগতভাবে কিংবা সিটি করপোরেশনের পক্ষ থেকে অর্থায়নের আশ্বাসও দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিবৃতিতে বলা হয়, জুলাই আন্দোলনের মাধ্যমে দেশ ‘ফ্যাসিবাদের কবল’ থেকে মুক্ত হয়েছে। তাই এ আন্দোলনকে ঘিরে বিভ্রান্তি বা অপপ্রচারের সুযোগ দেওয়া উচিত নয়। আন্দোলনের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতারা।

বিবৃতিদাতারা হলেন,
অধ্যাপক ডাঃ জসিম উদ্দিন
সভাপতি ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ,
অধ্যাপক ডাঃ তমিজ উদ্দিন আহমেদ
সভাপতি ড্যাব চট্টগ্রাম জেলা
অধ্যাপক, ডাঃ আব্বাস উদ্দিন
সভাপতি ড্যাব চট্টগ্রাম মহানগর,
ডাঃ ফয়েজুর রহমান
সাধারণ সম্পাদক ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ,
ডাঃ বেলায়েত হোসেন ঢালী
সাধারণ সম্পাদক ড্যাব চট্টগ্রাম জেলা,
ডাঃ ইফতেখারুল ইসলাম
সাধারণ সম্পাদক ড্যাব চট্টগ্রাম মহানগর।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্রাফিতি ইস্যুতে অপপ্রচার না চালানোর আহ্বান: ড্যাব চট্টগ্রাম নেতৃবৃন্দ

আপডেট সময় : 05:27:28 pm, Wednesday, 20 May 2026