
হোসাইন রুবেল ভোলা।।
ভোলার বোরহানউদ্দিনে পড়া বলতে না পাড়ায় হালিমা (৪) নামে এক শিশুকে পিটিয়ে জখম করেছে তার শিক্ষক।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রেদোয়ান (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার তাকে আটক করা হয়।
শিশু হালিমার মা জানায়, উপজেলার টবগী ইউনিয়নের বেপারী বাড়ী নুরানী মাদ্রাসায় পড়ে তার মেয়ে।
গত শনিবার মাদ্রাসায় গেলে অভিযুক্ত শিক্ষক তাকে পড়া জিজ্ঞাসা করলে হালিমা পড়া বলতে পারেনি।
এজন্য শিশুটিকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে শিক্ষক রেদোয়ান। এতে শিশু কন্যার পিঠে জখম হয়।
এ ঘটনা শিশুটির মা বিবি মরিয়ম বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় শিক্ষকের বিরুদ্ধে-শিশু আইনে মামলা করে।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ শাহীন ফকির বলেন, অভিভাবকের অভিযোগের ভিত্তিতে রবিবার অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে রেদোয়ানকে গ্রেফতার করে। আসামীকে যথা সময়ে আদালতে প্রেরণ করা হবে।
























