
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা অনুষ্ঠান জেলা প্রশাসকের কার্যালয় ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ।
মঙ্গলবার সকালে ভার্চুয়ালি সংযুক্তির মাধ্যমে জেলা পর্যায়ে সম্মাননা প্রাপ্তদের পুরস্কার প্রদান করা হয়।
কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের
সচিব ড. মু.আনোয়ার হোসেন হাওলাদার,
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।
গাজীপুর থেকে সংযুক্ত ছিলেন জেলা প্রশাসক আনিসুর রহমান, জেলা পুলিশ সুপার এস. এম শফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অঞ্জন কুমার সরকার , মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার।























