Dhaka , Saturday, 22 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শেখ হাসিনা ‘টেররিস্ট’, দেড় হাজার মানুষ হত্যার পর ভারতে পালিয়েছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন সাইফের বোন এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা জানাল ভারত চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান কুনমিংয়ের কনস্যুলেটের জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার আহ্বান চরমোনাই পীরের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত দোহাজারী নাগরিক কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ ও সার বিতরণ সাব-রেজিস্ট্রি কার্যালয়ের কর্মচারীর অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন চট্টগ্রামে Legend Foundation-এর উদ্যোগে SSC কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার নির্দেশনা মধুপুরে জমি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে ৭০টি সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ ভোটে জয়শ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটি, সভাপতি জাহাঙ্গীর রানা সম্পাদক সাইফুল শেখ হাসিনা ‘টেররিস্ট’, দেড় হাজার মানুষ হত্যার পর ভারতে পালিয়েছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির সেলবরষ ইউনিয়নের ২ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুল লতিফ খসরু আর আমাদের মাঝে নেই ড. মঈন খানের মন্ত্রীত্বে পলাশে উৎসব, আনন্দে মিষ্টি বিতরণ কোলের শিশুকে নদীতে ফেলে মাকে ধর্ষণ করে হত্যার আসামী গ্রেফতার। নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   মোটরসাইকেল যোগে ইয়াবা পাচার কালে রামুতে ৪০ হাজার পিস ইয়াবাসহ লোহাগড়ার মো. জসিম ও মো. আলমগীর আটক কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে বিএনপির মতবিনিময় সভা পাইকগাছা চৌকি আদালতে ফ্রেন্ডশিপ অনলাইন বিরোধ নিষ্পত্তি কেন্দ্রের উদ্বোধন রূপগঞ্জে ছাদবাগান ও নার্সারির বিস্তারে নীরব বিপ্লব ঘটছে \ ব্যবসা সফল পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য: বাপ্পি রূপগঞ্জে আরাফাত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন রায়পুরে জিপিএ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

শেখ হাসিনা ‘টেররিস্ট’, দেড় হাজার মানুষ হত্যার পর ভারতে পালিয়েছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় : 06:30:42 pm, Saturday, 22 August 2026
  • 1 বার পড়া হয়েছে

মোঃ আসিফুজ্জামান আসিফ,

ভারতে পালিয়ে থাকা অন্য অপরাধীদেরও ফেরত চায় বাংলাদেশ, জাতীয় স্বার্থে ভারতের সঙ্গে সম্পর্ক: হুমায়ুন কবির

নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ‘টেররিস্ট’। দেড় হাজার মানুষ হত্যার পর তিনি ভারতে পালিয়ে গেছেন। শুধু শেখ হাসিনাই নন, বাংলাদেশে অপরাধ করে আরও যারা ভারতে পালিয়ে আছেন, তাদেরও দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে।

শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, “শেখ হাসিনাকে ফেরত চাওয়া বাংলাদেশের মানুষের স্বাভাবিক দাবি। এটা বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের দাবি। আমরা সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে ভারতের সঙ্গে এনগেজ করব।”

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সঙ্গে ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখার চেষ্টা থাকবে। তবে কোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।

তিনি বলেন, “উই ওয়ান্ট টু হ্যাভ এ পজিটিভ রিলেশনশিপ উইথ ইন্ডিয়া। তারা আমাদের প্রতিবেশী। আমাদের একটি ওয়ার্কিং রিলেশনশিপ দরকার। তবে জাতীয় স্বার্থ শুধু ভারতের ক্ষেত্রে নয়, কোনো দেশের সঙ্গেই আমরা কম্প্রোমাইজ করে কিছু করতে পারি না।”

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, জাতীয় স্বার্থকে সামনে রেখে ঐকমত্যের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ভারত সফরের সম্ভাবনা নিয়েও তিনি কথা বলেন।

তিনি বলেন, “কালকের মধ্যে যদি আমরা প্রস্তুতি নিতে পারি, তাহলে আগামী সপ্তাহেই ভারত সফর হতে পারে। এখানে কোনো রাশ নেই। আলাপ-আলোচনার বিষয় আছে, গ্রাউন্ডওয়ার্ক করার বিষয় আছে।”

তবে এ ধরনের রাষ্ট্রীয় সফর হুট করে করা সম্ভব নয় উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, একজন প্রধানমন্ত্রী থেকে আরেকজন প্রধানমন্ত্রীর সফরের মতো বিষয়েও যথাযথ প্রস্তুতি, আলোচনা ও গ্রাউন্ডওয়ার্ক প্রয়োজন।

‘শেখ হাসিনার বক্তব্য মানুষের সেন্টিমেন্ট আরও কঠোর করেছে’

শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলনের প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তার বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট আরও কঠোর হয়েছে।

তিনি বলেন, “শেখ হাসিনার প্রেস কনফারেন্সের মাধ্যমে মানুষের সেন্টিমেন্ট হার্ড করেছে। আর আমরা জাতীয় স্বার্থের ভিত্তিতেই নেক্সটে যাব।”

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও দেশের মানুষের স্বার্থ ও জাতীয় স্বার্থই সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। এ বিষয়গুলো নিয়ে ভারতের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় নবনিযুক্ত অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা ‘টেররিস্ট’, দেড় হাজার মানুষ হত্যার পর ভারতে পালিয়েছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনা ‘টেররিস্ট’, দেড় হাজার মানুষ হত্যার পর ভারতে পালিয়েছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : 06:30:42 pm, Saturday, 22 August 2026