
মাকসুদুল হোসেন তুষার,
আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নাওড়া এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান কার্যালয়ে কায়েতপাড়া ইউনিয়নের সকল ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আজ শুক্রবার এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব হাজি সেলিম আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল আল মামুন নয়নসহ কায়েতপাড়া ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম, নেতাকর্মীদের ঐক্য এবং জনগণের পাশে থেকে কাজ করার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হাজি সেলিম আহমেদ সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আমার জীবনে আমি কখনো চাঁদাবাজি বা ধান্দাবাজি করিনি। আমি মানুষের উপকার করতে না পারলেও কখনো কারও ক্ষতি করিনি। সুযোগ পেলে মানুষের উপকার করেছি। আর কোনো কাজ আমার দ্বারা সম্ভব না হলে সরাসরি বলে দিয়েছি এটা আমার দ্বারা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, কায়েতপাড়া ইউনিয়নের সাধারণ মানুষের সেবা করতে তিনি নেতাকর্মীদের সহযোগিতা ও সমর্থন চান। জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভায় কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা হাজি সেলিম আহমেদ এর সমর্থনে নিজেদের মতামত তুলে ধরেন এবং আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

























