Dhaka , Friday, 21 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   মোটরসাইকেল যোগে ইয়াবা পাচার কালে রামুতে ৪০ হাজার পিস ইয়াবাসহ লোহাগড়ার মো. জসিম ও মো. আলমগীর আটক কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে বিএনপির মতবিনিময় সভা পাইকগাছা চৌকি আদালতে ফ্রেন্ডশিপ অনলাইন বিরোধ নিষ্পত্তি কেন্দ্রের উদ্বোধন রূপগঞ্জে ছাদবাগান ও নার্সারির বিস্তারে নীরব বিপ্লব ঘটছে \ ব্যবসা সফল পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য: বাপ্পি রূপগঞ্জে আরাফাত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন রায়পুরে জিপিএ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা লাউফুলা হাটের জায়গা থেকে অবৈধ দোকান উচ্ছেদ সড়ক দুর্ঘটনায় প্যারালাইজড মন্টু মোল্লার পাশে এডুব্রিজ ফাউন্ডেশন বাংলাদেশ জানুয়ারিতে ঢাবির সমাবর্তন, প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ উপাচার্যের শেষ হলো বহুল প্রতীক্ষিত রাষ্ট্রপতি নির্বাচন মুরগি চুরির অপবাদে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১ কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার বিয়ের প্রলোভনে লক্ষ্মীপুরে গৃহবধূকে নৌকায় নিয়ে ধর্ষণ “চলো যাই যুদ্ধে,, মাদকের বিরুদ্ধে” রামগঞ্জে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত জেলা পরিষদ এলাকায় টেক্সি-মাইক্রো স্ট্যান্ড স্থাপনের প্রতিবাদে স্মারকলিপি গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে লালমনিরহাটে বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইউএসটিসিতে আপসাইক্লিং ও সার্কুলার ইকোনমি নিয়ে TriRE-এর হাতে-কলমে কর্মশালা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫ তম মৃত্যুবার্ষিকী কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন পুঁজি ছাড়াই লাভজনক এনসিটি যাচ্ছে ডিপি ওয়ার্ল্ডের হাতে ফতুল্লায় উচ্ছেদ অভিযানে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করুন: গর্জনিয়ায় রামুর ওসি ফজলুল হক মার্কস অলরাউন্ডার প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় রূপগঞ্জের সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হাদিকা হানিফ হিমি ঢাকা বিভাগে দ্বিতীয় কালিয়াকৈরের ঐতিহ্যবাহী বড়ইবাড়ী এ কে ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজের সভাপতি হলেন ভিপি ইব্রাহিম নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে চউকের অভিযান অব্যাহত, সাবেক মেয়র রেজাউল করিমের ভবনসহ ৭টিতে ২৭ লাখ টাকা জরিমানা পাইকগাছায় অবৈধ জাল জব্দ; আগুনে পুড়িয়ে বিনষ্ট

পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য: বাপ্পি

  • Reporter Name
  • আপডেট সময় : 07:33:25 pm, Friday, 21 August 2026
  • 3 বার পড়া হয়েছে

এম জালাল, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি,

পাইকগাছা-কয়রার মানুষের চিকিৎসাসহ সব ধরনের আধুনিক সেবা নিশ্চিত করাই নিজের লক্ষ্য ও উদ্দেশ্য বলে জানিয়েছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব ও খুলনা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পি।

তিনি বলেন, সব সময় মানবসেবার কাজে আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। শুধু আমি একা নই, এই কাজে যারা সহযোগিতা করবেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। নিজের এলাকার গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াতে নিয়মিত ছোট-বড় পরিসরে জনসেবামূলক উদ্যোগ গ্রহণ করতে হবে। জনগণের স্বার্থে নিজেকে নিয়োজিত করাই একজন মহানুভব ব্যক্তির কাজ। এ ধরনের কার্যক্রম আমাদের সবসময় অব্যাহত রাখতে হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া মিলনবীথি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এ চক্ষু ক্যাম্পে ৩৫৫ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দেন হাসপাতালের চিকিৎসক ডা. সৌমিত্র বৈরাগী (এমবিবিএস)। ক্যাম্প পরিচালনা করেন হাসপাতালের প্রতিনিধি মো. আরাফাত হোসেন।

ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ৪০ জনকে ছানি রোগী হিসেবে শনাক্ত করা হয়। শনাক্ত রোগীদের সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশনের মাধ্যমে উন্নতমানের লেন্স প্রতিস্থাপন করা হবে। এছাড়া ৭০ জন রোগীকে চোখ পরীক্ষা শেষে বিনামূল্যে চশমা এবং ৪০ জন রোগীকে বিনামূল্যে চোখের ওষুধ দেওয়া হয়।

চক্ষু ক্যাম্পে সভাপতিত্ব করেন সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিগত কয়েক বছর ধরে এই অবহেলিত এলাকার সাধারণ মানুষের কথা চিন্তা করে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

ক্যাম্পে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য: বাপ্পি

আপডেট সময় : 07:33:25 pm, Friday, 21 August 2026