Dhaka , Friday, 16 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে লালমনিরহাটে বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  • Reporter Name
  • আপডেট সময় : 05:34:37 pm, Thursday, 20 August 2026
  • 41 বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চঞ্চল,

২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বস্তুনিষ্ঠ ইতিহাস ও নির্ভীক চেতনা তরুণ প্রজন্মের মননে স্থায়ীভাবে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে লালমনিরহাটে বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো মাসব্যাপী আয়োজন “স্মৃতিতে ২৪” (সিজন ১)। ‘ওয়ারিয়র্স অফ জুলাই, লালমনিরহাট’-এর উদ্যোগে “স্মৃতিতে ২৪: নতুন প্রজন্মের চোখে গণঅভ্যুত্থানের ইতিহাস” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই আন্তঃবিদ্যালয় বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার জমকালো চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদের ঐতিহ্যবাহী পুরাতন মিলনায়তনে দিনব্যাপী এই আয়োজনের পর্দা উন্মোচিত হয়।

আয়োজক সংগঠনের সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহম্মদ রাশেদুল হক প্রধান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রেখে সংগঠনের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, “২৪-এর গণঅভ্যুত্থান কেবল অতীতের কোনো সাধারণ ঘটনা নয়; এটি অন্যায়, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে এ দেশের ছাত্র-জনতার অকুতোভয় সংগ্রামের প্রতীক। এই সত্য ইতিহাস যেন কোনো অবস্থাতেই বিকৃত না হয় এবং ভবিষ্যতের শিক্ষার্থীরা যেন ওই চেতনায় উদ্বুদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই সৃজনশীল প্রয়াস।”

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ রাশেদুল হক প্রধান শিক্ষার্থীদের চমৎকার যুক্তিনির্ভর মেধা ও উপস্থাপনার ভূয়সী প্রশংসা করে বলেন, “নতুন প্রজন্মকে দেশপ্রেমিক, সচেতন ও আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এমন চর্চার বিকল্প নেই। আজকের এই শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের রূপকার। ‘স্মৃতিতে ২৪’-এর মতো ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীদের চিন্তাশক্তিকে শাণিত করার পাশাপাশি বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানের সঠিক তথ্য ও ইতিহাস মনে ধারণ করতে মুখ্য ভূমিকা রাখবে।”

সভাপতির বক্তব্যে রাসেল মাহমুদ জানান, লালমনিরহাটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বিপুল অংশগ্রহণ এবং সুশীল সমাজের সার্বিক সহযোগিতা এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছে। ‘ওয়ারিয়র্স অফ জুলাই’ আগামীতেও মেধা বিকাশ ও বিপ্লবের আদর্শ টিকিয়ে রাখতে কাজ করে যাবে।

পুরস্কার বিতরণের ঠিক পূর্বে জেলা পরিষদ মিলনায়তনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে ‘বিপক্ষ দল’ হিসেবে লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী জামান সুবহা, সামান্থা মারিয়াম পিঞ্জিরা ও সুবাহ্ জান্নাতি তাঁদের সুধারালো যুক্তির মেলবন্ধন ঘটিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অন্যদিকে ‘সরকারি দল’ হিসেবে লড়াই করে তুষভান্ডার মডেল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী রাফিয়া ইসরাত জাহান, মহাজোট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া তাসনিম প্রমি ও ফাইজা নওশীন রানার্স-আপ হওয়ার সাফল্য লাভ করেন।

প্রতিযোগিতার পুরো বিচারক প্যানেলে দায়িত্ব পালন করেন সারপুকুর যুব ফোরামের প্রতিষ্ঠাতা জামাল হোসেন, লালমনিরহাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তাজুল ইসলাম এবং আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক আতাউল ইসলাম। বিতর্কের সমাপ্তি শেষে চিত্রাঙ্কন, রচনা ও বিতর্কে বিজয়ী মেধাভী শিক্ষার্থীদের হাতে ট্রফি ও সম্মাননা সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সুধীজন হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার রুকসানা পারভিন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক রাসেল আহম্মেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলার সদস্য সচিব হামিদুর রহমান, ওয়ারিয়র্স অফ জুলাই-এর সহ-সভাপতি গাজী আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাঈম বিল্লাহ হাবিবী এবং বিপিএইচসিডিওএ-এর প্রতিনিধি আলাউদ্দিন আল আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে লালমনিরহাটে বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আপডেট সময় : 05:34:37 pm, Thursday, 20 August 2026