
অরবিন্দ রায়,
গাজীপুরের কালিয়াকৈরের ঐতিহ্যবাড়ী বড়ইবাড়ী আলহাজ্ব কছিম উদ্দিন ইনস্টিটিউশন এন্ড কলেজের (একেইউ ইনস্টিটিউশন) এডহক কমিটি সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আ ন ম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বুধবার এডহক কমিটির গঠনের অনুমোদন করেছেন।
বড়ইবাড়ী আলহাজ্ব কছিম উদ্দিন ইনস্টিটিউশন এন্ড কলেজের অধ্যক্ষ সুশীল চন্দ্র সরকারকে সদস্য সচিব, শিক্ষক সদস্য হিসাবে মোঃ হারুনুর রশিদ, অভিভাবক সদস্য হিসেবে দিলীপ কুমার গোপ এর নাম উল্লেখ করে চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অনুমোদন প্রদান করেন।
ভিপি ইব্রাহিমের সভাপতি নির্বাচিত হওয়ার খবরে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও স্হানীয়দের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। ভিপি ইব্রাহিম দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যানমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন।

























