Dhaka , Monday, 17 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইল পুলিশের মাদক বিরোধী অভিযান: ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৯ পাইকগাছায় টেকসই মৎস্য উৎপাদনে মতবিনিময় মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা ঢাকায় নারীদের জন্য বিশেষ বাসসেবা চালু করছে বিআরটিসি প্রশিক্ষণ শেষে খালি হাতে ফিরবেন নারীরা, জানতে পেরেই উদ্যোগ নিলেন মানবিক ডিসি জাহিদ ভাতগ্রাম কে আর এস ইনস্টিটিউশনে জিপিএ-৫ প্রাপ্তদের অভিভাবকদের সংবর্ধনা পরিচ্ছন্ন নগরী হিসেবে কক্সবাজারকে গড়ে তুলতে জনসচেতনতা জরুরি: রামুতে এমপি কাজল কক্সবাজার শহরের আবাসিক হোটেল থেকে ঢাকা মিরপুরের হানিফের মরদেহ উদ্ধার সরাইল উপজেলা প্রেসক্লাবে মতবিনিময় করেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক: এবি পার্টি পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে যা জানালেন মন্ত্রী দুর্গাপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কলমাকান্দায় ৬ দফা দাবিতে উত্তাল সড়ক, দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন নেত্রকোণার দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান জাল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের রহস্য উদঘাটন, চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে ৪ সদস্য গ্রেফতার মৎস্যসম্পদ রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে  সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী সরাইলে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, জুতায় মিলল মরদেহ রামগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ- ২০২৬ এর উদ্বোধন ও সফল চাষীদের সম্মাননা প্রদান নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত অভিনেত্রী রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেফতার ভারত পাকিস্তান শ্রীলংকাকে ছাড়িয়ে বাংলাদেশের রেকর্ড আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরাইলি বসতি স্থাপনকারীদের প্রবেশ আজকের মুদ্রার রেট: ১৬ আগস্ট ২০২৬ এ্যাব চট্টগ্রামের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন রামুতে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সংসদ সদস্য কাজল রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

পরিচ্ছন্ন নগরী হিসেবে কক্সবাজারকে গড়ে তুলতে জনসচেতনতা জরুরি: রামুতে এমপি কাজল

  • Reporter Name
  • আপডেট সময় : 08:33:56 pm, Monday, 17 August 2026
  • 17 বার পড়া হয়েছে

নুর মুহাম্মদ, কক্সবাজার,

কক্সবাজার সদর আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লুৎফুর রহমান কাজল এমপি রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে কক্সবাজার পৌরসভার সমন্বিত বর্জ্য প্রক্রিয়াজাতকরণ হাব পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি প্লাস্টিক রিসাইক্লিং, জৈব বর্জ্য থেকে কম্পোস্ট সার উৎপাদন এবং ফিকাল স্লাজ ট্রিটমেন্টের মাধ্যমে বর্জ্যকে সম্পদে রূপান্তরের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় পৌরসভার প্রশাসক ও রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাঁকে অবহিত করেন।

এডিবির অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত ২৮০ ঘনমিটার ধারণক্ষমতার ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্লান্টটি পৌরসভার কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে সংসদ সদস্যের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার জন্য তিনটি গাড়ি হস্তান্তর করা হয়।

মাননীয় সংসদ সদস্য বলেন, কক্সবাজারকে একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি।

তিনি এ উদ্যোগকে দেশের অন্যান্য পৌরসভার জন্য একটি অনুকরণীয় ও টেকসই মডেল হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টদের প্রশংসা করেন।
পরিদর্শন শেষে তিনি হাব প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

এসময় সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরাইল পুলিশের মাদক বিরোধী অভিযান: ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৯

পরিচ্ছন্ন নগরী হিসেবে কক্সবাজারকে গড়ে তুলতে জনসচেতনতা জরুরি: রামুতে এমপি কাজল

আপডেট সময় : 08:33:56 pm, Monday, 17 August 2026