Dhaka , Tuesday, 3 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ সকল বাধা পেরিয়ে সাফল্যের শিখরে: বিসিএস ক্যাডার হিসেবে অমিত খানের নতুন যাত্রা আবার উত্তপ্ত বরিশালের চরকাউয়া: বাস ও ইজিবাইক শ্রমিকদের দ্বন্দ্বে জিম্মি তিন উপজেলার প্রায় ৬০ হাজার মানুষ কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-২৭-এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি লুৎফুর রহমান কাজল ধর্মপাশার সার অবৈধভাবে পাচারের সময় বারহাট্টা থানায় আটক পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া ৬ লাখ টাকা উদ্ধার শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা যোগদানের পরই মধুপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশংসিত ওসি ফজলুল হক মাটির স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জৈব সারে ভর্তুকির আহ্বান ‎মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ষড়যন্ত্রের আশঙ্কা শফিকুর রহমানের পাইকগাছায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প; চিকিৎসাসেবা পেলেন শত শত রোগী পবিত্র ধর্মগ্রন্থেই সম্প্রীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া রয়েছে – জহির উদ্দিন স্বপন এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ একজন গ্রেপ্তার টেকনাফে এসআরবি-১৫ ও বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪ আবুধাবি থেকে আনা স্বর্ণের ‘ডিম’ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় ফেরত নেওয়ার চেষ্টা! কাস্টমস গোয়েন্দার জালে ৪ কোটি ৯১ লাখ টাকার ৬টি স্বর্ণের ডিম! ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি বরদাশত করা হবে না জিরো টলারেন্স নীতি ঘোষণা ভূমি প্রতিমন্ত্রীর সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলা শুরু

  • Reporter Name
  • আপডেট সময় : 08:28:08 pm, Saturday, 15 August 2026
  • 35 বার পড়া হয়েছে

অরবিন্দ রায়,

নরসিংদীর বেলাবো মাস ব্যাপী শিল্প ও বানিজ্য মেলা শুরু হয়েছে। স্হানীয় শিল্প, ব্যবসা – বানিজ্য ও উদ্যেক্তাদের পন্য প্রদর্শনের পাশাপাশি ক্রেতা- দর্শনার্থীদের বিনোদনের সুযোগ সৃষ্টি হয়েছে এ মেলায়।
উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উৎসব উৎসবমুখর পরিবেশে শুক্রবার বিকেলে শিল্প ও বাণিজ্য মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মেলা পরিচালনা কমিটির আয়োজনে মাসব্যাপী এই মেলার যাত্রা শুরু হলো। শুক্রবার বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবীব বিপ্লব।

নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া’র সভাপতিত্বে ও বেলাবো উপজেলা যুবদলের নেতা মোঃ মাসুদ মোল্লার পরিচালনায় উপস্থিত ছিলেন বেলাবো থানার (ওসি) এস এম আমানউল্লাহ,সল্লাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহিরুল হক তানভীর, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন শ্যামল,সাবেক সভাপতি মোঃ আব্দুল বাছেদ (মাষ্টার), বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আশিক সুজন সুজন মামুন,নরসিংদী জেলা যুবদলের সাবেক সদস্য মোঃ বাবুল মিয়া, বেলাবো উপজেলা যুবদলের নেতা মোঃ রবিন মোল্লা, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের নেতা জাকির হোসেন ফরাজী,বেলাবো উপজেলা মহিলা দলের নেত্রী শাবনাজ জেবা,নারায়ণপুর ইউনিয়ন বিএনপির নেতা মিন্টু মোল্লা’সহ প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে আহসান হাবীব বিপ্লব বলেন, স্থানীয় শিল্পের বিকাশ ও অর্থনৈতিক গতিশীলতা আনয়নে এ ধরনের মেলার গুরুত্ব অপরিসীম। এই মেলা একদিকে যেমন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্যের বিপণনে সহায়তা করবে, অন্যদিকে বেলাবোবাসীর বিনোদনের খোরাক জোগাবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় দেশীয় পণ্যের বিপুল সমাহার ঘটানো হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় রাইড ও বিশেষ বিনোদনের ব্যবস্থা। মাসব্যাপী এই মেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বেলাবো থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মেলার প্রথম দিনেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে, যা পুরো মেলা প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।

আয়োজ কমিটি জানান, মাসব্যাপী এই মেলায় নান্দনিক সব কুটির শিল্পের স্টল স্থান পেয়েছে। গৃহস্থালি পণ্য থেকে শুরু করে পোশাক ও প্রসাধনীর বিশাল সমাহার রয়েছে মেলা প্রাঙ্গণে। এছাড়া শিশুদের বাড়তি বিনোদনের জন্য মেলায় রয়েছে রোমাঞ্চকর সার্কাস, নাগরদোলা ও চরকিসহ নানা রঙের রাইড। প্রতিদিন সকাল থেকে রাত ৯ টা পর্যন্ত মেলার প্রথম এক সপ্তাহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলা শুরু

আপডেট সময় : 08:28:08 pm, Saturday, 15 August 2026