Dhaka , Saturday, 15 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে রূপগঞ্জে দেবরের হাতে ভাবি খুন, দেবরসহ গ্রেফতার-৩ রূপগঞ্জে হত্যার দায়ে আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ দায়রা জজ আদালত রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত \ গ্রেফতার ৩ ‘বাংলাদেশ অ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর প্রধান উপদেষ্টা গোলাম ফারুক খোকন মির্জাপুরে মাদক ও জুয়া বিরোধী সভা ও কনসার্ট অনুষ্ঠিত মির্জাপুরে বসতঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রামগঞ্জে কাউন্সিলর সহ দুই যুবলীগ নেতা গ্রেফতার মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে ডিসি জাহিদ কেওলা-ধূলিজুরা প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র বহালের দাবি, আখলের বাজারে প্রতিবাদ সভা দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে:- ডিসি জাহিদ হরিপুরে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার আশুলিয়ায় বৈষম্যবিরোধী হত্যা মামলায় সাবেক ইউপি সদস্য ও আ.লীগ নেতা আনোয়ার হোসেন গ্রেপ্তার সাভারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিভাগীয় কার্যালয় উদ্বোধন আন্তর্জাতিক যুব দিবসে ScriptySphere-এর উদ্যোগে Youth Day 2026 অনুষ্ঠিত অস্ত্রোপচার শেষে ভক্তদের সুখবর দিলেন জুনিয়র এনটিআর রদ্রিকে পেতে বার্সার দ্বিতীয় প্রস্তাব লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপত্তি আগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৪৩৭ কোটি টাকা জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত IMO ও EGMO পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পৌর মেয়র থেকে রাষ্ট্রপতি, কখন কী ছিলেন মির্জা ফখরুল যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে জামিনের পর বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা হেড লাইন: উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণে- ফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত রূপগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ও যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার

কেওলা-ধূলিজুরা প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র বহালের দাবি, আখলের বাজারে প্রতিবাদ সভা

  • Reporter Name
  • আপডেট সময় : 02:12:44 pm, Saturday, 15 August 2026
  • 7 বার পড়া হয়েছে

রাশেদ আহমেদ, মৌলভীবাজার,

মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কেওলা-ধূলিজুরা গ্রামের ভোটকেন্দ্র কেওলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর না করে আগের মতো কেওলা-ধূলিজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বহাল রাখার দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৪ আগস্ট) কেওলা-ধূলিজুরা প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি আখলের বাজার এলাকায় আয়োজিত এ সভায় প্রায় ৬০০ মানুষ অংশ নেন।

সভায় স্থানীয় সমাজের বিশিষ্ট ব্যক্তি, সচেতন নাগরিক, ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক, যুবসমাজ, গ্রাম পঞ্চায়েতের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

সভায় ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য জামাল হোসেন, ভানু দাশ, ডলি বেগম, নুরজাহান বেগম, হাছন মিয়া ও হুমায়ুন আলমসহ অনেকে বক্তব্য দেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কেওলা-ধূলিজুরা গ্রামের স্থানীয় ও জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ কেওলা-ধূলিজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হয়ে আসছিল। পরে কেওলা গ্রামে পৃথক একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্র কেওলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করা হয়। তবে জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে কেওলা-ধূলিজুরা প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ হয়েছে বলে তাঁরা জানান।

বক্তারা আরও বলেন, ১৯৯৮ সালে কেওলা-ধূলিজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে কেওলা গ্রামের একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়। তাঁদের দাবি, পরবর্তী সময়ে কেন্দ্র নিয়ে বিভিন্ন পরিবর্তন হলেও কেওলা-ধূলিজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রটি নির্বাচন কমিশনের তালিকায় পূর্বের কেন্দ্র হিসেবে রয়েছে। তাই নতুন করে ভোটকেন্দ্র পরিবর্তন না করার দাবি জানান তাঁরা।

স্থানীয়দের ভাষ্য, কেওলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি ধূলিজুরা গ্রামের তুলনায় বেশ দূরে এবং গ্রামের এক পাশে অবস্থিত। ফলে ধূলিজুরা গ্রামের ভোটারদের সেখানে গিয়ে ভোট দেওয়া দুর্ভোগের কারণ হতে পারে। বিশেষ করে বয়স্ক, নারী ও অসুস্থ ভোটারদের জন্য দূরত্বটি বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। এতে অনেক ভোটার ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তাঁরা দাবি করেন।

অন্যদিকে কেওলা-ধূলিজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি কেওলা ও ধূলিজুরা—দুই গ্রামের কাছাকাছি হওয়ায় অধিকাংশ ভোটারের জন্য যাতায়াত সহজ। ভোট গ্রহণের প্রয়োজনীয় অবকাঠামোও সেখানে রয়েছে বলে দাবি করেন বক্তারা।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, কেওলা গ্রামে প্রায় ৮০০ এবং ধূলিজুরা গ্রামে প্রায় ১ হাজার ১০০ ভোটার রয়েছেন।

বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনে কেওলা-ধূলিজুরা প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ হয়েছে। তাই আগামী স্থানীয় নির্বাচনেও ভোটকেন্দ্রটি পরিবর্তন না করে কেওলা-ধূলিজুরা প্রাথমিক বিদ্যালয়েই বহাল রাখা উচিত।

সভা থেকে জনস্বার্থ, ভোটারদের যাতায়াতের সুবিধা এবং বিশেষ করে বয়স্ক, নারী ও অসুস্থ ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে কেওলা-ধূলিজুরা প্রাথমিক বিদ্যালয়কে কেওলা ও ধূলিজুরা গ্রামের ভোটকেন্দ্র হিসেবে বহাল রাখার জোর দাবি জানানো হয়।

এদিকে, গত ১০ আগস্ট মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ‘৪ নম্বর পাঁচগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কেওলা-ধূলিজুরা গ্রামের ভোটকেন্দ্র স্থানান্তরের প্রসঙ্গে’ একটি আবেদন করা হয়েছে। আবেদনে ভোটারদের যাতায়াতের সুবিধা, বিশেষ করে বয়স্ক, নারী ও অসুস্থ ভোটারদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি বিবেচনা করে কেওলা-ধূলিজুরা প্রাথমিক বিদ্যালয়কে ভোটকেন্দ্র হিসেবে বহাল রাখার দাবি জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে রূপগঞ্জে দেবরের হাতে ভাবি খুন, দেবরসহ গ্রেফতার-৩

কেওলা-ধূলিজুরা প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র বহালের দাবি, আখলের বাজারে প্রতিবাদ সভা

আপডেট সময় : 02:12:44 pm, Saturday, 15 August 2026