Dhaka , Thursday, 13 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পৌর মেয়র থেকে রাষ্ট্রপতি, কখন কী ছিলেন মির্জা ফখরুল যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে জামিনের পর বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা হেড লাইন: উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণে- ফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত রূপগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ও যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার চউকের ফলোআপ বৈঠকে হাসপাতালগুলোর পার্কিং ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের উদ্যোগ নগরীর অগ্রনী ব্যাংক পিএলসি, লালদিঘী পূর্ব শাখার চার কোটি আটত্রিশ লক্ষ টাকা আত্মসাৎ এর ঘটনায় জড়িত প্রতারক চক্রের মূল ২ হোতা গ্রেফতার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামু গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত মধুপুরের জলছত্র হরিসভা মন্দিরে রাতের আঁধারে চুরি পলাশে ভূয়া সিভিল কোর্ট কমিশনার আটক জলাবদ্ধতা নিরসনে শিক্ষার্থী-অভিভাবকদের উদ্বুদ্ধকরণে চসিক কমিটি গঠন নারায়ণগঞ্জে যানজট নিরসনে কঠোর পদক্ষেপ, চাষাড়া-পঞ্চবটি সড়ক সংস্কারের সিদ্ধান্ত চবিতে আরাফাত রহমান কোকো ও প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিনের জন্মবার্ষিকীতে ছাত্রদলের দোয়া মাহফিল আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী ও মীর হেলাল উদ্দিনের জন্মদিনে চবি ছাত্রদলের দোয়া মাহফিল পাইকগাছায় জামায়াত নেতাকে হেনস্তার অভিযোগ; সালিসি বৈঠক হলো কাল জনদুর্ভোগে পাশে খন্দকার মোতালেব হোসেন, দ্রুত সংস্কারে স্বস্তি পেলেন কয়েকটি পরিবার মধুপুরে ১২০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস টাঙ্গাইলের মধুপুরে পারিবারিক বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন সরাইলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭জন কারাগারে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান, নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিতকরণে ৫০টির অধিক ফিশিং বোট তল্লাশি, আটক ২৪ রূপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও মতবিনিময়ের সভা অনুষ্ঠিত মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ লবণ বোঝাই বলগেট ডুবে বৃদ্ধের মৃত্যু মেয়র নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা করবো: ইঞ্জিনিয়ার আব্দুল হাই সিকদার সিলেটের রায়নগর মিতালি এলাকায় স্বামী স্ত্রী ও বাসার কাজের মেয়ে সহ ট্রিপল মার্ডার’র ঘটনা কেউ চান মাথা গোঁজার ঠাঁই, কেউ চিকিৎসার টাকা,গণশুনানিতে পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদ সিএমপি ডবলমুরিং থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ০৬ (ছয়) নেতাকর্মী গ্রেপ্তার

পলাশে ভূয়া সিভিল কোর্ট কমিশনার আটক

  • Reporter Name
  • আপডেট সময় : 06:08:47 pm, Thursday, 13 August 2026
  • 3 বার পড়া হয়েছে

অরবিন্দ রায়,

নরসিংদীর পলাশে জালিয়াতির মাধ্যমে তৈরি করা ভুয়া খাজনার দাখিলা ব্যবহার করে দলিল রেজিস্ট্রি করার সময় রিফাত মোল্লা (২৪) নামের এক কথিত সিভিল কোর্ট কমিশনারকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় পলাশ সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত রিফাত মোল্লা পাশ্ববর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের দক্ষিণ সাধারচর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নিজেকে নিবন্ধিত একজন সিভিল কোর্ট কমিশনার হিসেবে পরিচয় দিয়ে দলিল লেখা, জমির- মাপযোপ, পরিমাপসহ ভূমি সংক্রান্ত নানা কাজ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় , বুধবার পলাশ সাব-রেজিস্ট্রি অফিসে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের একটি জমির দলিল রেজিস্ট্রি করার জন্য আসেন রিফাত মোল্লা। এ সময় দাখিলকৃত খাজনার দাখিলা রশিদ নিয়ে সাব-রেজিস্টার মো. মিজানুর রহমানের সন্দেহের সৃষ্টি হয়। পরে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খানকে অবহিত করেন।
এ ঘটনার খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) দ্রুত সাব-রেজিস্ট্রি অফিসে উপস্থিত হন এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করেন। যাচাইয়ে খাজনার দাখিলাটি সম্পূর্ণ জাল ও জালিয়াতির মাধ্যমে তৈরি বলে প্রমাণিত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে রিফাত মোল্লাকে আটক করে পলাশ থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।
পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান জানান, দলিল করার সময় সাব-রেজিস্টারের সন্দেহ হলে আমাকে অবগত করলে আমি ঘটনাস্থলে গিয়ে জালিয়াতির সত্যতা পাই। পরে আমার অফিসের সংশ্লিষ্ট স্টাফ বাদী হয়ে পলাশ থানায় একটি মামলা দায়ের করেছেন। ভূমি সংক্রান্ত প্রতারণা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে”।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, খবর পাওয়ার পর পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পৌর মেয়র থেকে রাষ্ট্রপতি, কখন কী ছিলেন মির্জা ফখরুল

পলাশে ভূয়া সিভিল কোর্ট কমিশনার আটক

আপডেট সময় : 06:08:47 pm, Thursday, 13 August 2026