Dhaka , Tuesday, 3 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই রূপগঞ্জে সিম গ্রুপের পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ টেকনাফের সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাতের আঘাতে ১ জেলে নিহত! নবপ্রজন্মের মাঝে ইসলামের সৌন্দর্য ও শাশ্বত জীবনদর্শন তুলে ধরতে হবে – ইসলামী যুবসমাজ দুর্গাপুরে নাঈমুরের সাফল্যের হেট্রিক : টানা তিন পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নতুন ইতিহাস মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিল ‎গাইবান্ধায় এলজিইডির বাস্তবায়নে খানাখন্দের রাস্তা ফিরে পেল প্রাণ ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীর্ঘদিন পর সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান: সেরা রেস্তোরাঁ ও শেফদের বিসিএ সম্মাননা অনুষ্ঠিত মাদারীপুর সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বামী হত্যার পর অনিশ্চয়তায় দুই সন্তান, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার; ল্যাবএইডে চাকরি পেলেন সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রী সন্ত্রাস ও মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা, শিক্ষা ও সমাজসেবায় প্রশংসিত মোঃ কাউছার ভূঁইয়া চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ সকল বাধা পেরিয়ে সাফল্যের শিখরে: বিসিএস ক্যাডার হিসেবে অমিত খানের নতুন যাত্রা আবার উত্তপ্ত বরিশালের চরকাউয়া: বাস ও ইজিবাইক শ্রমিকদের দ্বন্দ্বে জিম্মি তিন উপজেলার প্রায় ৬০ হাজার মানুষ কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-২৭-এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি লুৎফুর রহমান কাজল ধর্মপাশার সার অবৈধভাবে পাচারের সময় বারহাট্টা থানায় আটক পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া ৬ লাখ টাকা উদ্ধার শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা যোগদানের পরই মধুপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশংসিত ওসি ফজলুল হক

মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার

  • Reporter Name
  • আপডেট সময় : 12:55:05 pm, Monday, 10 August 2026
  • 36 বার পড়া হয়েছে

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের সিংগারবাড়ী এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘নবজাগরণ যুব সমাজ ও সেবা সংঘ’-এর উদ্যোগে রোববার (৯ আগস্ট) রাত ৯টায় সিংগারবাড়ী চৌরাস্তা মোড় এলাকায় এ সেমিনারের আয়োজন করা হয়।
‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’—এই বার্তাকে সামনে রেখে ধনবাড়ী-গোপালপুর আঞ্চলিক সড়কের পাশে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন মো. আনিসুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলমনগর মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আমিনুল ইসলাম মারুফী।
সেমিনারে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর ভয়াবহ প্রভাব পড়ে পরিবার ও সমাজে। একইভাবে অনলাইন জুয়া তরুণ সমাজকে অর্থনৈতিক ও সামাজিকভাবে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের সচেতন হওয়ার পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের প্রতি সতর্ক নজর রাখতে হবে। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
সেমিনারে প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম। তিনি বলেন, সমাজকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হলে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল করা কঠিন; এর জন্য প্রয়োজন সামাজিক প্রতিরোধ।
তিনি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, মাদকসেবী বা মাদক কারবারিদের বিষয়ে কোনো তথ্য জানা গেলে পুলিশকে জানাতে হবে। তথ্য পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি সাধারণ মানুষকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে গোলাবাড়ী ইউনিয়নের ইউপি সদস্য মো. মমিনুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, ‘‘মাদকের ব্যাপারে কোনো ছাড় নয়। যুব সমাজকে মাদক ধ্বংস করে দিচ্ছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে সম্মিলিতভাবে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে।’’
নবজাগরণ যুব সমাজ ও সেবা সংঘের সাধারণ সম্পাদক খন্দকার বদিউজ্জামান বুলবুল বলেন, ‘‘মাদক ও অনলাইন জুয়ার করাল গ্রাসে যুব সমাজ দিশেহারা হয়ে পড়ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সবার সহযোগিতা প্রয়োজন। মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে, পরামর্শ দিতে হবে এবং সামাজিক প্রতিরোধে অংশ নিতে হবে।’’
সেমিনারে আরও বক্তব্য দেন সৌদি প্রবাসী সোহেল রানা (চয়ন), ভাদুরীর চর হাবিবা সাত্তার মহিলা মাদ্রাসার শিক্ষক মো. সায়েম, সাবেক ইউপি সদস্য বাদশা মিয়া ও যুবকদের পক্ষে আকরামুল ইসলাম।
এ সময় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, যুবসমাজের প্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের

মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার

আপডেট সময় : 12:55:05 pm, Monday, 10 August 2026