Dhaka , Wednesday, 5 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জুলাই-যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা রুমিন ফারহানার সভায় নেই বিএনপি বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে: চবিতে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল  জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনায় চরভদ্রাসনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস। রামুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত প্রধানমন্ত্রীর বাঁশখালী সফর, প্রস্তুতি ও পুনর্বাসন ঘরের নির্মাণকাজ পরিদর্শনে জেলা প্রশাসক শহিদ পরিবারের আর্তনাদ শুনলে নিজেকে স্থির রাখতে পারি না’ :- চউক চেয়ারম্যান জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র শ্রদ্ধাঞ্জলি প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”:- চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন নেতাকর্মীদের ওপর জামাত-শিবিরের মামলার প্রতিবাদে রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল রূপগঞ্জে ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজসহ ১ জন গ্রেফতার জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় অংশ নেয়নি ইবি ছাত্রদল অদম্য জুলাই মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বাংলাদেশকে চিরতরে ফ্যাসিস্টমুক্ত রাখতে পারলে শহিদদের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে: ইবি উপাচার্য স্বপ্নের সুরে এগিয়ে চলা মধুপুরের গীতিকার আমিনুল ইসলাম সেলিম জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ :- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে শিল্পকলায় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জুলাইয়ে দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণে স্বৈরাচারের বিদায় ঘন্টা বেজে ওঠে -জাহান্দার আলী এমপি মাদারীপুরে যথাযোগ্য শ্রদ্ধা ও মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ৪৭ টি বুলেটের আঘাতের পরও আহতদের তালিকায় অন্তর্ভুক্ত হননি রামগঞ্জের সিহাব জাফর ইকবালের সঙ্গে প্রেম নিয়ে যে তথ্য দিলেন ববিতা আয়ের দিক থেকে অনন্য উচ্চতায় রিয়াল মাদ্রিদ পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনায় চরভদ্রাসনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:44:10 pm, Wednesday, 5 August 2026
  • 7 বার পড়া হয়েছে

আহম্মেদ আল ইভান,

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, আহত যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা এবং গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে ফরিদপুরের চরভদ্রাসনে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। বুধবার (৫ আগস্ট) চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও প্রার্থনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

“এ উপলক্ষে সকাল ১১টায় উপজেলা মাল্টিমিডিয়া হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জুলহাস হোসেন সৌরভ। সভায় বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফর আলী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার।

অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, শহীদদের আত্মত্যাগ, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তাদের অবদান এবং সেই ইতিহাস সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

“আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা, সদস্য সচিব আঃ কুদ্দুস বাদশা, সাবেক সভাপতি ও বর্তমান প্রস্তুত কমিটির সদস্য মোঃ শাহজাহান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান প্রস্তুত কমিটির সদস্য মোঃ কুদ্দুস আলী, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য এ.জি.এম. বাদল আমিন, ৪ নং গাজিরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ওবায়দুল বারী দীপু খা, মোঃ মঞ্জুরুল হক মৃধা। উপজেলা যুবদলের সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন জাফর, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ কামরুল হাসান ফিরোজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক শুভ সালাউদ্দিন মোল্যা, সদস্য সচিব শামীম, আলামিন মোল্যা।

উপজেলা জামায়াতে ইসলামীর, সেক্রেটারি মোঃ কাউছার খান, জামায়াতের থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সোলায়মান, জুলাই যোদ্ধা মোঃ ইমরান হোসেন, মোঃ হোসেন এবং শিক্ষার্থী আনিসা আলমগীরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

“এছাড়া আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোস্তফা কবির, উপজেলা জামায়াত ইসলামির ওলামা দলের সভাপতি মাঃ আতিকুর রহমান, চর হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, রিশাদ বেগ। উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক জান এ আলম, উপজেলা জামায়াত ইসলামির মাওঃ মহব্বত হোসেন, মোঃ মুজাহিদ, মোঃ বিল্লাল, মোঃ সাইফুল হোসেন, বুরহান মন্ডল প্রমুখ।

আলোচনা সভার আগে উপজেলা বিএনপি ও উপজেলা জামায়াতে ইসলামী পৃথক দুটি মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

“উপজেলা প্রশাসন জানায়, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে উপজেলার সব মসজিদে জুলাই শহীদদের রুহের মাগফিরাত এবং আহত যোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা হয়।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আয়োজিত কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিবসটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই-যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনায় চরভদ্রাসনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস।

আপডেট সময় : 08:44:10 pm, Wednesday, 5 August 2026