আহম্মেদ আল ইভান,
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, আহত যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা এবং গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে ফরিদপুরের চরভদ্রাসনে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। বুধবার (৫ আগস্ট) চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও প্রার্থনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
"এ উপলক্ষে সকাল ১১টায় উপজেলা মাল্টিমিডিয়া হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জুলহাস হোসেন সৌরভ। সভায় বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফর আলী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, শহীদদের আত্মত্যাগ, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তাদের অবদান এবং সেই ইতিহাস সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
"আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা, সদস্য সচিব আঃ কুদ্দুস বাদশা, সাবেক সভাপতি ও বর্তমান প্রস্তুত কমিটির সদস্য মোঃ শাহজাহান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান প্রস্তুত কমিটির সদস্য মোঃ কুদ্দুস আলী, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য এ.জি.এম. বাদল আমিন, ৪ নং গাজিরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ওবায়দুল বারী দীপু খা, মোঃ মঞ্জুরুল হক মৃধা। উপজেলা যুবদলের সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন জাফর, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ কামরুল হাসান ফিরোজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক শুভ সালাউদ্দিন মোল্যা, সদস্য সচিব শামীম, আলামিন মোল্যা।
উপজেলা জামায়াতে ইসলামীর, সেক্রেটারি মোঃ কাউছার খান, জামায়াতের থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সোলায়মান, জুলাই যোদ্ধা মোঃ ইমরান হোসেন, মোঃ হোসেন এবং শিক্ষার্থী আনিসা আলমগীরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
"এছাড়া আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোস্তফা কবির, উপজেলা জামায়াত ইসলামির ওলামা দলের সভাপতি মাঃ আতিকুর রহমান, চর হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, রিশাদ বেগ। উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক জান এ আলম, উপজেলা জামায়াত ইসলামির মাওঃ মহব্বত হোসেন, মোঃ মুজাহিদ, মোঃ বিল্লাল, মোঃ সাইফুল হোসেন, বুরহান মন্ডল প্রমুখ।
আলোচনা সভার আগে উপজেলা বিএনপি ও উপজেলা জামায়াতে ইসলামী পৃথক দুটি মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
"উপজেলা প্রশাসন জানায়, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে উপজেলার সব মসজিদে জুলাই শহীদদের রুহের মাগফিরাত এবং আহত যোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা হয়।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আয়োজিত কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিবসটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮