Dhaka , Sunday, 20 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সুন্দরগঞ্জে পরপর তিন ককটেল বিস্ফোরণ, আতঙ্ক সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর গাজা ইস্যুতে মুখ খুললেন এড শিরান ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির আইফোন ছাড়াও অপ্রতিমকে হত্যার আরও যেসব কারণ জানালেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দরে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বিদেশ যাত্রীর গাড়িতে ডাকাতি, আহত ২ স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে বিএনপির বিক্ষোভ লায়ন্স হাসপাতালের উদ্যোগে আড়াইহাজারে বিনামূল্যে ছানি অপারেশন শ্রীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী নারী ও ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন সুন্দর সমাজ গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের মিছিল সিদ্ধিরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা পাইকগাছায় ডেঙ্গুর ছোবলে নিভে গেল অপুর জীবন পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ জাঁকজমকপূর্ণ আয়োজনে পল্লীকবি জসীম উদ্দীন স্মৃতি গোল্ড মেডেল স্কলারশীপ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ কর্ণফুলী ব্রিজ ও কেন্দ্রীয় কারাগারে দুটি ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত দুর্গাপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ দুই ডাকাত গ্রেপ্তার ডাকাতির কাজে ব্যবহৃত হাইস গাড়ি, দুই মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ

বিপদে পড়া মার্তিনেজকে উদ্ধার করে জ্যাকেট উপহার পেলেন ভক্ত

  • Reporter Name
  • আপডেট সময় : 04:08:16 pm, Thursday, 30 July 2026
  • 41 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মাঠ মাতানোর পর নিজ শহর মার দেল প্লাতায় ছুটি কাটাচ্ছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তবে ছুটির মধ্যেই কাদায় আটকে বিপাকে পড়েছিলেন বিশ্বকাপজয়ী এই তারকা। আর সেই সময় এক ভক্তের সহায়তায় উদ্ধার পান তিনি।

আর্জেন্টিনার সিয়েরা দে লস পাদ্রেস এলাকায় ভারী বৃষ্টির কারণে রাস্তা কাদায় পরিণত হয়। সেখানে প্রথমে এক বন্ধুর পিকআপ ট্রাক কাদায় আটকে যায়। বন্ধুর গাড়ি উদ্ধার করতে এগিয়ে যান মার্তিনেজ। কিন্তু সাহায্য করতে গিয়ে কাদায় আটকে পড়ে তার নিজের পিকআপ ট্রাকও।

ঠিক সেই সময় মোটরসাইকেলে করে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা লিওনার্দো আলবারাসিন। মূলত প্রিয় তারকা দিবুর সঙ্গে দেখা করার আশায় ছেলেকে নিয়ে বের হয়েছিলেন তিনি। কিন্তু দেখা হওয়ার আগেই দিবুর বিপদের সময় সাহায্যের হাত বাড়িয়ে দিতে হয় তাকে।

দূর থেকে প্রায় দুই মিটার লম্বা একজনকে দেখে আলবারাসিনের ছেলে বলে ওঠে, ‘বাবা, উনি তো দিবু!’ প্রথমে বিশ্বাস না হলেও কাছে গিয়ে নিশ্চিত হন—সামনেই দাঁড়িয়ে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক।

আলবারাসিন জানান, কাদায় আটকে থাকা গাড়ি উদ্ধারে দড়ির গিঁট খুলতে পারছিলেন না মার্তিনেজ ও তার সঙ্গীরা। তখন নিজের সঙ্গে থাকা ছুরি দিয়ে দড়ির গিঁট খুলতে সাহায্য করেন তিনি। পরে নিজের গাড়ির সাহায্যে কাদা থেকে বের করা হয় দিবুর পিকআপ ট্রাক।

মার্তিনেজের ব্যবহার মুগ্ধ করে ভক্ত আলবারাসিনকে। তার ভাষায়, বিশ্বকাপ কিংবা ফুটবল নিয়ে কোনো আলোচনা হয়নি। বরং মনে হচ্ছিল, বহুদিনের পরিচিত এক বন্ধুর সঙ্গে গল্প করছেন তিনি।

ট্রাকে ওঠার আগে বারবার ধন্যবাদ জানান মার্তিনেজ। এমনকি তিনি বলেন, ‘তোমরাই আমাকে বাঁচিয়েছ।’

এরপর ভক্তের সঙ্গে ছবি তোলেন, পোস্টার ও জার্সিতে অটোগ্রাফ দেন দিবু। বিদায়ের সময় হঠাৎ নিজের গায়ে থাকা আর্জেন্টিনা জাতীয় দলের অফিসিয়াল জ্যাকেট খুলে আলবারাসিনকে উপহার দেন তিনি।

প্রিয় তারকার কাছ থেকে এমন উপহার পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি আলবারাসিন। চোখের পানি ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন তিনি।

যে ভক্ত শুধু একবার প্রিয় ফুটবলারকে দেখার আশায় বের হয়েছিলেন, শেষ পর্যন্ত সেই ভক্তই হয়ে উঠলেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের বিপদের সময়ের ত্রাণকর্তা। আর বিনিময়ে পেলেন জীবনের অন্যতম স্মরণীয় ও আবেগঘন এক মুহূর্ত।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিপদে পড়া মার্তিনেজকে উদ্ধার করে জ্যাকেট উপহার পেলেন ভক্ত

আপডেট সময় : 04:08:16 pm, Thursday, 30 July 2026