Dhaka , Thursday, 17 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার; আসামি আজাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজয়নগর থানা পুলিশের অভিযানে ২০বোতল স্কফসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি বেগমগঞ্জে র‍্যাব-১১ হাতে গ্রেফতার  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের পজিটিভ সরাইল এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীর বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষকের খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কাউখালীতে ৪০ বছর পর উচ্ছেদ: কচুয়াকাঠি আধুনিক সেতু নির্মাণের পথ সুগম রামগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু ঢোল সমুদ্র বালিকা বিদ্যানিকেতনে এডহক কমিটি, শিক্ষাঙ্গনে নতুন প্রত্যাশা পাইকগাছায় ইউএনও’কে নিসচা’র প্রকাশিত ‘নিরাপদ’ বই প্রদান পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা রাতারাতি ‘বিএনপি’, কাজীর দেউড়িতে বসে চাঁদার রফাদফা অন্তঃসত্ত্বা অবস্থায় লালগালিচায় হাঁটলেন মাহিরা স্টোকসের নজরে পিটারসেনের চেয়েও এগিয়ে আছেন ব্রুক গাজায় ধসে পড়ার ঝুঁকিতে প্রায় দুই হাজার ভবন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ তরুণ উদ্ভাবকদের মেধায় নতুন সম্ভাবনা, শেষ হলো বাংলাদেশ ইনোভেশন ফেয়ার হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু সিদ্ধিরগঞ্জে লিথি গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান নারায়ণগঞ্জে সজিব হত্যার জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বায়ুদূষণের দায়ে নারায়ণগঞ্জে দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা মাদারীপুরে রাতের আঁধারে বিদ্যালয়ের জমি দখলের অভিযোগে মানববন্ধন ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত ফতুল্লায় কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

রায়পুরে অস্বাস্থ্যকর ও ভেজাল শিশু খাদ্যে সয়লাব, ঝুঁকিতে কোমলমতি শিশুরা।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:55:51 pm, Wednesday, 22 July 2026
  • 53 বার পড়া হয়েছে

সালমান মির্জা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি,

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অবাধে বিক্রি হচ্ছে অনুমোদনহীন, ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি বিভিন্ন শিশু খাদ্যসামগ্রী। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এবং গ্রামাঞ্চলের পাড়া-মহল্লার দোকানগুলোতে নিম্নমানের ফলের জুস, রঙিন ড্রিংক, লাচ্ছি, ললিপপ, চিপস, চকলেট, ক্যান্ডি, চাটনি, চুইংগাম, ভাজা চিপস, ওয়েফার, লিচু, ডেইরি ও আইস পপসহ বিভিন্ন খাদ্যপণ্যে বাজার সয়লাব হয়ে গেছে। যা শিশুদের দারুণভাবে আকৃষ্ট করছে এবং তারা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছে।
শিশুরা না বুঝে এবং রংবেরঙের মোড়ক ও খেলনার প্রতি আকৃষ্ট হয়ে এসব বিষাক্ত খাদ্যসামগ্রী কিনে খাচ্ছে। এমনকি গ্রামাঞ্চলের সাধারণ মানুষও বুঝে বা না বুঝে শিশুদের মুখে তুলে দিচ্ছেন খাবার নামক এসব বিষ। যার ফলে এসব খাবার খেয়ে শিশুরা ডায়রিয়া, আমাশয় ও বমিসহ নানা পেটের পীড়ায় ভুগছে। দীর্ঘদিন এসব খাদ্য গ্রহণের ফলে তারা জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে, যা তাৎক্ষণিকভাবে উপলব্ধি করা যায় না।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, শিশুরা এসব খাবার খেলে নানা রকম পেটের অসুখ দেখা দেয়। এছাড়া দীর্ঘদিন এসব খাবার গ্রহণের ফলে তাদের ক্ষুধামন্দা দেখা দেয়, স্নায়ু দুর্বল হয়, মেধাশক্তি কমে যায়, পাকস্থলীতে আলসার হয় এবং একসময় কিডনি অকেজো হয়ে পড়ে। পাশাপাশি এটি শিশুদের শারীরিক, মানসিক ও রক্তকোষ বিকাশে দারুণভাবে বাধাগ্রস্ত করে।
মঙ্গলবার উপজেলার মেইন রোড, মধ্য বাজার, মুড়ি হাটা ও গাজী সুপার মার্কেট সংলগ্নসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, বাহারি মোড়কে এসব ভেজাল খাদ্যসামগ্রী খুচরা ও পাইকারি বিক্রি করা হচ্ছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ও আশপাশের মুদি দোকান, ভ্যারাইটিজ স্টোর, কনফেকশনারি এবং চায়ের দোকানে এসব শিশুখাদ্য বেশি পাওয়া যাচ্ছে।
এসব খাদ্যপণ্যে আকর্ষণীয় মোড়ক ও রংবেরঙের প্যাকেটজাত করা হলেও তার গায়ে থাকে না উপকরণের তালিকা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ কিংবা সরকারের বিএসটিআই অনুমোদিত সিল। আবার কোনো কোনো শিশু খাদ্যের প্যাকেটে বিএসটিআইয়ের সিল দিয়ে প্রতারণাও করা হচ্ছে। অর্থাৎ বিএসটিআইয়ের সিলের নিচে লেখা থাকে ‘বিএসটিআই অনুমোদিত নয়’, যা তীক্ষ্ণ দৃষ্টিতে না তাকালে বোঝাই যায় না।
একদিকে মানহীন ও অনুমোদনহীন ভেজাল খাদ্যসামগ্রী, অন্যদিকে এসব শিশু খাদ্যের প্যাকেটে প্লাস্টিকের খেলনা সামগ্রী দিয়ে অস্বাস্থ্যকর খাবারকে আরও বেশি বিষাক্ত করে তোলা হচ্ছে। মুখরোচক এসব শিশু খাদ্যের প্রচুর চাহিদা থাকায় তা নির্বিঘ্নে বিক্রি হচ্ছে। এসব নিম্নমানের পণ্যের বেচাকেনা বাড়াতে খুচরা ব্যবসায়ীদের আকৃষ্ট করার জন্য লাভজনক ও আকর্ষণীয় অফারও দেওয়া হচ্ছে।
শিশুরা না বুঝে এসব খাদ্যসামগ্রী ক্রয় করছে, আর অভিভাবকরাও শিশুদের বাহানার কাছে অসহায় হয়ে বিকল্প ব্যবস্থা না থাকায় এসব নিম্নমানের ভেজাল ও নকল খাদ্য শিশুদের হাতে তুলে দিচ্ছেন। ফলে শিশুরা দিন দিন স্বাস্থ্যঝুঁকির দিকে এগিয়ে যাচ্ছে এবং পুষ্টিহীনতা ও পেটের পীড়াসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে। সন্তানের সুস্বাস্থ্য নিয়ে মহাবিপাকে পড়েছেন অভিভাবকরা।
নকল ও মানহীন শিশুখাদ্য প্রতিরোধে মাঝে মধ্যে সরকারি বিভিন্ন দপ্তরের অভিযান নজরে এলেও, উৎপাদনকারী কারখানা, জেলা ও উপজেলার সদরে পাইকারি বিক্রয়ের স্থান এবং খুচরা পর্যায়ে জোরালো কোনো অভিযান পরিচালনা করা হচ্ছে না। এছাড়া জনসচেতনতায় দৃশ্যমান কোনো প্রচার-প্রচারণা বা কর্মসূচি না থাকায় এগুলো দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।
সচেতন মহল মনে করেন, কিছু বিবেকহীন মুনাফালোভী মানুষ ব্যবসার নামে হরহামেশা এ ধরনের অস্বাস্থ্যকর ও মানহীন খাবার তৈরি করে বিক্রি করছেন, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বিশাল হুমকি। সবার সামনে এসব শিশুখাদ্য ক্রয়-বিক্রয় হলেও অজ্ঞাত কারণে প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং অভিভাবক হিসেবে আমরাও সচেতন হচ্ছি না।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, অস্বাস্থ্যকর ও পুষ্টিহীন খাবারে শিশুর পেটের অসুখ ও ক্ষুধামন্দা দেখা দেয়। এছাড়া দীর্ঘদিন এসব খাবার খেলে পাকস্থলীতে আলসার হয় এবং একসময় কিডনি অকেজো হয়ে যায়। এতে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। তাই ঘরে তৈরি খাবার শিশুকে খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি।
রায়পুরের সচেতন মহল মনে করছেন, দ্রুত সময়ের মধ্যে এসব অস্বাস্থ্যকর ও ভেজাল শিশু খাদ্যের লাগাম টেনে না ধরা হলে আগামী প্রজন্মের জন্য তা এক চরম বিপর্যয় ডেকে আনবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার; আসামি আজাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রায়পুরে অস্বাস্থ্যকর ও ভেজাল শিশু খাদ্যে সয়লাব, ঝুঁকিতে কোমলমতি শিশুরা।

আপডেট সময় : 06:55:51 pm, Wednesday, 22 July 2026