Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইংলিশ পরীক্ষায় পাস করতে হালান্ডদের সামনে যেসব চ্যালেঞ্জ

  • Reporter Name
  • আপডেট সময় : 04:13:37 pm, Saturday, 11 July 2026
  • 117 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

তিন সপ্তাহের রোমাঞ্চকর লড়াই পেরিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। এবার সেমিফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে টমাস টুখেলের দলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আরলিং হালান্ডের নরওয়ে।

শনিবার মায়ামিতে অনুষ্ঠিতব্য এই ম্যাচে নরওয়ের সবচেয়ে বড় ভরসা ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আরলিং হালান্ড। জাতীয় দলের হয়ে দুর্দান্ত ছন্দে থাকা এই গোলমেশিন গত ১৪টি প্রতিযোগিতামূলক ম্যাচে করেছেন ২৭ গোল। চলতি বিশ্বকাপেও চার ম্যাচে চার গোল করে প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক ছড়িয়েছেন তিনি। কোয়ার্টার ফাইনালেও গোল করতে পারলে বিশ্বকাপের প্রথম পাঁচ ম্যাচেই গোল করার বিরল কীর্তি গড়বেন হালান্ড।

ইংল্যান্ডের মিডফিল্ডার মরগান রজার্সও স্বীকার করেছেন হালান্ডকে থামানো সহজ নয়। সংবাদ সম্মেলনে হাস্যরসের সুরে তিনি বলেন, “হালান্ডকে পুরোপুরি থামাতে পেরেছে—এমন দল কি আছে? তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”

হালান্ডের সবচেয়ে বড় শক্তি হলো, পুরো ম্যাচে খুব বেশি বলের সংস্পর্শে না থেকেও মুহূর্তের মধ্যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। বিশ্বকাপে প্রতি ৯০ মিনিটে তার গড় টাচ মাত্র ২৪.৮ হলেও সাত গোল নিয়ে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।

তবে নরওয়ের আক্রমণভাগ শুধু হালান্ডনির্ভর নয়। আর্সেনালের অধিনায়ক মার্টিন ওডেগার্ডও দলের অন্যতম বড় অস্ত্র। প্রথম তিন ম্যাচেই অ্যাসিস্ট করা এই মিডফিল্ডারের নিখুঁত পাস ও আক্রমণ তৈরির দক্ষতা নরওয়েকে দিয়েছে ভিন্ন মাত্রা। তাই অনেকের মতে, হালান্ডের চেয়ে ওডেগার্ডকে নিয়ন্ত্রণে রাখাই ইংল্যান্ডের জন্য বেশি গুরুত্বপূর্ণ হতে পারে।

অবশ্য নরওয়ের দুর্বলতা রয়েছে রক্ষণভাগে। পাঁচ ম্যাচে ১২ গোল করলেও তারা হজম করেছে ৯টি। বিশেষ করে ডান প্রান্ত দিয়ে আসা আক্রমণ ঠেকাতে বেশ ভুগেছে স্ক্যান্ডিনেভিয়ান দলটি। সেই দুর্বলতাকে কাজে লাগাতে ইংল্যান্ডের উইঙ্গার অ্যান্থনি গর্ডনকে গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে পারেন টমাস টুখেল।

ম্যাচে আবহাওয়াও বড় প্রভাব ফেলতে পারে। মায়ামিতে খেলা শুরুর সময় তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকলেও উচ্চ আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা ৪৩ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে ইংল্যান্ডের উচ্চগতির প্রেসিং কৌশল কতটা কার্যকর হবে, সেটিও থাকবে আলোচনায়।

অন্যদিকে নরওয়ের কৌশল কিছুটা ভিন্ন। গোলরক্ষক ওরিয়ান নিয়ল্যান্ডের লম্বা পাস কিংবা আলেকজান্ডার সোরলথকে লক্ষ্য করে সরাসরি আক্রমণ গড়ে তোলার প্রবণতা তাদের বড় শক্তি। তাই আকাশে বল দখলের লড়াইয়ে জুড বেলিংহাম, ডেকলান রাইস ও এলিয়ট অ্যান্ডারসনদের দায়িত্বও থাকবে গুরুত্বপূর্ণ।

অভিজ্ঞতার বিচারে অবশ্য ইংল্যান্ড অনেকটাই এগিয়ে। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনাল, টানা দুটি ইউরো ফাইনাল এবং একাধিক নকআউট ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের বর্তমান স্কোয়াডে। বিপরীতে, নরওয়ে প্রথমবারের মতো কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলতে যাচ্ছে।

এদিকে ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের জন্য ম্যাচটি হতে পারে ব্যক্তিগত এক মাইলফলক। মাঠে নামলেই বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়বেন তিনি।

ইতিহাস, অভিজ্ঞতা ও স্কোয়াডের গভীরতায় এগিয়ে থাকলেও ইংল্যান্ড জানে, হালান্ড ও ওডেগার্ডের নেতৃত্বে নরওয়ে যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারে। তাই শেষ চারের টিকিট নিশ্চিত করতে টুখেলের দলকে নিজেদের সেরাটা উজাড় করেই খেলতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

ইংলিশ পরীক্ষায় পাস করতে হালান্ডদের সামনে যেসব চ্যালেঞ্জ

আপডেট সময় : 04:13:37 pm, Saturday, 11 July 2026