Dhaka , Saturday, 11 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আর্জেন্টিনার সংবাদ সম্মেলনে স্পেনকে নিয়ে প্রশ্ন ‘ফ্রান্সের স্পেনকে ভয় পাওয়া উচিত’ হালান্ড নাকি কেইন, কে এগিয়ে? আর্জেন্টিনার ম্যাচে যে কারণে ইংলিশ রেফারি ‘নিষিদ্ধ’ ইংলিশ পরীক্ষায় পাস করতে হালান্ডদের সামনে যেসব চ্যালেঞ্জ “দূষণ” পাইকগাছায় অসুস্থ ও অসহায় বৃদ্ধের পাশে ইউএনও; চিকিৎসা সহায়তা প্রদান কাউখালীতে সেতু নির্মাণ লক্ষ্যে নদী ও গাবখান চ্যানেল এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব নরসিংদী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জের হাউলীপাড়া সমাজবাসীর উদ্যোগে মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল মাসদাইরে আলফালা সংগঠনের নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অতি বর্ষণে জলাবদ্ধ পাইকগাছা; জনজীবন বিপর্যস্ত পাইকগাছার সোলাদানায় ইউএনও’র পরিদর্শন; দুই স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ মধুপুরের নরকোনা মসজিদে খন্দকার মোতালিব হোসেন এর জুমার নামাজ আদায় ত্রিপুরার টানা বৃষ্টিতে মনু নদীর পানি বৃদ্ধি, রাজনগরের মনসুরনগরে বন্যা—স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের রামু উপজেলার ঈদগড়ে লাকড়ি কুড়াতে গিয়ে নিখোঁজ ৪ দিন পর সাজিদের মরদেহ উদ্ধার কক্সবাজার-ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলসে ৯২ হাজার ইয়াবা উদ্ধার, হেল্পার আটক কাউয়ারখোপের বন্যাকবলিত এলাকা ঘুরে দেখলেন এমপি লুৎফুর রহমান কাজল কুড়িয়ে পাওয়া ২ লাখ টাকা থানায় জমা দিয়ে পুরস্কৃত কক্সবাজার বিমানবন্দর আনসার ক্যাম্পের দুই সদস্য রূপগঞ্জে সরকারি খাল ভরাট করায় ৭ গ্রামের ২০ হাজার মানুষ পানি বন্দী, চরম ভোগান্তি মাননীয় প্রধানমন্ত্রী সমীপে খোলা চিঠি: বন্যাবিধ্বস্ত বাঁশখালীর আর্তনাদ ও স্থায়ী সমাধানের আকুল আবেদন রেকর্ড বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ পেলেন মেয়রের ত্রাণ সামগ্রী কোতোয়ালী এলাকায় বাসে ছিনতাইকারী চক্রের প্রধান ছোরা ও ১১টি ছিনতাইকৃত স্মার্টফোনসহ আটক ‘নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে’—জলাবদ্ধ এলাকা পরিদর্শনে মেয়র ডা. শাহাদাত হোসেন সড়কে মৃত্যু প্রতিরোধে অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গতি নিয়ন্ত্রণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত ডিএমসির ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধানমন্ত্রীর অংশগ্রহণে নানা আয়োজন পরিচ্ছন্ন ঢাকা গড়তে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকার আহ্বান জেলা প্রশাসকের বৃষ্টিকে উপেক্ষা করে ‘রেইনি ৫কে রান’, শুরু হলো এনএসইউ হেলথ ফেস্ট ২০২৬-এর কাউন্টডাউন সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলব: হাসনাত আবদুল্লাহ

ত্রিপুরার টানা বৃষ্টিতে মনু নদীর পানি বৃদ্ধি, রাজনগরের মনসুরনগরে বন্যা—স্থায়ী বাঁধ নির্মাণের দাবি

  • Reporter Name
  • আপডেট সময় : 01:53:34 pm, Saturday, 11 July 2026
  • 18 বার পড়া হয়েছে

রাশেদ আহমেদ (মৌলভীবাজার) প্রতিনিধি:

ভারতের ত্রিপুরা রাজ্যসহ উজানের টানা প্রবল বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে মৌলভীবাজার জেলার নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত পানির চাপে মনু নদীর পানি স্বাভাবিক ধারণক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের দক্ষিণাঞ্চলের একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে শত শত পরিবার পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছে।

বন্যা পরিস্থিতি পরিদর্শনকালে মনসুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হঠাৎ করেই পানি বৃদ্ধি পেয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করা হচ্ছে। দ্রুত ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। পাশাপাশি মানুষ উদ্ধারের জন্য নৌকার ব্যবস্থা রাখা হয়েছে।

ইউপি সদস্য কাজি আপ্তাব রুহুল ও শাওন আহমেদ বলেন, জনপ্রতিনিধিরা শুরু থেকেই বন্যাকবলিত এলাকার মানুষের পাশে রয়েছেন। ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ সময় ইউপি সদস্য তছকির মিয়া, মাহবুবুর রহমান ও ফজলুর রহমানসহ অন্যান্য জনপ্রতিনিধিরা বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কদমহাটা উচ্চ বিদ্যালয়কে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। সেখানে ইতোমধ্যে দুই শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। উপজেলা প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সরকারি ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে বন্যাদুর্গত এলাকার বাসিন্দারা জানান, মনু নদীর তীররক্ষা বাঁধের দুর্বলতার কারণে প্রায় প্রতিবছরই একই ধরনের দুর্ভোগের মুখে পড়তে হয়। তাঁদের অভিযোগ, প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বাঁধ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ জন্য তাঁরা পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে অবহেলার অভিযোগও তুলেছেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান-এর কাছে মনু নদীর টেকসই তীররক্ষা বাঁধ নির্মাণের জোর দাবি জানিয়েছেন। তাঁদের ভাষ্য, স্থায়ী বাঁধ নির্মাণ করা হলে প্রতি বছরের বন্যা ও নদীভাঙনের দুর্ভোগ থেকে হাজারো মানুষ রক্ষা পাবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও জোরদার করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ত্রিপুরার টানা বৃষ্টিতে মনু নদীর পানি বৃদ্ধি, রাজনগরের মনসুরনগরে বন্যা—স্থায়ী বাঁধ নির্মাণের দাবি

আপডেট সময় : 01:53:34 pm, Saturday, 11 July 2026