Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের একটি টিকিট প্যাকেজ প্রায় ৫০ কোটি, মুহূর্তেই সোল্ড আউট

  • Reporter Name
  • আপডেট সময় : 03:41:34 pm, Thursday, 9 July 2026
  • 99 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

বিশ্বকাপের একটি ম্যাচ দেখতে কত টাকা খরচ করা যায়? সাধারণ সমর্থকদের কাছে উত্তরটি অবিশ্বাস্য মনে হলেও, অতি-ধনীদের জন্য তৈরি একটি বিশেষ প্যাকেজ বিক্রি হয়েছে ৪০ লাখ মার্কিন ডলারে—বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৪৯ কোটি ২২ লাখ টাকা। অবাক করার বিষয়, ঘোষণার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে প্যাকেজটি বিক্রি হয়ে যায়।

এই বিশেষ সুবিধা দেয় বিলাসবহুল ভ্রমণসেবা প্রতিষ্ঠান নাইটসব্রিজ সার্কেল। প্যাকেজে ছিল মাঠের মাঝখানে সামনের সারির ছয়টি আসন এবং ফাইনাল শেষে বিজয়ী দল ট্রফি উঁচিয়ে ধরার মুহূর্তে মাঠে প্রবেশের বিরল সুযোগ। প্রতিষ্ঠানটির দাবি, বিশ্বকাপের ইতিহাসে এমন অভিজ্ঞতা এর আগে কখনও দেওয়া হয়নি এবং এটি ছিল শুধুমাত্র আমন্ত্রিত ও যাচাইকৃত সদস্যদের জন্য।

প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট স্টুয়ার্ট ম্যাকনিল বলেন, গত ২২ বছরের অভিজ্ঞতায় এবারই প্রথম তিনি দেখেছেন, অর্থের বিনিময়ে প্রায় সব ধরনের এক্সক্লুসিভ অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। তার ভাষায়, এই বাজারে এখন চাহিদা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।

বিশ্বকাপে অতি-ধনী দর্শকদের অভিজ্ঞতা সাধারণ সমর্থকদের থেকে একেবারেই আলাদা। তারা ব্যক্তিগত জেটে এক শহর থেকে আরেক শহরে যান, হেলিকপ্টার বা লিমোজিনে স্টেডিয়ামে পৌঁছান এবং আলাদা ভিআইপি প্রবেশপথ ব্যবহার করেন। শেষ মুহূর্তে ম্যাচ দেখার সিদ্ধান্ত নিলেও তাদের জন্য টিকিট, পরিবহন ও থাকার ব্যবস্থা করে দেওয়া হয়।

ম্যাকনিল জানান, তাদের ক্লায়েন্টদের মধ্যে রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের বিলিয়নিয়ার, প্রযুক্তি উদ্যোক্তা, সেলিব্রিটি, ক্রীড়াবিদ ও শীর্ষ ব্যবসায়ীরা। গোপনীয়তার কারণে অবশ্য তাদের পরিচয় প্রকাশ করা হয় না।

সব প্যাকেজের দাম অবশ্য কোটি ডলারে নয়। বিলাসবহুল ভ্রমণ প্রতিষ্ঠান ম্যাগমা গ্লোবাল–এর তথ্য অনুযায়ী, দুই জনের জন্য পাঁচতারকা হোটেল, বিজনেস ক্লাস ফ্লাইট, ম্যাচের টিকিট ও ব্যক্তিগত পরিবহনসহ একটি প্যাকেজের মূল্য ২৫ হাজার থেকে ৭৫ হাজার ডলারের মধ্যে হতে পারে। তবে একাধিক শহর, ব্যক্তিগত বিমান বা হেলিকপ্টার এবং অতিরিক্ত সেবা যুক্ত হলে সেই ব্যয় সহজেই কয়েক লাখ ডলারে পৌঁছে যায়।

নিউইয়র্কভিত্তিক ভ্রমণ প্রতিষ্ঠান ফার্স্ট ইন সার্ভিস ট্র্যাভেল–এর স্ট্র্যাটেজি ডিরেক্টর জিনা গ্যাবার্ড জানান, ভিআইপি প্যাকেজে শুধু ম্যাচ দেখা নয়, ব্যক্তিগত লাউঞ্জ, বিশ্বমানের শেফের খাবার, এমনকি সাবেক বা বর্তমান ফুটবলারদের সঙ্গে একান্ত সাক্ষাতের সুযোগও থাকতে পারে। তার মতে, কিছু বিশেষ প্যাকেজের মূল্য কয়েক লাখ ডলার ছাড়িয়ে যাওয়া অস্বাভাবিক নয়।

বিশেষজ্ঞদের মতে, এই শ্রেণির গ্রাহকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অর্থ নয়; বরং সময়, গোপনীয়তা এবং একান্ত অভিজ্ঞতা। তারা দীর্ঘ লাইনে দাঁড়ানো, ভিড় কিংবা সময় নষ্ট করতে চান না। তাই আলাদা প্রবেশপথ, ব্যক্তিগত নিরাপত্তা, বিলাসবহুল লাউঞ্জ এবং নিরবচ্ছিন্ন সেবার জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় করতেও দ্বিধা করেন না।

আর যারা ৪০ লাখ ডলারের সেই বিশেষ প্যাকেজটি হাতছাড়া করেছেন, তাদের জন্যও রয়েছে আরেকটি বিকল্প। ফাইনালের মাঠের একেবারে পাশের দুটি এক্সক্লুসিভ আসন বিক্রি করা হচ্ছে। প্রতিটি আসনের মূল্য ১৫ লাখ মার্কিন ডলার—বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি টাকারও বেশি।

বিশ্বকাপ তাই শুধু ফুটবলের মহোৎসবই নয়, অতি-ধনীদের জন্য বিলাসিতা, একান্ত অভিজ্ঞতা এবং অর্থের বিনিময়ে অসাধারণ সুযোগ কেনার এক বিশাল বাজারেও পরিণত হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

বিশ্বকাপের একটি টিকিট প্যাকেজ প্রায় ৫০ কোটি, মুহূর্তেই সোল্ড আউট

আপডেট সময় : 03:41:34 pm, Thursday, 9 July 2026