Dhaka , Tuesday, 8 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:04:49 pm, Wednesday, 1 July 2026
  • 68 বার পড়া হয়েছে

এম জালাল, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা-কয়রা (খুলনা-৬) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা মো. আবুল কালাম আজাদ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। বুধবার (১ জুলাই) সকালে তিনি হাসপাতালে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ ফুলেল শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, অবকাঠামো, রোগীদের সেবার মান ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

পরে হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ। সভায় হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা জনবল সংকট, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং চিকিৎসাসেবা প্রদানে বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

সংসদ সদস্য উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে সমস্যাগুলোর সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম, জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. সুজন কুমার সরকার, জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) ডা. জহিরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ, মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মণ্ডলসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে হাসপাতালের মসজিদ সংস্কার কাজের জন্য সংসদ সদস্য ব্যক্তিগত উদ্যোগে ৩ লাখ টাকার অনুদানের একটি চেক হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন। হাসপাতাল কর্তৃপক্ষ এ অনুদানের জন্য সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

আপডেট সময় : 05:04:49 pm, Wednesday, 1 July 2026