Dhaka , Saturday, 15 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে:- ডিসি জাহিদ হরিপুরে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার আশুলিয়ায় বৈষম্যবিরোধী হত্যা মামলায় সাবেক ইউপি সদস্য ও আ.লীগ নেতা আনোয়ার হোসেন গ্রেপ্তার সাভারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিভাগীয় কার্যালয় উদ্বোধন আন্তর্জাতিক যুব দিবসে ScriptySphere-এর উদ্যোগে Youth Day 2026 অনুষ্ঠিত অস্ত্রোপচার শেষে ভক্তদের সুখবর দিলেন জুনিয়র এনটিআর রদ্রিকে পেতে বার্সার দ্বিতীয় প্রস্তাব লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপত্তি আগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৪৩৭ কোটি টাকা জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত IMO ও EGMO পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পৌর মেয়র থেকে রাষ্ট্রপতি, কখন কী ছিলেন মির্জা ফখরুল যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে জামিনের পর বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা হেড লাইন: উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণে- ফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত রূপগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ও যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার চউকের ফলোআপ বৈঠকে হাসপাতালগুলোর পার্কিং ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের উদ্যোগ নগরীর অগ্রনী ব্যাংক পিএলসি, লালদিঘী পূর্ব শাখার চার কোটি আটত্রিশ লক্ষ টাকা আত্মসাৎ এর ঘটনায় জড়িত প্রতারক চক্রের মূল ২ হোতা গ্রেফতার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামু গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত মধুপুরের জলছত্র হরিসভা মন্দিরে রাতের আঁধারে চুরি পলাশে ভূয়া সিভিল কোর্ট কমিশনার আটক জলাবদ্ধতা নিরসনে শিক্ষার্থী-অভিভাবকদের উদ্বুদ্ধকরণে চসিক কমিটি গঠন নারায়ণগঞ্জে যানজট নিরসনে কঠোর পদক্ষেপ, চাষাড়া-পঞ্চবটি সড়ক সংস্কারের সিদ্ধান্ত চবিতে আরাফাত রহমান কোকো ও প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিনের জন্মবার্ষিকীতে ছাত্রদলের দোয়া মাহফিল আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী ও মীর হেলাল উদ্দিনের জন্মদিনে চবি ছাত্রদলের দোয়া মাহফিল

মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:00:05 pm, Friday, 19 June 2026
  • 62 বার পড়া হয়েছে

মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধি,

টাঙ্গাইলের মধুপুরের-মির্জাবাড়ি শাখায় ব্র্যাকের উদ্যোগে ১১ জন সদস্যকে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও তাদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।
টেকসই কৃষি উন্নয়ন এবং পরিবেশবান্ধব জৈব সারের ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে বৃহস্পতিবার(১৮ জুন) মধুপুরের মির্জাবাড়ি শাখায় ১১ জন সদস্যকে নিয়ে দিনব্যাপী ‘ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) প্রশিক্ষণ ও বিতরণ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার প্রান্তিক কৃষকদের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সার উৎপাদনের ওপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে সদস্যদের ভার্মি কম্পোস্ট তৈরির বাস্তবমুখী কৌশল শেখান মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ.বি.এম. খায়রুল আলম। এসময় তিনি বলেন, ভার্মি কম্পোস্ট একদিকে যেমন মাটির উর্বরতা বাড়ায়, অন্যদিকে কৃষকের উৎপাদন খরচ বহুলাংশে কমিয়ে আনে।
মাটির স্বাস্থ্য ও রাসায়নিক সারের অপকারিতা নিয়ে আলোচনা করেন মধুপুরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো: মিজানুর রহমান। তিনি মাটির বিভিন্ন গুণাবলী ও জৈব উপাদানের গুরুত্ব তুলে ধরে বলেন, মাটির দীর্ঘমেয়াদী উর্বরতা ধরে রাখতে ভার্মি কম্পোস্টের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে ব্র্যাকের কৃষি বিষয়ক নানামুখী সেবা ও উদ্যোগ নিয়ে আলোচনা করেন ব্র্যাকের সম্প্রসারণ কর্মকর্তা মো: বাকিউর রহমান। এছাড়া সদস্যদের স্বাবলম্বী করতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বিভিন্ন সম্ভাবনাময় আর্থিক প্রোডাক্ট ও সুযোগ-সুবিধা তুলে ধরেন মো: রঞ্জু আলম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি)-এর এরিয়া ম্যানেজার মো: আবুল বাশার। তিনি তার সমাপনী বক্তব্যে ব্র্যাকের বিভিন্ন সামাজিক কার্যক্রম ও অর্থনৈতিক সহায়তার চিত্র তুলে ধরে বলেন, “প্রান্তিক মানুষের অর্থনৈতিক ও সামাজিক মুক্তি নিশ্চিত করতেই ব্র্যাক মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে সদস্যরা নিজেদের ভাগ্য বদলানোর পাশাপাশি পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে অবদান রাখবেন।
প্রশিক্ষণ শেষে উপস্থিত ১১ জন সদস্যের মাঝে ভার্মি কম্পোস্ট উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। নতুন এই প্রযুক্তি ও উপকরণ পেয়ে আনন্দ প্রকাশ করেন উপস্থিত সুবিধাভোগী সদস্যরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে:- ডিসি জাহিদ

মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

আপডেট সময় : 07:00:05 pm, Friday, 19 June 2026