Dhaka , Tuesday, 28 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চায়না অর্থায়নে নির্মিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বায়েজিদ বোস্তামী থানার অভিযানে বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ চিহিৃত সন্ত্রাসী ডেভিড ইমন’র ২ সহযোগী গ্রেফতার চট্টগ্রামের ‎আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সেই সড়কের মেরামতের কাজ শুরু দক্ষিণ মিঠাছড়ির সংরক্ষিত বনভূমিতে অবৈধ পানের বরজ উচ্ছেদে গিয়ে রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও কুপিয়ে ছিনতাই মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ট্রাক-সিএনজির সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু প্রফেসর ড. রামদুলাল রায়ের আরোগ্য কামনায় গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে \ অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি নগরীর আমবাগান বস্তিতে মিললো থানা লুটের জোড়া অস্ত্র দূর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছেন: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি সীতাকুণ্ডে মহাসড়ক পার হতে গিয়ে মিনিবাসের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বছরের পর বছর গ্যাস সংকটে জর্জরিত আশুলিয়ার শ্রীপুর — বিল দিচ্ছেন, গ্যাস পাচ্ছেন না; চরম দুর্ভোগে হাজারো পরিবার রামুতে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল কাশেম র‍্যাবের হাতে গ্রেফতার কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা। মাদারীপুরে মোবাইল কোর্ট পরিচালনায় দুই প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা চট্টগ্রামে ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১.৫৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদী শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য র‍্যালি সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ১৯ বছরেই বহুমাত্রিক সাফল্যের গল্প: কথাসাহিত্যিক, কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট ও উদ্যোক্তা মেহেদি হাসান রাসেল ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চান তাসনুভা তিশা, কিন্তু কেন?

প্রান্তিক মানুষের শিক্ষার অধিকার নিশ্চিতে চসিক কাজ করছে:- মেয়র ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:27:18 pm, Thursday, 11 June 2026
  • 41 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নয়নের মাধ্যম নয়, এটি নগর উন্নয়ন ও সামাজিক বৈষম্য কমানোর অন্যতম কার্যকর উপায়। নগরীর প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (১১ জুন) পাহাড়তলীর সরাইপাড়া সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বর্তমানে নগরীজুড়ে স্কুল, মাদরাসা কলেজ, বিশ্ববিদ্যালয়সহ কর্মমূখী শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করছে, যেখানে হাজারো শিক্ষার্থী স্বল্প ব্যয়ে শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। সিটি কর্পোরেশনের শিক্ষা বিভাগ বিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর পাঠদান এবং সহশিক্ষা কার্যক্রম জোরদারে কাজ করছে। সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভবন সম্প্রসারণ ও শিক্ষার পরিবেশ উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, নগরীর সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যালয়ে ধরে রাখতে স্বল্পব্যয়ে শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম, পাঠাগার উন্নয়ন এবং স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম চালু করা হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন দেশের প্রথম ‘স্টুডেন্টস হেলথ কার্ড’ কর্মসূচি চালু করেছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা সহজে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারছে।
ডা. শাহাদাত হোসেন বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখছে।
শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার এবং নিজেদের যোগ্যতা, সততা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে দেশ ও জাতির নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতের মেয়র, এমপি, মন্ত্রী, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যারিস্টার, উদ্যোক্তা ও বিনিয়োগকারী তৈরি হবে। আগামী দিনের বাংলাদেশ পরিচালনার দায়িত্ব তোমাদের কাঁধেই এসে পড়বে। তাই এখন থেকেই নিজেকে যোগ্য, দক্ষ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”

তিনি বলেন, একজন মানুষ শুধু পেশাগত সাফল্য অর্জনের মাধ্যমে পূর্ণতা পায় না; বরং মানবিকতা, সততা ও নৈতিক মূল্যবোধের চর্চাই একজন মানুষকে প্রকৃত অর্থে সফল করে তোলে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় কর্মকর্তা হওয়ার আগে একজন ভালো মানুষ হওয়া সবচেয়ে জরুরি।

পরিবেশ সংরক্ষণ প্রসঙ্গে মেয়র ডা. শাহাদাত বলেন, “প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, মানবজীবনের জন্যও অপরিহার্য। একটি গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার উদ্যোগ নেওয়া।”

তিনি শিক্ষার্থীদের নিজেদের বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হলে সবাইকে সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিরোধ এবং জলাবদ্ধতা নিরসনেও নাগরিক সচেতনতার বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা। স্বাগত বক্তব্য দেন সরাইপাড়া সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহানারা বেগম। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চায়না অর্থায়নে নির্মিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

প্রান্তিক মানুষের শিক্ষার অধিকার নিশ্চিতে চসিক কাজ করছে:- মেয়র ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 07:27:18 pm, Thursday, 11 June 2026