Dhaka , Monday, 27 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
প্রফেসর ড. রামদুলাল রায়ের আরোগ্য কামনায় গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে \ অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি নগরীর আমবাগান বস্তিতে মিললো থানা লুটের জোড়া অস্ত্র দূর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছেন: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি সীতাকুণ্ডে মহাসড়ক পার হতে গিয়ে মিনিবাসের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বছরের পর বছর গ্যাস সংকটে জর্জরিত আশুলিয়ার শ্রীপুর — বিল দিচ্ছেন, গ্যাস পাচ্ছেন না; চরম দুর্ভোগে হাজারো পরিবার রামুতে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল কাশেম র‍্যাবের হাতে গ্রেফতার কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা। মাদারীপুরে মোবাইল কোর্ট পরিচালনায় দুই প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা চট্টগ্রামে ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১.৫৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদী শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য র‍্যালি সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ১৯ বছরেই বহুমাত্রিক সাফল্যের গল্প: কথাসাহিত্যিক, কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট ও উদ্যোক্তা মেহেদি হাসান রাসেল ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চান তাসনুভা তিশা, কিন্তু কেন? সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুর ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতির অভিযোগ পরিদর্শন করলেন এমপি জাহান্দার আলী মিয়া প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ চন্দনাইশে ১৫০০ ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি নগরীর খুলশীতে অভিযানে শীর্ষ সন্ত্রাসীর ছুরিকাঘাতে ২ এসআই গুরুতর আহত এআই ব্যবহারে ব্যক্তিগত সুরক্ষা, যা জানা জরুরি

নড়িয়া থানায় যানবাহন সংকট, সামাজিক মাধ্যমে আলোচনায় বিএনপি নেতার পোস্ট

  • Reporter Name
  • আপডেট সময় : 09:09:23 pm, Wednesday, 10 June 2026
  • 39 বার পড়া হয়েছে

মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি,

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নড়িয়া থানায় জরুরি দায়িত্ব পালনের জন্য পর্যাপ্ত সরকারি যানবাহন না থাকায় স্থানীয় অটোচালকদের হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ সফিকুর রহমান কিরণের হস্তক্ষেপ কামনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর।

সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক পেইজে দেওয়া এক লিখিত বক্তব্যে মতিউর রহমান সাগর দাবি করেন, নড়িয়া থানায় জরুরি ডিউটির জন্য পর্যাপ্ত পিকআপ বা বিকল্প পরিবহন ব্যবস্থা না থাকায় প্রায় প্রতিদিনই কয়েকজন অটোচালককে পুলিশের দায়িত্ব পালনে ব্যবহার করা হচ্ছে। তার অভিযোগ, অনেক ক্ষেত্রে দরিদ্র ও অসহায় অটোচালকদের সারারাত বিনা পারিশ্রমিকে দায়িত্ব পালন করতে বাধ্য করা হয়।

তিনি আরও বলেন, সারারাত দায়িত্ব পালনের কারণে চালকরা পরদিন পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেন না। একই সঙ্গে অটোরিকশার চার্জ সংকটের কারণে স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করতেও সমস্যায় পড়েন। এতে তাদের দৈনন্দিন আয় ব্যাহত হয়। অন্যদিকে, ভাড়ায় চালিত অটোরিকশার চালকদের প্রতিদিন মালিককে নির্ধারিত জমার টাকা পরিশোধ করাও কষ্টসাধ্য হয়ে ওঠে।

এ পরিস্থিতিতে নড়িয়া উপজেলার অটোচালকদের দুর্ভোগ লাঘবে আগামী বাজেটে নড়িয়া থানার জন্য অন্তত তিনটি ছোট পিকআপ বা লেগুনা বরাদ্দ দেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মতিউর রহমান সাগর নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং শরীয়তপুর জেলা বিএনপির পক্ষ থেকে এ দাবি উত্থাপন করেছেন বলে উল্লেখ করেন।

এদিকে, তার দেওয়া ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক নেটিজেন সাধারণ অটোচালকদের দুর্ভোগের বিষয়টি সামনে আনার জন্য মতিউর রহমান সাগরের প্রশংসা করেছেন। তবে অটোচালকদের হয়রানির অভিযোগের বিষয়ে নড়িয়া থানা পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রফেসর ড. রামদুলাল রায়ের আরোগ্য কামনায় গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত

নড়িয়া থানায় যানবাহন সংকট, সামাজিক মাধ্যমে আলোচনায় বিএনপি নেতার পোস্ট

আপডেট সময় : 09:09:23 pm, Wednesday, 10 June 2026