Dhaka , Wednesday, 10 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঝরে পড়াদের হাতে নিয়োগপত্র, আলো ছড়ালেন ডিসি জাহিদ প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ নড়িয়া থানায় যানবাহন সংকট, সামাজিক মাধ্যমে আলোচনায় বিএনপি নেতার পোস্ট ক্রীড়াবান্ধব উদ্যোগ: পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রকল্প নেয়া হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকের ওপর হামলা অভিযোগ দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সরাইলে মায়ের নেতৃত্বে পুত্র হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত  বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু শরীয়তপুরে গৃহবধু কনিকা হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন জাজিরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে পুরুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে: গবেষণা বিশ্বকাপ ২০২৬: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দলের সম্ভাবনা বিশ্লেষণ দলীয় সম্পদ-প্রতীকও কি হারাতে পারেন মমতা? সেভেন আপের বোতলে দুধ ঢেলে গোসল করে সৌদিকে সমর্থন ব্রাজিল সমর্থকের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রযুক্তি নির্ভর আর্থিক সেবায় বদলে যাচ্ছে মানুষের জীবন

দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি

  • Reporter Name
  • আপডেট সময় : 06:40:06 pm, Wednesday, 10 June 2026
  • 9 বার পড়া হয়েছে

নুর মুহাম্মদ, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাইন্দা ঘোনারপাড়া এলাকায় ছড়ার ওপর স্থানীয় জনসাধারণের সহযোগিতায় নির্মিত একটি কালভার্ট বর্ষা মৌসুম শুরুর আগেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে এলাকার শত শত মানুষের চলাচল এবং কৃষিপণ্য পরিবহন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন এ পথ দিয়ে শত শত স্কুল, কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থী যাতায়াত করে। পাশাপাশি কৃষকরা তাদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য বাজারে পরিবহনের জন্য এই কালভার্ট ব্যবহার করেন। কিন্তু বর্তমানে কালভার্টটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসী চরম শঙ্কার মধ্যে রয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কালভার্টটি আকারে ছোট হওয়ায় বর্ষাকালে ছড়ার পানি দ্রুত নিষ্কাশন হতে পারে না। ফলে দূর-দূরান্ত থেকে নেমে আসা অতিরিক্ত পানির চাপে কালভার্টের পিলারগুলোর নিচের মাটি সরে গেছে। এতে যেকোনো সময় কালভার্টটি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এলাকাবাসী আরও জানান, অতীতে ওই ছড়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছিল। তাই আসন্ন বর্ষা মৌসুমে কালভার্টটির বর্তমান ঝুঁকিপূর্ণ অবস্থা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

স্থানীয় সমাজসেবক ও এলাকাবাসীর প্রতিনিধি মুফিজুর রহমান মুফিজ, ছৈয়দ আহমদ, আলী আক্কাস, আলী হোসাইন, মোহাম্মদ রফিক ও জামাল হোসেন বলেন, সুইজ গেইট এলাকার ঘোনারপাড়া ছড়ার ওপর নির্মিত কালভার্টটি দ্রুত সংস্কার অথবা নতুনভাবে নির্মাণ করা না হলে চলতি বর্ষা মৌসুমে এটি পানির তোড়ে ভেঙে যেতে পারে।

তারা জনদুর্ভোগ ও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। এলাকাবাসীর আশা, বর্ষা মৌসুম শুরুর আগেই ঝুঁকিপূর্ণ কালভার্টটির স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ঝরে পড়াদের হাতে নিয়োগপত্র, আলো ছড়ালেন ডিসি জাহিদ প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ

দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি

আপডেট সময় : 06:40:06 pm, Wednesday, 10 June 2026