Dhaka , Thursday, 4 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
২৬ মামলায় গ্রেপ্তার হয়ে ‘জেল খাটা’ গোলাম কিবরিয়া এবার সাময়িক বরখাস্ত হত্যাসহ একাধিক মামলায় আত্মসমর্পণ, আওয়ামী লীগের ১৪ নেতা কারাগারে কুমির সরিয়ে নেওয়ায় ক্ষোভ খাদেমের, মাজারের দিঘিতে ফিরিয়ে দেওয়ার দাবি ৩৮ বছর পর ফিরলেন স্বামী, রাগ ভাঙছে না স্ত্রীর বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪ জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার রামুর নবাগত ইউএনও জিল্লুর রহমানের সঙ্গে রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় ৫ দিনব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ​ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্তৃক মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ সম্পন্ন রূপগঞ্জে কলেজ ছাত্রীকে অপহরণ প্রতিবেশীর হা’ম’লা’য় নবজাতক যমজ শিশুর মৃ’ত্যু’র অ’ভি’যো’গ, বিচার দাবিতে রায়পুরে মানববন্ধন অবশেষে রূপগঞ্জে দুই মহাসড়কের বিষফোঁড়া ময়লার ভাগাড় অপসারণ মানুষকে হয়রানি না করে সর্বোচ্চ সেবা দিতে হবে :- জহিরুল ইসলাম, এমপি আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় সম্ভব : মেয়র ডা. শাহাদাত হোসেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিতে নির্মিত “বাংলার ঈগল” ১৪ জুন কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী : পানি সম্পদ মন্ত্রী আত্রাই নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু সীতাকুণ্ডে সরকারি সড়কের দুই পাশের গাছ কাটার অভিযোগ, তদন্তের দাবি হাদি হত্যার বিচার দাবিতে মাঠে নামছে ইনকিলাব মঞ্চ, নতুন কর্মসূচি ঘোষণা হামে মৃত্যুর মিছিল যেন থামছেই না, দেশে মৃত্যু ছাড়াল ৬০০ মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হাতিয়াতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু নোয়াখালীতে বর্গাচাষীর ঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ, গর্ভবতী নারীসহ আহত ৬ বেতাগীর কাউনিয়ায় হামে আক্রান্তে এক শিশুর মৃত্যু  নোয়াখালীতে চার বাস কাউন্টারকে জরিমানা রূপগঞ্জে প্রবাসী হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সড়ক দুর্ঘটনায় রামু ফতেখাঁরকুল মন্ডলপাড়ার যুবক মারুফের মৃত্যু, এলাকায় শোকের ছায়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আউশনারা ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাচ্ছেন এম. রতন হায়দার শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে ড্যাব- চট্টগ্রাম’র দোয়া মাহফিল অনুষ্ঠিত

মেহেরপুরে গুড়িগুড়ি বৃষ্টিতে ইট ভাটা ঘেষে রাস্তাগুলো এখন মরণ ফাঁদ

  • Reporter Name
  • আপডেট সময় : 11:10:54 pm, Thursday, 13 January 2022
  • 280 বার পড়া হয়েছে

মেহেরপুরে গুড়িগুড়ি বৃষ্টিতে ইট ভাটা ঘেষে রাস্তাগুলো এখন মরণ ফাঁদ

জুরাইস ইসলাম মেহেরপুর।।

মেহেরপুরের বিভিন্ন এলাকার গুরুত্বপুর্ণ রাস্তা গুলো হালকা শীতে আর অল্প কোঁয়াশতে দুই এক দিনের গুড়িগুড়ি বৃষ্টিতে রাস্তাগুলি যেন মরণ ফাঁদে পরিনত হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার বিভিন্ন এলাকা থেকে কাঁদামাটির রাস্তার ছবি তুলে সোশ্যাল মিডিয়া পোষ্ট দিচ্ছেন পথচারীরা। পথচারিদের অভিযোগ কৃষি জমির মাটি কেটে ইটভাটাই বিক্রয়ের ধুম চলছে। মাটি বহনের সময় জনগুরুত্বপুর্ণ রাস্তায় পড়লেও পরিস্কার করেনি ভাটামালিক কিংবা ট্রলি চালকেরা। এর খেসারত দিতে হচ্ছে পথচারিদের। অনেকেই সাইকেল ও মটরসাইকেল চালিয়ে যেতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। প্রশাসনকে জানানো হলেও কোন ব্যবস্থা নিচ্ছেন না বলেও ভুক্তভোগীদের অভিযোগ। তবে প্রশাসন বলছে বিষয়টি সম্পর্কে আমরা বিভিন্নভাবে অবগত হয়েছি দ্রত ব্যবস্থা নেয়া হচ্ছে।
জানাগেছে, মেহেরপুর জেলায় তিন উপজেলায় ১০৩ টি ইটভাটা রয়েছে। এসকল ইটভাটা শীতের শুরুতেই মাটি কেনা শুরু করেছে। জেলার বিভিন্ন এলাকার কৃষি জমির উপরের (টপ সয়েল)কেটে বিক্রি করা হচ্ছে। সকাল থেকে সন্ধা পর্যন্ত স্কেবিটার মেশিন দিয়ে মাটিকাটা হয়। উক্ত মাটি ট্রলি দিয়ে ভাটায় বহন করে নিয়ে যায় ট্রলি চালকেরা। মাটি বহনের সময় ট্রলিরমাটি রাস্তায় পড়ে। গত মঙ্গলবার রাত থেকে শুরু হয় গুড়িগুড়ি বৃষ্টি। বৃষ্টির পানিতে পাকা রাস্তাগুলি পিচ্ছিল হয়ে মরন ফাঁদে পরিনত হয়। মেহেরপুর সদর উপজেলার শ্যামপর গ্রামের শাকিল আহম্দে জানায়, শ্যামপুর কালিগাংনী মাঠের মধ্যে একসপ্তাহ যাবত পুকুর খননের কাজ করছে মাটি বিক্রেতারা। পুকুর খননের জন্য কোন অনুমোতি নেয়া হয়নি। সেই পুকুরের মাটি বিক্রি হচ্ছে গাংনী উপজেলার কুলবাড়িয়া গ্রামের নাজমুল ইসলামের মা ইট ভাটায়। শ্যামপুর থেকে নওয়াপাড়া- কুলবাড়িয়া রাস্তাটি এখন মরণ ফাঁদ। তিনি তার ফেসবুক ওয়ালে রাস্তায় কাদামাটির একটি ছবিও পোস্ট করে প্রশাসনেক নজরে নিতে অনুরোধ করেছেন। তার দাবী গত বছরে শ্যামপুর কালিগাংনী মধ্যবর্তী স্থানে একই সাথে ৩টি পুকুর খননের ফলে এমন দুর্ভোগে পড়েছিল স্থানীয়সহ পথচারিরা। এবার শীতের শুরু থেকেই পুকুর খনন কাজ শুরু হয়েছে। যার কোনো অনুমোদন নেয়া হয়নি। মুজিবনগর এলাকার চিত্র এমনই।
গাংনী উপজেলার কুষ্টিয়া প্রধান সড়কের আকুবপুর এলাকায় রাস্তায় কাদামাটিতে যানচলাচন অযোগ্য হয়ে পড়েছে। পথচারিদের সাথে কথা হলে গাংনীর ইদ্রিস আলী জানায়, আমি সকালে মোটরসাইকেল নিয়ে কুষ্টিয়াই রোগী দেখতে যাচ্ছিলাম। আকুবপুরের কাছাকাছি পৌছালে পিচ্ছিল রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রক্তাক্ত জখম হয়ে কুষ্টিয়াতে যেতে হয়েছে। ধানখোলা রাস্তায় পিচের রাস্তার ওপর কাদা পড়লে তার ওপর রাবিশ দেয়া হয়। তার ওপর আবারও কাদাপড়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ধানখোলা গ্রামের রবিন আলী জানায়, গাংনী থেকে ধানখোলা রাস্তায় অন্তত তিনটা ভাটা রয়েছে। ভাটাগুলি বিভিন্ন এলাকা থেকে মাটি বহন করে নিয়ে আসছে। একবার অভিযোগ করা হলে কাদা পরিস্কার না করেই কাদার ওপর রাবিশ ফেলে কাদা ঢেকে দেয়া হয়েছিল। তার ওপর আবারো কাদা পড়ে । গতকালের বৃষ্টিতে আবারও এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি চলাচলের জন্য বিপদের হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন গাংনীর এক একটি রাস্তা যেন মরণ ফাঁদ।
বিভিন্ন এলাকার শতশত পথচারিদের অভিযোগ অন্ত নেই। তাদের দাবী জনগুরুত্ব পূর্ণ রাস্তায় মাটি বহন বন্ধ না হলে অনেকেই প্রাণ হারাবেন।
ইটভাটা মালিক হবিবার জানায় আমরা মাটি বহনের সাথে সাথে রাস্তা পরিস্কার করে রাখি। কিন্তু গ্রাম অঞ্চলের অনেক ভাটা মালিকেরা গুরুত্ব দেয়না। তাদের জন্য আমাদের বদনাম। গাংনী ইটভাটা মালিক সমিতির নেতা মনিরুজ্জামান আতু বলেন, আমরা বিষয়টি দেখেছি এবং প্রতিটি ইটভাটা মালিককে তাদের স্ব-স্ব এলাকার রাস্তা পরিস্কারের নির্দেশ দিয়েছি। যারা করবে না তাদের বিরুদ্ধে প্রশাসন আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম বলেন,অনেকেই আমাকে ফোনে সংবাদ দিয়েছেন। ইটভাটার মালিক সমিতির নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রæত সময়ের মধ্যে রাস্তা পরিস্কার করার জন্য। যদি না করে তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মেহেরপুর জেলা প্রশাসক ড.মুনসুর আলম খান কে জনদুর্ভোগের বিষয়ে করনীয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা অনেকটা নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছি।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২৬ মামলায় গ্রেপ্তার হয়ে ‘জেল খাটা’ গোলাম কিবরিয়া এবার সাময়িক বরখাস্ত

মেহেরপুরে গুড়িগুড়ি বৃষ্টিতে ইট ভাটা ঘেষে রাস্তাগুলো এখন মরণ ফাঁদ

আপডেট সময় : 11:10:54 pm, Thursday, 13 January 2022