
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
স্বপ্নের রূপগঞ্জের প্রান্তিক জনপদের মা, মাটি ও মানুষের স্পন্দন, রূপগঞ্জের মাননীয় সংসদ সদস্য জননেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু-এর শুভ জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারাব পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ মফিজুর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আজ ৬ জুন ২০২৬, জননেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর শুভ জন্মদিনে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন সুস্বাস্থ্য, দীর্ঘ নেক হায়াত, সুখ-সমৃদ্ধি এবং জনগণের কল্যাণে কাজ করার আরও শক্তি লাভ করেন। মহান আল্লাহ তাঁকে দেশ ও মানুষের কল্যাণে আরও দীর্ঘদিন কাজ করার তাওফিক দান করুন।”
তিনি আরও বলেন, “জননেতা দিপু ভাই রূপগঞ্জের উন্নয়ন, অগ্রগতি ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে রূপগঞ্জ শিক্ষা, যোগাযোগ, অবকাঠামো ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।”
শুভেচ্ছা বার্তার শেষে হাজী মুহাম্মদ মফিজুর রহমান বলেন, “ভালোবাসা ও শ্রদ্ধা অবিরাম প্রিয় রাজনৈতিক অভিভাবকের প্রতি। শুভ জন্মদিনে আবারও জননেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু-কে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা।”

























