
নাঈম ভূঁইয়া, নরসিংদী রায়পুরা প্রতিনিধি,
নরসিংদীর রায়পুরা উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলার মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙ্গা রেলগেট সংলগ্ন ভাই ভাই স্টোরে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত রফিকুল ইসলাম মুন্সি হাঁটুভাঙ্গা গ্রামের সাহারাজ খলিফার ছেলে বলে যানা যায় এবং তার দোকানে স্যানিটারি মালামাল, টাইলস ও হার্ডওয়্যার পণ্যের ব্যবসা করতেন নিহত রফিকুল ইসলাম মুন্সি তিনি। ঘটনাস্থল থেকে তার বাড়ির দূরত্ব পাঁচশ’ গজ দূরে ও নিহত রফিকুলের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিন তিনি রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে দোকান বন্ধ করে বাড়িতে ফিরে আসেনি নিহত রফিকুল ইসলাম মুন্সি এবং শনিবার রাত ১০টার পরও বাড়িতে ফিরছিলেন না তিনি। মোবাইল ফোনে কয়েকবার ফোন করেও যোগাযোগ করা যাচ্ছে না। পরে পরিবারের লোকজন দোকানে গিয়ে দেখেন, শাটার নামানো কিন্তু সাটারে তালা লাগানো ছিল না। সাটার খুলে দোকানের ভেতর ঢুকেই রফিকুলের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তারা। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন।
























