Dhaka , Wednesday, 15 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড রেলওয়ের প্রকল্পের কাজ শেষ না হতেই বিলের টাকা ঠিকাদারের হাতে মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১ হাজার মানুষের মাঝে মাঝে চাল বিতরণ ক্যাজুয়াল লুক থেকে শাড়ি, মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল সেমিফাইনালের আগে সুখবর পেল ফ্রান্স নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১ সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সাইন্সল্যাব–ঢাবি–উত্তরায় তীব্র যানজট রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিএমপি, ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা, উদ্বৃত ৩কোটি টাকা টানা বর্ষণে রূপগঞ্জের গোলাকান্দাইলে জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগেলো চসিককে হস্তান্তর করা হবে: – প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সবার সম্মিলিত প্রচেষ্টাই আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব ।। অধ্যাপক মামুন মাহমুদ…।। ‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল আর নেই বেলিংহামের চোট, আর্জেন্টিনা ম্যাচে খেলবেন তো? খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রাম হবে: অর্থমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম আর নেই কুড়িগ্রামে একসঙ্গে যমজ তিন বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ২৫ কোটি বৃক্ষায়ন, সবুজ হোক দেশ, সুন্দর হোক পরিবেশ

ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী

  • Reporter Name
  • আপডেট সময় : 03:07:36 pm, Monday, 25 May 2026
  • 50 বার পড়া হয়েছে

মাহবুবুর রহমান (শান্ত),

বর্ষা এলেই রাজধানীর বিভিন্ন এলাকার মতো ঢাকা-৫ এর বেশ কিছু সড়কে জলাবদ্ধতা জনদুর্ভোগে রূপ নিচ্ছে। বিশেষ করে আলামিন রোড থেকে ফার্মের মোড় এবং আশপাশের অভ্যন্তরীণ সড়কগুলোতে সামান্য বৃষ্টিতেই পানি জমে চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এছাড়াও বাদশা মিয়া রোড, কদমতলার মোড়সহ বেশ কয়েকটি এলাকায় একই চিত্র দেখা যাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা এবং ড্রেনে জমে থাকা ময়লার কারণে পানি দ্রুত নিষ্কাশন হতে পারছে না। ফলে রাস্তায় পানি জমে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের দুর্ভোগ বাড়ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চলাচলেও সৃষ্টি হচ্ছে নানা সমস্যা। পাশাপাশি নোংরা পানির কারণে রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন এলাকাবাসী।

এলাকাবাসী বলছেন, তারা উন্নয়ন ও নাগরিক সুবিধার প্রত্যাশায় জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছেন। তাই দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান দেখতে চান তারা।

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন ইতোমধ্যে জানিয়েছেন, এলাকার জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে। তার এমন আশ্বাসকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তবে তারা চান, উন্নয়ন কাজ ও বাজেট বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হোক, যাতে সাধারণ মানুষের প্রত্যাশা আরও সুসংগঠিত হয়।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং রাস্তার সংস্কার কাজ বাস্তবায়ন হলে ঢাকা-৫ এলাকার মানুষ দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে স্বস্তি পাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান

ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী

আপডেট সময় : 03:07:36 pm, Monday, 25 May 2026