Dhaka , Sunday, 24 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মোংলায় রামিসা হত্যার বিচার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নোয়াখালীতে হামের উপসর্গে শিশুর মৃত্যু হাতিয়ায় ডাকাতের আস্তানায় অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার রূপগঞ্জে ইয়াবা-বিদেশি মদসহ ৩ মাদক কারবারি গ্রেফতার উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকারীদের নিয়ে র‌্যাব-৭’র বিশেষ আয়োজন, উপর সামগ্রী বিতরণ ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে উদ্বিগ্ন, ট্রাম্পকে যা বললেন নেতানিয়াহু পাসপোর্টে ‘একসেপ্ট ইসরাইল’ ফেরাসহ যেসব পরিবর্তন আসছে স্ত্রীকে বাবার বাড়ি থেকে এনে কুপিয়ে হত্যা বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ কাজে দেবে : জ্যোতি ঈদযাত্রায় স্বস্তিতে ঘরে ফিরছেন যাত্রীরা, বাড়ছে বিশেষ ট্রেন ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রামুর কাউয়ারখোপে ভিজিএফ চাউল বিতরণ চন্দনাইশের গর্ব আফনান হায়াত নুহা সুস্থ জীবন, সুন্দর দেশ—মাদকমুক্ত হোক বাংলাদেশ” স্লোগানে, রূপগঞ্জে “নিরাপদ আগামী”র উদ্যোগে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল গরু বাজারে গিয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন রাষ্ট্র সংস্কারের বদলে ভাগ-বাটোয়ারার রাজনীতিতে ব্যস্ত বিএনপি: ঝালকাঠিতে মিয়া গোলাম পরওয়ার রামু প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত পাইকগাছায় চাষিদের মাঝে পিএইচপি মিটার ও অ্যামোনিয়া কিট বিতরণ পাইকগাছায় জালনোট প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত ফল ব্যবসায়ীর মৃত্যু বিদেশি পিস্তল ও ৩০ রাউন্ড তাজা গুলিসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের ০২  সহযোগী গ্রেফতার এখন ঘুমাতে পারিনা জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে শাহাদাত হোসেন সেলিম এমপি নবগঠিত তারাব পৌর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস উদ্ভোধন ও দোয়া অনুষ্ঠিত: রামিশাসহ সারাদেশে শিশু ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে রূপগঞ্জে মানববন্ধন ও ভিক্ষোভ মিছিল চীনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ৯০ রোনালদোদের প্রতিপক্ষ দলে ইবোলা-শঙ্কা, কড়া নিয়ম আরোপ করল যুক্তরাষ্ট্র পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান কার্যক্রম পরিচালিত চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন মাননীয় প্রধানমন্ত্রী

ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 02:19:10 pm, Sunday, 24 May 2026
  • 23 বার পড়া হয়েছে

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে এবং সরকারের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যাংকের গ্রাহকরা। রোববার (২৪ মে) দুপুরে টাঙ্গাইলের মধুপুর শাখা ইসলামী ব্যাংকের সামনে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কে তারা ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এই মানববন্ধন করে। এই মানববন্ধনে ইসলামী ব্যাংক মধুপুর শাখার সাধারণ গ্রাহক, শেয়ারহোল্ডার এবং ইসলামী সচেতন গ্রাহকরা অংশ নেন।
মানববন্ধনে গ্রাহকদের বক্তব্য দেন মধুপুরের শালিখা ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আব্দুস কুদ্দুস, গোসাইবাড়ী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হাফিজুর রহমান, গোপালপুরের লাইট হাউজ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান।
এসময় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত বছরগুলোতে এস আলম গ্রুপ ও তাদের দোসররা সম্পূর্ণ গায়ের জোরে নিয়মনীতি তোয়াক্কা না করে ইসলামী ব্যাংকের ওপর নগ্ন হস্তক্ষেপ চালিয়েছে। তারা ব্যাংকটিকে নিজেদের পকেটে পুরে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে। যার ফলে সাধারণ গ্রাহকদের আস্থার এই আর্থিক প্রতিষ্ঠানটি আজ চরম সংকটের মুখে পড়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, ব্যাংকটির অভ্যন্তরীণ সুশাসন ধ্বংস করতে এবং নিজেদের লুটপাট আড়াল করতেই সৎ ও যোগ্য কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হয়েছিল। এই নগ্ন হস্তক্ষেপের কারণে ব্যাংকিং খাতের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে অবিলম্বে ব্যাংকের নিয়ন্ত্রণ সাধারণ গ্রাহক ও সৎ উদ্যোক্তাদের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।
ব্যাংকের অভ্যন্তরীণ নীতি ও কর্মকর্তা নিয়োগ-পদোন্নতিতে সব ধরনের নগ্ন হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করার দাবি জানান তারা।
ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন ফিরিয়ে আনতে বিগত দিনে অন্যায়ভাবে বঞ্চিত ও সরিয়ে দেওয়া সৎ, দক্ষ এবং অভিজ্ঞ কর্মকর্তা ওমর ফারুক খানকে অবিলম্বে স্বপদে পুনর্বহাল করতে হবে।
সাধারণ মানুষের কষ্টের আমানত রক্ষা এবং ইসলামী ব্যাংকের ঐতিহ্য ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক ও বর্তমান সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ গ্রাহকেরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইসলামী ব্যাংক এ দেশের কোটি মানুষের আবেগের জায়গা। কোনো লুটেরা গোষ্ঠীকে এই ব্যাংক ধ্বংস করতে দেওয়া হবে না। তারা আরও বলেন যদি অবিলম্বে ব্যাংকের ওপর থেকে সব ধরনের কালো হাত সরিয়ে নেওয়া না হয় এবং সুশাসন নিশ্চিত করা না হয়, তাহলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোংলায় রামিসা হত্যার বিচার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন

ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন

আপডেট সময় : 02:19:10 pm, Sunday, 24 May 2026