
নুর মুহাম্মদ, কক্সবাজার:
রামু প্রেসক্লাবের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৭টায় রামু উপজেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়।
রামু প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ সৈয়দ ফরমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক পূর্বকোণের রামু প্রতিনিধি এস মোহাম্মদ হোসাইন।
সভায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন (দৈনিক সকালের সময় ও কক্সবাজার প্রতিদিন), সহ সভাপতি নূর মোহাম্মদ (দৈনিক বর্তমান ও আজকের বাংলা), সহ-সভাপতি মোঃ কাইয়ুম উদ্দিন (দৈনিক সংবাদ ও কক্সবাজার কণ্ঠ), সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান (আমার দেশ ও দৈনিক হিমছড়ি), যুগ্ম-সাধারণ সম্পাদক আনিস নাঈম (দৈনিক ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক মিথুন বড়ুয়া বোথাম (দৈনিক খোলা কাগজ), অর্থ সম্পাদক ইমতিয়াজ ছিদ্দিকী প্রিন্স (দৈনিক নয়াদিগন্ত ও ইনানী), ক্রীড়া সম্পাদক সাঈদুজ্জামান (প্রতিদিনের বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কাশেম বাবু (সিসিএন), এন এ সাগর (কক্সবাজার বার্তা), এ আর আরিফ (সিবিএন), নাসের ফয়সাল রাসেল (পালংকি নিউজ) ও সিরাজুল মোস্তফা আবির (চট্টগ্রাম ট্রিবিউন)।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ এরশাদ উল্লাহ, আবদুল মতলব, নুরুল হাকিম, মোহাম্মদ ইকবাল, দেলোয়ার হোসেন সাঈদীসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার। বর্তমান সময়ে গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তারের মধ্যে সাংবাদিকদের আরও সতর্কতা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।
বক্তারা তথ্য যাচাইয়ের গুরুত্ব, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং স্থানীয় সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
























