Dhaka , Monday, 6 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় জেলা প্রশাসকের পরিদর্শন; পৌরসেবা ও শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনা মধুপুরে গাঁজা-ইয়াবাসহ আটক ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড মধুপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে আলিম পরীক্ষার্থীর মৃত্যু র‌্যালি-আলোচনা-বৃক্ষরোপণে পাইকগাছায় পল্লী উন্নয়ন দিবস পালিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত: বৃষ্টিতে ভিজে কর্মচারীর মাথায় ছাতা ধরলেন ইউএনও দুই দিনের টানা বর্ষণে নগরীতে সৃষ্টি হয়নি জলাবদ্ধতা, নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শনে মেয়র ডা. শাহাদাত হোসেন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় নতুন উদ্যোগ, তেজগাঁও বস্তিতে শিক্ষা সামগ্রী বিতরণ লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির ৩টি সফল অভিযান: ২ লাখ টাকার ফেন্সিডিল ও ফেয়ারডিলসহ মাদক জব্দ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজনগরে স্ত্রীকে হত্যা করে উঠানে মাটিচাপা, জিডি করতে এসে স্বামীর গ্রেপ্তার ইউএনও’র হস্তক্ষেপে রডবিহীন সড়ক ভেঙে পুনর্নির্মাণ শুরু মেসি-এমবাপের পর হালান্ড, ইতিহাসে প্রথমবার এমন রেকর্ডের জন্ম ‘ব্রাজিলকে হারানো অসম্ভব’ বলা হালান্ড এখন যা বলছেন আনচেলত্তির ভুল পরিকল্পনায় ব্রাজিলের ভরাডুবি পেনাল্টির আগে কথার লড়াই, নরওয়ে গোলকিপারকে যা বলেছিলেন নেইমার ব্রাজিলের সাংবাদিক, ‘আর্জেন্টাইন বিমানকর্মী’ নিয়ে রসিকতা রোনালদোর দোহাজারী সাঙ্গু সেতুতে সড়ক বাতির দাবিতে সাধারণ শিক্ষার্থীদের স্মারকলিপি রূপগঞ্জে সামাজিক উদ্যোগে রোপণ করা সুপারি গাছ কাটার অভিযোগ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধান অতিথি হিসেবে যোগ দিলেন প্রধানমন্ত্রী মধুপুরে মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড দেওভোগে মাদ্রাসা শিক্ষককে অব্যাহতি ঘিরে উত্তেজনা, অবরুদ্ধ কয়েকজন পার্কভিউ হসপিটাল ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর নগরীর জেল রোডে মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ, জরিমানা আদায় মির্জাপুরে কুকুর হামলায় মরছে হাঁস-মুরগি, ছাগল; আতঙ্কে মানুষ মির্জাপুরের বংশাই নদীর ভাঙ্গন রোধে ৪৫ হাজার জিও ব্যাগ ফেলা হচ্ছে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘সিটি সার্ভিস ইনকিউবেটর অ্যান্ড রিসার্চ সেন্টার’ উদ্বোধন চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২  বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার

রামিসার নৃশংস হত্যাকাণ্ড দেশে ছাত্র সমাজের হৃদয়ে রক্তক্ষরণের শামিল: শহীদুল ইসলাম সাজু

  • Reporter Name
  • আপডেট সময় : 08:13:52 pm, Friday, 22 May 2026
  • 29 বার পড়া হয়েছে

শেখ জাবেদ আহমদ, সিলেট মহানগর প্রতিনিধি,

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু বলেছেন, আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ রাজপথে দাঁড়িয়েছি। রাজধানী ঢাকায় ছোট্ট শিশু রামিসা হত্যাকাণ্ডে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পরও দেশে এমন জঘন্য হত্যাকাণ্ড ও নৃশংসতা ছাত্র সমাজ কখনো প্রত্যাশা করেনি। ছোট্ট স্কুল শিক্ষার্থী রামিসার উপর বর্বরতা গোটা সমাজব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ফলে দেশে আজ শিশু-নারীরা নিরাপদ নেই, ব্যবসায়ীরা ও শিক্ষার্থীরা নিরাপদ নেই। এভাবে কোন রাষ্ট্র চলতে পারেনা। অনতিবিলম্বে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ের মধ্যে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে নিশ্চিত করতে হবে। একই সাথে ২০২৪ এর ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে সংঘটিত সকল খুণ, ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।

তিনি শুক্রবার (২২ মে) বাদ জুমআ কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে শিশু রামিসা হত্যাকাণ্ড, দেশব্যাপী চাঁদাবাজী-সন্ত্রাস, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে সিলেট মহানগর ছাত্রশিবির আয়োজিত বিশাল বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মিছিলটি নগরীর কোর্টপয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
সিলেট মহানগর ছাত্রশিবিরের প্রশিক্ষণ সম্পাদক কলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন- ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের ও শাবিপ্রবির সেক্রেটারি মুজাহিদুল ইসলাম। মিছিলে সিলেট মহানগরীর বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সভাপতির বক্তব্যে শহীদুল ইসলাম সাজু আরো বলেন, বাংলাদেশের আনাচে কানাচে চাদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং এর নৈরাজ্য আশংকাজনক হারে বেড়ে গেছে। ফলে জনমনে আতঙ্ক বিরাজ করছে। দেশের মানুষ মনে করেছিলো-১২ ফেব্রুয়ারীর নির্বাচনের পর দেশে শান্তিশৃঙ্খলা ফিরে আসবে। কিন্তু বর্তমান সরকার জাতিকে হতাশ করেছে। তারা পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পথে হাঁটছে। তারা দখলদারি, চাঁদাবাজি, সিএনজি স্ট্যান্ড-বাসস্ট্যান্ড দখল করতে ব্যস্ত। স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না করে বিভিন্ন আইনের ফাকফোকর দেখিয়ে জনগণের সাথে ধোকাবাজি করছেন। আমরা বলতে চাই সেই তামাশা বন্ধ করুন, নাহয় জনগণ আবার কিন্তু ফুসে উঠবে। আর জনগণ ফুসে উঠলে কি হতে পারে শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা নিন।
তিনি আরো বলেন, সরকারের পৃষ্টপোষকতায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানে আবার দখলবাজি ও সিট বাণিজ্যের নোংরা রাজনীতি ফিরে এসেছে। দলীয় ভিসি নিয়োগের মাধ্যমে দেশের শীর্ষ ক্যাম্পাসগুলো থেকে শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষকদের দায়িত্ব থেকে সরানোর মাধ্যমে ক্যাম্পাসগুলোকে নেতৃত্বহীণ করা হচ্ছে। সিলেটে ছিনতাই ও খুনের ঘটনা বেড়ে চলেছে। প্রধানমন্ত্রীর সিলেট সফরকালে নগরীর বিভিন্ন ওয়াল থেকে জুলাই গ্রাফিতি মুছে দেয়া হয়েছিল। তখন প্রশাসন বলেছিল তারা আবার গ্রাফিতি অংকন করবে। কিন্তু এখনো গ্রাফিতি অংকন হয় নাই। এটা জুলাই গণঅভ্যুত্থানের প্রতি অবমাননা। জুলাই গণঅভ্যুত্থানকে ভুলে যাবেন না, উপেক্ষা করবেন না। কারণ জুলাই আপনাদেরকে সরকারে আসার সুযোগ করে দিয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন করুন ও দেশে খুণ, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে কার্যকর উদ্যোগ নিন। অন্যথায় ছাত্রশিবির ছাত্র সমাজকে সাথে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় জেলা প্রশাসকের পরিদর্শন; পৌরসেবা ও শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনা

রামিসার নৃশংস হত্যাকাণ্ড দেশে ছাত্র সমাজের হৃদয়ে রক্তক্ষরণের শামিল: শহীদুল ইসলাম সাজু

আপডেট সময় : 08:13:52 pm, Friday, 22 May 2026