Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড

সাংবাদিককে মারধরের অভিযোগের পর ভুক্তভোগীকে কটাক্ষ করলেন ছাত্রদল নেতা হৃদয়

  • Reporter Name
  • আপডেট সময় : 08:31:19 pm, Monday, 18 May 2026
  • 44 বার পড়া হয়েছে

সজল চন্দ্র রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক সাংবাদিকদের ওপর হামলা, ভয়ভীতি ও সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার ঘটনা সুপরিচিত থাকলেও, এবার একই পথে যেন হাঁটছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক ‘বাংলা বাজার’ পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি মো. সাবিত বিন নাছিমের ওপর সাজ্জাদ হোসেন হৃদয়ের নেতৃত্বে মারধরের অভিযোগ উঠেছে। পরবর্তীতে গণমাধ্যমকে দেওয়া অভিযুক্ত ছাত্রদল নেতার বক্তব্যে ভুক্তভোগীকে করা হয় কটাক্ষ।

১৭ মে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর বরাবর দেওয়া হয়েছে এই সংক্রান্ত একটি অভিযোগ। ভুক্তভোগী দৈনিক ‘বাংলা বাজার’ পত্রিকার সাংবাদিক মো. সাবিত বিন নাছিম বিশ্ববিদ্যালয়ের ওশেনোগ্রাফি বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ইতোমধ্যে ঘটনার সুষ্ঠু বিচার ও নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর বরাবর অভিযোগও দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

অভিযোগ পত্রে বলা হয়, ১৭ মে রাত আনুমানিক ৮ টার পর শাহ আমানত হলের সমানে একটি উত্তেজনাপূর্ণ গোলযোগ দেখে পেশাদারিত্বের দায়িত্ব থেকে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ভিডিও এবং লাইভ ধারণ করার সময়, ঘটনায় উপস্থিত অভিযুক্ত চবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় ভুক্তভোগী সাংবাদিকের গলায় আইডি কার্ড থাকা অবস্থায় তার সাংবাদিক পরিচয় জানার পরেও, সংবাদ সংগ্রহে বাধা প্রদান করে এবং তাকে মামলা দেওয়ার হুমকি দেয়। একই সাথে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় নেতৃত্বে তার সহযোগীরা ভুক্তভোগীর ওপর চড়াও হয়ে অতর্কিত হামলা করে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টিতে ইতোপূর্বেও সাজ্জাদ হোসেন হৃদয় বিরুদ্ধে সাংবাদিককে মারধরের হুমকির অভিযোগ সহ আরও অভিযোগে সংশ্লিষ্টতার সংবাদ রয়েছে।

হামলার পর আহত মো. সাবিত বিন নাছিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে গেলে “H/O Assault” অর্থাৎ “History of Assault” উল্লেখ করে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. সাবিত বিন নাছিম বিশ্ববিদ্যালয়টির প্রক্টর বরাবর দেওয়া লিখিত অভিযোগে হামলার পর থেকে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের কথা উল্লেখ করে বলেন, “আমি আমার শিক্ষাগত ও পেশাগত জীবন নিয়ে শংকিত, আতঙ্কিত এবং একই সাথে নিরাপত্তাহীনতায় ভুগছি। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে সংবাদ প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে বলে আমি আশঙ্কিত।” তিনি অভিযোগে, ক্যাম্পাসে মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা এবং হামলায় জড়িত সাজ্জাদ হোসেন হৃদয় ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণমাধ্যমকে জানান, আমরা এটা (অভিযোগ) হাতে পেয়েছি, আগামীকাল আমরা বিষয় টা উভয়পক্ষ কে ডেকে জিজ্ঞাসাবাদ করবো।

এ বিষয়ে চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, কেউ যদি দলের নাম দিয়ে দলের পদবি ব্যবহার করে শৃঙ্খলা পরিপন্থী অন্যায় করে থাকে সেটার বিরুদ্ধে আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নিব।

এ বিষয়ে অভিযুক্ত চবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ের কাছে জানতে চাইলে তিনি কটাক্ষ করে বলেন, “গল্পটা বেশ সুন্দর হয়েছে আমার কাছে, আমার মনে হয় আগামী বইমেলায় এটা প্রকাশ করা উচিত।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ

সাংবাদিককে মারধরের অভিযোগের পর ভুক্তভোগীকে কটাক্ষ করলেন ছাত্রদল নেতা হৃদয়

আপডেট সময় : 08:31:19 pm, Monday, 18 May 2026