Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড

রামু থানার এএসআই জাহিদের মানবিকতায় বাঁচল মা ও নবজাতকের প্রাণ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:12:07 pm, Monday, 18 May 2026
  • 55 বার পড়া হয়েছে

নুর মুহাম্মদ, কক্সবাজার:

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল এলাকায় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রামু থানার এএসআই জাহিদ ও তাঁর সঙ্গীয় ফোর্স। গভীর রাতে টহল ডিউটিরত অবস্থায় অসহায় এক প্রসূতি মা ও নবজাতককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করিয়ে তাদের প্রাণ রক্ষা করেন তারা।

জানা গেছে, রামু থানার রাত্রিকালীন মোবাইল-৫২ ডিউটিতে নিয়োজিত ছিলেন এএসআই জাহিদ ও তাঁর সঙ্গীয় ফোর্স। রাত আনুমানিক ৩টার দিকে টহল টিম রাজারকুল সিকদারপাড়া কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছালে এক উদ্বিগ্ন নারী পুলিশ বহনকারী সিএনজিকে থামার সংকেত দেন।

পরে ওই নারী পুলিশ সদস্যদের জানান, কমিউনিটি ক্লিনিকের মেঝেতে তাঁর মেয়ে সদ্য প্রসব করা নবজাতক সন্তানসহ মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন। দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করলে মা ও শিশুর জীবন সংকটে পড়তে পারে।

তাৎক্ষণিকভাবে এএসআই জাহিদ ও তাঁর সঙ্গীয় ফোর্স ক্লিনিকের ভেতরে প্রবেশ করে বিদ্যুৎবিহীন অন্ধকার কক্ষে রক্তাক্ত অবস্থায় কাতরাতে থাকা প্রসূতি মা ও নবজাতককে দেখতে পান। পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে তারা দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন।

তবে গভীর রাত হওয়ায় কোনো যানবাহন পাওয়া যাচ্ছিল না। পুলিশ বহনকারী সিএনজিতেও পর্যাপ্ত জায়গা না থাকায় এএসআই জাহিদ নিজ উদ্যোগে দেওয়ানপাড়া গ্রামের সিএনজি চালক শুক্কুরের বাড়িতে গিয়ে তাকে ঘুম থেকে ডেকে তোলেন এবং সিএনজিসহ ঘটনাস্থলে নিয়ে আসেন।

পরবর্তীতে প্রসূতি মা ও নবজাতককে দ্রুত রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। শুধু তাই নয়, প্রয়োজনীয় ওষুধপত্রও কিনে দেন এএসআই জাহিদ। হাসপাতালের চিকিৎসকদের আন্তরিক চিকিৎসায় মা ও নবজাতক মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন।

এ মানবিক কর্মকাণ্ডে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা ছড়িয়ে পড়েছে। মানবসেবায় পুলিশ সদস্যদের এমন দায়িত্বশীল ও মানবিক ভূমিকা সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ

রামু থানার এএসআই জাহিদের মানবিকতায় বাঁচল মা ও নবজাতকের প্রাণ

আপডেট সময় : 08:12:07 pm, Monday, 18 May 2026