
তৌফিক আলম চৌধুরী,
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুর্ল্লভ পাড়ায় ১৭ মে ২০২৬ খ্রি. রবিবার “কুপ মডেল পদ্ধতিতে কমন দেশি মুরগি পালন” বিষয়ক একটি ফলাফল প্রদর্শন ও প্রতিরূপায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। মমতা কতৃক বাস্তবায়নাধীন Special Program Development (Agriculture) এর আওতায় উক্ত সভার আয়োজন করা হয়।
সভায় আধা-নিবিড় পদ্ধতিতে দেশি মুরগি পালনের সুবিধা, লাভজনকতা এবং নিরাপদ খামার ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, কুপ মডেল পদ্ধতিতে দেশি মুরগি পালন করলে কম খরচে অধিক উৎপাদন সম্ভব হয় এবং রোগবালাইও তুলনামূলকভাবে কমে আসে।
সভায় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সনজীব চন্দ্র নাথ এবং সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আশিক চন্দ্র বর্মন। তারা খামারিদের উদ্দেশ্যে নিয়মিত টিকাদান, নির্দিষ্ট সময় অন্তর কৃমিনাশক প্রয়োগ এবং বায়োসিকিউরিটি ব্যবস্থা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দেশি মুরগির ডিম ও মাংস উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা করা হয়।
সভা শেষে অংশগ্রহণকারী খামারিদের নিয়ে একটি কুপ মডেল ভিত্তিক দেশি মুরগির খামার পরিদর্শন করা হয়। এসময় খামারিরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান এবং আধুনিক ব্যবস্থাপনায় দেশি মুরগি পালন সম্পর্কে ধারণা লাভ করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম গ্রামীণ পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি ও খামারিদের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
























