Dhaka , Thursday, 11 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পদ্মানদীতে স্পিডবোটের ইঞ্জিল ডাকাতি- যাত্রীকে কুপিয়ে জখম- আতঙ্কে নৌযান চালকরা। ঝরে পড়াদের হাতে নিয়োগপত্র, আলো ছড়ালেন ডিসি জাহিদ প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ নড়িয়া থানায় যানবাহন সংকট, সামাজিক মাধ্যমে আলোচনায় বিএনপি নেতার পোস্ট ক্রীড়াবান্ধব উদ্যোগ: পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রকল্প নেয়া হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকের ওপর হামলা অভিযোগ দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সরাইলে মায়ের নেতৃত্বে পুত্র হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত  বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু শরীয়তপুরে গৃহবধু কনিকা হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন জাজিরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে পুরুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে: গবেষণা বিশ্বকাপ ২০২৬: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দলের সম্ভাবনা বিশ্লেষণ দলীয় সম্পদ-প্রতীকও কি হারাতে পারেন মমতা? সেভেন আপের বোতলে দুধ ঢেলে গোসল করে সৌদিকে সমর্থন ব্রাজিল সমর্থকের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সেই ফরিদা বেওয়া পেলেন বিধবা ভাতা

  • Reporter Name
  • আপডেট সময় : 11:46:57 pm, Sunday, 9 January 2022
  • 238 বার পড়া হয়েছে

সেই ফরিদা বেওয়া পেলেন বিধবা ভাতা

আমিরুল হক,

নীলফামারী জেলা প্রতিনিধি ।।

দৈনিক আজকের বাংলা, সংবাদ প্রকাশের পর সমাজসেবা অধিদপ্তর নীলফামারীর সৈয়দপুর উপজেলার কার্যলয় থেকে সেই ফরিদা বেওয়াকে বিধাবা ভাতার কার্ড দেওয়া হয়েছে।

ফরিদা বেওয়া শহরের হাতিখানা এলাকার মৃত ইসমালেন হোসনের স্ত্রী। থাকেন জরাজীর্ণ একটি ঝুপড়িতে। সকাল থেকে রাত পর্যন্ত একটি হোটেলে রান্নার কাজ করেন। প্রায় ৩০ বছর আগে স্বামী মারা গেছেন। এর কয়েক বছর পর দুই ছেলেকেও হারান। স্বামী-সন্তানকে হারিয়ে বেওয়ারিশ কুকুর-বিড়ালদের নিয়ে গড়ে তোলেন অকৃত্রিম ভালোবাসার পরিবার। কষ্টার্জিত সব অর্থ দিয়ে কুকুর-বিড়ালকে প্রতিদিন খাওয়ান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, জাতিয় দৈনিক ও স্থানীয় পত্রিকায় খবরটি আমাদেরে চোখে পড়ে। তাঁর এ দৃষ্টান্তের কারনে আমরা তাঁকে বিধবা ভাতা দেওয়ার উদ্যোগ গ্রহণ করি। প্রাণীদের সেবায় যিনি সর্বদা নিয়োজিত, তাঁকে সরকারের এ ব্যবস্থার আওতায় নিতে পেয়ে আমরা ধন্য।

ফরিদা বেওয়ার বলেন, বিধবা ভাতা বা কোন অনুদান পাওয়ার লোভে আমি কুকুর-বিড়ালকে প্রতিদিন খাওয়াই না। মন থেকে আনন্দ পাই, তাই খাওয়াই। এছাড়া আপন বলতে কেউ নেই। এই কুকুর-বিড়ালদের সঙ্গে নিয়েই আমার পরিবার। হোটেলের কাজ শেষে এদের পেট ভরাতেই বেশির ভাগ সময় পার হয়।

হোটেল মালিক আশরাফ হোসেন জানান, ‘বহু বছর থেকে তিনি আমার হোটেলে কাজ করেন। সবজি কাটা, ডাল গুড়া করাসহ অন্যান্য কাজ করে দেন। প্রতিদিন তাঁকে ২৫০ টাকা দেওয়া হয়। সেই টাকা দিয়ে তরকারি ও চাল কিনে বাসায় রান্না করে রাতে বেরিয়ে পড়েন পথের কুকুরদের খাওয়াতে। প্রতি রাতে বিমানবন্দর সড়কে দেখা মেলে ফরিদা বেওয়ার। চারপাশে ঘিরে থাকে কুকুরের দল। দূর থেকে তাঁকে দেখে কিংবা কণ্ঠ শুনে ছুটে আসে কুকুরগুলো। পায়ের কাছে মাথা গুঁজে বসে পড়ে তারা। মাথায় স্নেহের হাত বুলিয়ে খাবার দেন তিনি। রাত ১১টার পর দৈনিক দেখা যায় এ দৃশ্য।

নীলফামারীতে বণ্য প্রাণী, পাখি ও পরিবেশ সুরক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি আলমগীর হোসেন বলেন, ফরিদা বেওয়ার কাজটি আমাদের সকলের জন্য অনুকরণীয়। আমরা আমাদের সংগঠন থেকে সামার্থনুযায়ী পাশে থাকার চেষ্টা করবো।
প্রসঙ্গত, গত ২ জানুয়ারি ফরিদা বেওয়াকে বিধবাভাতা কার্ড দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুর মোহম্মদ ও সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

পদ্মানদীতে স্পিডবোটের ইঞ্জিল ডাকাতি- যাত্রীকে কুপিয়ে জখম- আতঙ্কে নৌযান চালকরা।

সেই ফরিদা বেওয়া পেলেন বিধবা ভাতা

আপডেট সময় : 11:46:57 pm, Sunday, 9 January 2022