Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার স্কুলে থাকতেই পাইলট, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল নাথালিয়ার স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস শুধু ‘স্যরি’ বললেই কি মুছে যায় মনের কষ্ট? ‘ও আমাকে মা-বাবার চেয়েও বেশি বোঝে’ সরাইলে পাগলা কুকুরের কামড়ে নারীসহ ৮ জন আহত, এলাকায় আতঙ্ক কালিয়াকৈরে তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে পলাশে যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় : 12:04:00 pm, Saturday, 16 May 2026
  • 111 বার পড়া হয়েছে

অরবিন্দ রায়,

নসিংদীর পলাশে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান অভিযুক্ত মিশাত শেখ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) রাতে পলাশ উপজেলার দড়িহাওলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত মিশাত শেখ ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলাপাড়া গ্রামের ইসমাইল শেখের ছেলে। তার সহযোগী মারুফ একই গ্রামের মোখলেছের ছেলে।
পলাশ থানার এজাহার ও ভুক্তভোগীর স্বজনদের সাথে কথা বলে জানা যায়, ঘোড়াশালের দড়িহাওলা পাড়া গ্রামের প্রতিবেশী মিশাত শেখ দীর্ঘদিন ধরে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে বিয়ের প্রস্তাবসহ কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা মেয়েকে উত্যক্ত না করতে ওই ছেলে ও তার পরিবারকে বার বার নিষেধ করে আসছিলেন। বৃহস্পতিবার (১৪ মে) রাত ৭টার দিকে ওই ছাত্রী দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় মিশাত শেখ ও মারুফ (২৩)। পরে মিশাত শেখ তাদের পরিত্যক্ত বসত ঘরে নিয়ে ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে।

এদিকে মেয়ে বাসায় ফিরে না আসায় রাত ৯টার দিকে তাকে খুঁজতে বের হন মা ও তার তার খালাতো ভাই। পরে ওই পরিত্যক্ত বাড়ির সামনে গিয়ে মারুফকে ঘরের বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখেন এবং ঘরের ভিতরে দরজা বন্ধ অবস্থায় দেখতে পান। এসময় স্কুল ছাত্রীর কান্না শুনে বসত ঘরের ভিতর ঢুকতে চাইলে প্রথমে মারুফ তাদের বাধা দেয়। পরে তারা বাধা উপেক্ষা করে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন। এ অবস্থা দেখে মারুফ ঘটনাস্থল থেকে চলে যায়। পরে ওই স্কুল ছাত্রী তাকে জোরপূর্বক ধর্ষণের কথা জানান। এতে তাদের মধ্যে চিৎকার ও চেঁচামেচির শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে তারা মিশাত শেখকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ ঘটনায় শুক্রবার (১৫ মে) সকাল দশটায় ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা বাদী হয়ে পলাশ থানায় মিশাত শেখ ও মারুফের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পলাশ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ কুতুব উল আলম বলেন, এ ঘটনায় মিশাত শেখকে গ্রেপ্তারের পর নরসিংদী কোর্টে পাঠানো হয়েছে। অপর আসামী মারুফকে গ্রেপ্তারে অভিযান চলছে। ভুক্তভোগী স্কুল ছাত্রীকে রবিবার ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।
সচেতন এলাকাবাসী বলেন, দেশে দিনে দিনে ধর্ষণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন

স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে পলাশে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : 12:04:00 pm, Saturday, 16 May 2026