
কাজল খান, মাদারীপুর,
মাদারীপুর সরকারি কলেজের নতুন ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন করেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জনাব জাহান্দার আলী মিয়া এসময় তিনি তার কলেজ জীবনের স্মৃতি চারন কারে বলেন এই কলেজ প্রাঙ্গণ থেকে আমার ছাত্র রাজনীতির শুরু আমরা যখন এই কলেজে রাজনীতি করি তখন কলেজের বর্তমান অবস্থানে ছিলোনা আজকে তোমরা যে পরিপূর্ণ একটা কলেজ পেয়েছো ছাত্রাবাস ছাত্রীনিবাস যা আমাদের সময় ছিলোনা তখন ছাত্র-ছাত্রী সংসদ নির্বাচন করার সময় ছাত্র-ছাত্রীদের বাসায় বাসায় গিয়ে ভোট চেয়ে কলেজ সংসদের জিএস নির্বাচিত হয়েছি আজ আমার সেই প্রিয় কলেজে আসতে পেরে শৈশবের কথা মনে পরে যায়,এমপি মহোদয় আরো বলেন তোমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা বিগত স্বৈরশাসক হাসিনা সরকার প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল মানুষ পড়ালেখা না করে অটো পাশের আসায় থাকতো যার পরিনতি ভয়াবহ আকার ধরন করেছে। জনাব জাহান্দার আলী মিয়া এমপি তার বক্তব্যের শুরুতেই বলেন আমি সেইসব বীর সন্তানদের শ্রদ্ধা সাথে স্মরণ করছি যারা ৭১,৫২ ও ২৪ য়ে শহীদ হয়েছেন ৭১ না আসলে আমরা স্বাধীন হতাম না,৫২ না হলে আমরা ভাষা পেতাম না,২৪ নাহলে গনতন্ত্র পেতামনা, এই কলেজের ছাত্র ২৪ এর শহীদ যোদ্ধা দীপ্ত দের ছবির উপর কালি লেপন কারিদের অনতিবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
কলেজের প্রিন্সিপাল লুৎফর রহমান খান এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্র নির্বাহী সদস্য কাজী হুমায়ুন কবির,সাবেক ভিপি বিএনপি নেতা জনাব মিজানুর রহমান মুরাদ, সাবেক ভিপি জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, কলেজের অধ্যাপক ও ছাত্র প্রতিনিধি।
























