Dhaka , Sunday, 28 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কঠিন সময়ে সতীর্থকে পাশে পাচ্ছেন রোনালদো ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নের নিউক্লিয়াস বদলে যাওয়া ভিনি নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার সরাইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক প্রযুক্তি নির্ভর কৃষিই উন্নয়নের চাবিকাঠি: ড. মঈন খান সাতকানিয়ার আমিলাইশে রাতের অন্ধকারে বাড়িতে আগুন নন্দিনী হত্যার বিচার হবে দ্রুততম সময়ে, ফলিমারীতে নিহতের পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়ে ত্রাণমন্ত্রী দুলুর ঘোষণা ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে বিশেষ অভিযান বিপুল পরিমাণ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা জেল, জরিমানা ঘাটাইলে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ শেষে হাঁসের বাচ্চা বিতরণ রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি রূপগঞ্জ বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী নারী শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন খুনিয়াপালংয়ের ছাদিরকাঠার সড়ক বর্ষায় চলাচলের অনুপযোগী, দুর্ভোগে পথচারীরা

 নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর

  • Reporter Name
  • আপডেট সময় : 05:26:00 pm, Tuesday, 12 May 2026
  • 20 বার পড়া হয়েছে

গিয়াস রনি, নোয়াখালী প্রতিনিধি,

নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) এর কমিটি পুনর্গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সভায় আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক ডা. মো. বোরহান উদ্দিন নতুন কমিটির নাম ঘোষণা করেন।

নতুন কমিটিতে বৈশাখী টিভির নোয়াখালী প্রতিনিধি মো.লিয়াকত আলী খান সভাপতি এবং দৈনিক দিনকালের নোয়াখালী প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন দৈনিক আমার দেশের মো. আবুল কালাম আজাদ ভূঁইয়া, সহ-সভাপতি পদে রয়েছেন তাজুল ইসলাম মানিক, এম বি আলম ও এহসানুল আলম খসরু। সিনিয়র সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মো. মোজাম্মেল হোসেন। সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আবদুস শাকুর হান্নান, মো. ইমাম উদ্দিন আজাদ ও মো. ইদ্রিস মিয়া। কোষাধ্যক্ষ হয়েছেন ইসলামী টিভির মো. কামরুল কানন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন জুয়েল রানা লিটন।

এছাড়া দপ্তর সম্পাদক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, তথ্যপ্রযুক্তি সম্পাদক, প্রচার সম্পাদক ও আপ্যায়ন সম্পাদকসহ বিভিন্ন পদে সাংবাদিকদের দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে আকাশ মো. জসিম, আবদুর রহিম বাবুলসহ ১৮ জনকে নির্বাহী সদস্য করা হয়েছে।

সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে সাংবাদিকরা নোয়াখালী প্রেসক্লাবে সমবেত হন। বেগমগঞ্জ, সোনাইমুড়ী, চাটখিল, সেনবাগ, কোম্পানীগঞ্জ, কবিরহাট, সুবর্ণচর ও হাতিয়া উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

লিয়াকত আলী খানের সভাপতিত্বে ও আজাদ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাংবাদিক ডা. মো. বোরহান উদ্দিন।

এ সময় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। নবগঠিত কমিটির নেতারা জানান, সাংবাদিকদের অধিকার রক্ষা, তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ এবং তৃণমূল পর্যায়ের গণমাধ্যমকর্মীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে ইউনিয়ন কাজ করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী

 নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর

আপডেট সময় : 05:26:00 pm, Tuesday, 12 May 2026